Connect with us

top3

খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই : মজনু

Published

on

ফেনী-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মুন্সী রফিকুল আলম মজনু বলেছেন, খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আপনাদের সেবক হতে চাই।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ফেনীর ছাগলনাইয়া আদালত মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল আলম মজনু বলেন, আমি খালেদা জিয়ার রেখে যাওয়া আমানত আপনাদেরকে সাথে নিয়ে তারেক জিয়ার হাতে তুলে দিতে চাই। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফেনীতে তার নির্বাচনী জনসভায় বার বার বলে গিয়েছেন খালেদা জিয়ার মর্যাদা আপনারা সবাই মিলে রক্ষা করবেন।

তিনি আরও বলেন, এই আসনটি খালেদা জিয়ার আসন। এখান থেকে তিনি বার বার নির্বাচিত হয়েছেন। এবারও এ আসনে ধানের শীষের জোয়ার হবে। এখানকার মানুষ খালেদা জিয়ার দলকেই বিজয়ী করবে।

ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল আহমদ মজুমদার, বেলাল উদ্দিন আহমেদ, মশিউর রহমান বিপ্লব, আবু তালেব, সহ প্রশিক্ষণবিষয়ক সম্পাদিকা রেহানা আক্তার রানু, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার।

বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈত্রিক ভিটা ফেনী-১ আসনে। এ আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। এ আসনটিতে এবারও বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে মরিয়া হয়ে প্রচারণা চালাচ্ছে নেতাকর্মীরা।

প্রচারণার শেষ দিনে এ আসনের ছাগলনাইয়া আদালত মাঠে জনসভার উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার কয়েক হাজারো নেতাকর্মী ও ভোটাররা অংশগ্রহণ করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

Published

on

By

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। এ ঘটনায় বিমানবন্দরের রাডার ব্যবস্থার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় এ হামলা চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি।

তিনি বলেন, ‘কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে। ড্রোনগুলো সরাসরি বিমানবন্দরের রাডার সিস্টেমে আঘাত হেনেছে।’

তবে এ ঘটনায় কোনো যাত্রী বা বিমানবন্দরকর্মী আহত হননি বলে জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ

Continue Reading

top3

জবাবদিহিতার সংস্কৃতি ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে সরকার: তথ্যমন্ত্রী

Published

on

By

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি বলেন, রাষ্ট্রে কার্যকর জবাবদিহিতা থাকলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এমন পরিস্থিতির মুখে পড়ত না।

শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিকদের মধ্যে আর্থিক সহায়তা এবং সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, সাংবাদিকদের জন্য নেওয়া এসব উদ্যোগ কোনো দয়া বা অনুদান নয়; বরং এটি গণমাধ্যমকে শক্তিশালী করার প্রচেষ্টা।

তিনি আরও বলেন, বগুড়াবাসী দীর্ঘদিন যেসব অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, সেগুলো তালিকা করে ধাপে ধাপে ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি বগুড়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গ ভবন নির্মাণের দায়িত্বও তিনি নিয়েছেন।

তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। আধুনিক সমাজে গণমাধ্যম ছাড়া উন্নয়ন ও অগ্রগতি কল্পনা করা যায় না। গণতন্ত্রকে শক্তিশালী করা এবং রাষ্ট্রের কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে স্বাধীন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, রাষ্ট্রের সব কর্মকাণ্ড আয়নার মতো তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। তাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। একই সঙ্গে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সময়োপযোগী করতে প্রয়োজনীয় সংস্কারও করা হবে।

মন্ত্রী আরও জানান, সরকারের বয়স এখনো এক মাস পূর্ণ হয়নি। তবে এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড চালু এবং কৃষিঋণ মওকুফের মতো কর্মসূচি রয়েছে।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও সাংবাদিক নেতা গণেশ দাসসহ অনেকে।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সাত জেলার ৫১ জন সাংবাদিককে আর্থিক সহায়তা এবং ৪৬ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ

Continue Reading

top3

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, ২ সেনা আহত

Published

on

By

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন লেগেছে, এতে দুই সেনা আহত হয়েছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এটি কোনো যুদ্ধজনিত আগুন নয়। আগুনের সূত্রপাত জাহাজের প্রধান লন্ড্রি স্পেস থেকে হয়েছে। তবে জাহাজের প্রপালশন প্ল্যান্টে (যান্ত্রিক ব্যবস্থা) কোনো ক্ষতি হয়নি। আহত দুই সেনার অবস্থা স্থিতিশীল।

সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আগুনের পরেও রণতরিটি পুরোপুরি কার্যকর রয়েছে। বর্তমানে ইউএসএস জেরাল্ড ফোর্ডের অবস্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে ১১টি বিমানবাহী রণতরির মধ্যে ইউএসএস জেরাল্ড ফোর্ড সবচেয়ে বড় ও আধুনিক হিসেবে পরিচিত। এটি ইরান যুদ্ধে মোতায়েন করা হলেও কৌশলগত কারণে অবস্থান পরিবর্তন করা হয়েছে।

সূত্র: আল–জাজিরা।

Continue Reading

Trending