Connect with us

top3

গণঅধিকার পরিষদের প্রার্থীকে অপহরণ করে মারধর

Published

on

জামালপুর প্রতিনিধি;

জামালপুর-৩ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী লিটন মিয়াকে অপহরণের পর মারধরের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন ফেসবুক পোস্টে এই তথ্য জানান। ওই পোস্টে তিনি লেখেন, ‘দুপুর থেকে লিটন মিয়ার খোঁজ মিলছে না। মোবাইল বন্ধ।’

নিখোঁজ হওয়া লিটন মিয়া মেলান্দহ উপজেলার ছবিলাপুর গ্রামের কোরবান আকন্দের ছেলে। তিনি জেলা যুব অধিকার পরিষদের সভাপতি বলে জানা গেছে।

এদিকে, রাত ১১টার দিকে মেলান্দহ উপজেলার মহিরামকুল এলাকা থেকে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার সঙ্গে কথা বলেন।

এ সময় আহত লিটন মিয়া সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে জামালপুর ফিরে শহরের নয়াপাড়া পাঁচরাস্তা মোড়ে একটি স্পাইসি ড্রাগন নামে হোটেলে খাবার খেয়ে হেঁটে বিজয় চত্বরে গিয়ে দাঁড়ান। এরপর তিনি চত্বর থেকে একটু সামনে মেলান্দহ রোডে এগিয়ে হাঁটাহাঁটি করতে থাকেন। এমন সময় হঠাৎ একটি মাইক্রোবাসে ৬/৭ যুবক এসে তাকে জোরপূর্বক তুলে চোখ-মুখ হাত বেধে মারধর এবং তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে। একপর্যায়ে আহত লিটন মিয়াকে মেলান্দহ উপজেলার মহিরামকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফেলে যায়।

তিনি আরও জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে তার ব্যবহৃত মোবাইল নিজে ইচ্ছে করে বন্ধ করে দেন বলে স্বীকার করেন। তার প্রাইভেটকার দুই ঘণ্টা পর ফেরার কথা থাকলেও ফিরেছে কি না বলতে পারেন না তিনি। সোমবার অপরিচিত কিছু ব্যক্তি তাকে হুমকি দিয়েছিল বলেও জানান।

এ বিষয়ে কেন আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেননি, জানতে চাইলে তিনি কোন সন্তোষজনক উত্তর দিতে পারেননি।

এ বিষয়ে মেলান্দহ থানার ওসি মো. ওবায়দুল রহমান বলেন, ‘ট্রাক মার্কার সংসদ সদস্য প্রার্থী লিটন মিয়াকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। কিছু প্রশ্নের উত্তর এখনো মিলছে না।’ পুরো ঘটনাটি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

ব্রাজিলপ্রেমে বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

Published

on

By

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন সারা বিশ্বের মতো বাংলাদেশেও উন্মাদনা ছড়িয়ে পড়েছে, তখন প্রিয় দল ব্রাজিলের প্রতি নিজের অকুণ্ঠ সমর্থনের কথা জানালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ‘ফল যাই হোক, তার সমর্থন থাকবে সেলেসাওদের পক্ষেই।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ব্রাজিলের জার্সি পরা একটি পোস্টার শেয়ার করেন বুবলী। হলুদ-সবুজ রঙের সেই জার্সিতে ধরা দেওয়া অভিনেত্রীর ছবিটি প্রকাশের পরই ভক্তদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।’ শুধু প্রিয় দলের প্রতি সমর্থনই নয়, ছোটবেলার ফুটবল আবেগের কথাও স্মরণ করেছেন এই অভিনেত্রী।

ব্রাজিলের কিংবদন্তি কয়েকজন ফুটবলারের নাম উল্লেখ করে তিনি লেখেন, ‘আহা! সেই ছোট্টবেলার ইমোশন (রোনালদো, কাকা, রবিনহো, রোনালদিনহো)।’
বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলের প্রতি সমর্থন জানানো তারকাদের তালিকায় রয়েছেন আরেক ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসও।

নিজের প্রিয় দল সম্পর্কে তিনি বলেন, ‘যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে।

এদিকে বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের অভিযান শুরু করতে রবিবার (১৪ জুন) ভোর ৪টায় মাঠে নামবে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম রাউন্ডে দলটির সামনে রয়েছে আরো দুটি ম্যাচ।

Continue Reading

top3

রাতের আঁধারে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর ও লুটপাট

Published

on

By

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাতের আঁধারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার পৌরসদর বাজারের ডাক বাংলো সংলগ্ন কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, বহুদিনের পুরোনো কার্যালয়টির এক পাশে টিনশেড ঘরে স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয় ছিল। অন্যপাশে আরেকটি টিনশেড ঘরে থাকতেন মুক্তিযোদ্ধা হযরত আলী। বৃহস্পতিবার রাতে দুটো ঘরই ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। এসময় আসবাবপত্র ও নথিপত্র যেগুলো নিতে পারেনি, সেগুলোও ভাঙচুর করে গেছে।

মুক্তিযোদ্ধারা অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা যায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয় নি।

পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, ইতোমধ্যে আমাদের অনুসন্ধানী কার্যক্রম চলছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধাকে হত্যা, ২০ লাখ টাকা লুটনিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধাকে হত্যা, ২০ লাখ টাকা লুট
এদিকে খবর পেয়ে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া -কটিয়াদি) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Continue Reading

top3

ইরানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

Published

on

By

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবারও সামরিক হামলার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ইরানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে। একই সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার কথাও উল্লেখ করেছেন। খবর আলজাজিরা।

ট্রাম্প বিশেষভাবে খার্গ দ্বীপের কথা বলেছেন। পারস্য উপসাগরে অবস্থিত এই দ্বীপটি ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত।

এর আগে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডান, কুয়েত ও বাহরাইনে থাকা কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর হামলা চলতে থাকলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading

Trending