Connect with us

top2

গণভোটে হ্যাঁ’র পক্ষে ভোট চাইলেন তারেক রহমান

Published

on

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায়  একথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, রংপুরকে সত্যিকারের উন্নয়নের পথে নিয়ে যেতে হলে সঠিক নেতৃত্ব প্রয়োজন। আর সেই নেতৃত্ব আমরা দিতে প্রস্তুত।

তিনি বলেন, পীরগঞ্জের কয়লা দিয়ে আমরা অনেক উন্নয়ন করতে পারব। রংপুরের সম্পদকে কাজে লাগিয়ে অর্থনীতিকে শক্তিশালী করা হবে।

তারেক রহমান বলেন, রংপুর বিভাগকে কৃষিজাত পণ্যের শিল্পকেন্দ্রে পরিণত করা হবে। বিশেষ সুবিধা দেওয়া হবে যাতে সবাই ব্যবসা-বাণিজ্য করতে পারে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। আইটি কোম্পানির ক্ষেত্রে করের ছাড় দেওয়া হবে।

আবু সাঈদের স্বপ্ন পূরণ করার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা আবু সাঈদের স্বপ্ন পূরণ করব। তার আত্মত্যাগ বৃথা যাবে না।

বিএনপির চেয়ারম্যান বলেন, রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনা হবে। বাংলাদেশের জনগণকে সামনের কাতারে এসে বিএনপিকে নির্বাচিত করতে হবে। এই অঞ্চলের উন্নয়ন করবে; এমন প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান।

তিনি বলেন, নারী সমাজকে ধীরে ধীরে স্বাবলম্বী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দলমত নির্বিশেষে সকল মায়ের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। কৃষকদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। সকলের হাতে সহযোগিতা পৌঁছাবে। প্রত্যেক কৃষকের হাতে একটি ফসলের বীজ পৌঁছে দেওয়া হবে।

তারেক রহমান বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনগণের সহযোগিতা খুবই দরকার। আপনারা আমাদের পাশে থাকুন, আমরা রংপুরকে বৈষম্যমুক্ত, সমৃদ্ধ ও উন্নত অঞ্চলে পরিণত করব।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

Published

on

By

নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নিয়েছেন। তার নেতৃত্বে গঠিত হয়েছে মন্ত্রিপরিষদও। বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। এ তালিকায় ছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লাও। তিনি তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকার শপথ গ্রহণের পর সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ভারত সফরের আমন্ত্রণ জানান দেশটির লোকসভার স্পিকার।

স্পিকার ওম বিড়লা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানান। দুই নেতা জনকেন্দ্রিক সহযোগিতার তালিকা অনুসরণ করে বাংলাদেশ ও ভারতবাসীর কল্যাণে একত্রে কাজ করার আশা প্রকাশ করেছেন।

নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দেন ভারতের লোকসভার স্পিকার। তিনি এদিন দুপুরে ঢাকায় আসেন। তার সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিও ঢাকায় এসেছেন।

এদিকে নতুন সরকার গঠনের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি।

এ ছাড়া বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি অফিস করবেন।

সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণ করে বিকাল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন।

Continue Reading

top2

শফিকুর রহমানের নেতৃত্বে শপথ নিলেন জামায়াত জোটের এমপিরা

Published

on

By

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে শপথ নিলেন জামায়াত জোটের এমপিরা। মঙ্গলবার দুপুর ১২টা ২৪ মিনিটে সংসদ ভবনের শপথ রুমে সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শেষ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

এদিকে বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

Continue Reading

top2

বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না

Published

on

By

বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে কোনো শপথই নেবে না ১১ দলীয় জোট – বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

জামায়াত নেতা আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, দুপুর ১২টায় তাদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। তারা যাবেন। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না। সংস্কারবিহীন সংসদ অর্থহীন বলে তারা মনে করেন।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি অন্তর্ভুক্ত হলে তার পরেই সেই শপথের প্রসঙ্গ আসবে

Continue Reading

Trending