Connect with us

ক্যাম্পাস

জাকসুর সহকারী নির্বাচন কমিশনারের পদত্যাগ, ছিলেন জাতীয়তাবাদী ফোরামের সভাপতি

Published

on

জাকসুর সহকারি নির্বাচন কমিশনারের পদত্যাগজাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মাফরুহী সাত্তার। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় নতুন কলায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা বলেন।

তিনি জাহাঙ্গীরননগর বিশ্ববিদ্যালয় (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি। সংবাদ সম্মেলনে মাফরুহী সাত্তার বলেন, জাকসু নির্বাচনে বিভিন্ন অনিয়ম অভিযোগ পাওয়া পাওয়া যায়, যে অনিয়মগুলে অন্যের সাথে মানায় কিন্তু আমার সাথে যায় না এগুলো সেজন্য পদত্যাগ করছি।

এছাড়া তিনি আরও বলেন, আমাকে বিভিন্ন দিক থেকে নির্বাচন কমিশনে থাকার জন্য চাপ দেওয়া হয় কিন্তু নিজস্ব দায়বদ্ধতা থেকে নিয়েছি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে শাখা ছাত্রশিবির সভাপতির হুঁশিয়ারি

Published

on

By

ইবি প্রতিনিধি

জনগণের ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধা রেখে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম উল্লেখ করে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুব আলী।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে রাতে ফেসবুক স্টাটাসে হুঁশিয়ারি বার্তা দেন তিনি।

শিবির সভাপতি লিখেন, আমরা দোয়া করছি যে সমস্ত সূর্যসন্তানেরা ১৯৭১ সালে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ তা’আলা তাঁদের শাহাদাত কবুল করুন। আর যারা এতে অংশগ্রহণ করে গাজী হয়েছেন, আল্লাহ তাঁদের জীবনের গুনাহসমূহ ক্ষমা করে জান্নাতবাসী হিসেবে কবুল করুন।

১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত যারা এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ তা’আলা তাঁদের সকলকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।

তিনি আরও লিখেন, আমাদের শহীদরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। কিন্তু আমরা সাংবিধানিকভাবে স্বাধীনতা অর্জন করলেও বাস্তবে সেই স্বাধীনতার পূর্ণ স্বাদ এখনো পাইনি। সর্বশেষ ২৪ জুলাইয়ের আন্দোলনের পর প্রত্যাশা ছিল, হয়তো এবার আমরা সত্যিকারের স্বাধীনতা উপভোগ করতে পারব। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান পরিস্থিতিতে সেই প্রত্যাশাও খর্ব হয়েছে।

তিনি বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে লিখেন, ক্ষমতাসীনরা ক্ষমতায় আসার পর দেশের (প্রদত্ত ভোটের) প্রায় ৭০% ভোটারের ম্যান্ডেটকে উপেক্ষা করে জাতির সাথে প্রতারণার পথে এগোচ্ছে যা অত্যন্ত হতাশাজনক। আমরা প্রত্যাশা করি, জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বে যেভাবে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালিয়েছিলেন, একইভাবে জনগণের ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধা রেখে জুলাই সনদ বাস্তবায়ন করবেন।অন্যথায়, এ দেশের জনগণের সাথে প্রতারণার যে পরিণতি, তা ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে।আল্লাহ আমাদের দেশকে সত্যিকারের স্বাধীনতা ও ইনসাফের পথে পরিচালিত করুন। আমীন।

Continue Reading

ক্যাম্পাস

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইবি উপাচার্য

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী-সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সবার অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন।

শনিবার (২১ মার্চ) সাংবাদিকদের পাঠানো এক বিবৃতিতে তিনি ঈদের এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বাণীতে উপাচার্য বলেন, পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের জীবনে সৌহার্দ, সহমর্মিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতর সবার মাঝে আত্মশুদ্ধি, উদারতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সব ভেদাভেদ ভুলে এই দিনে সবাই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে মিলিত হয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পরিবারের প্রতি ঈদুল ফিতরের প্রীতি সালাম জানিয়েছেন তিনি।

ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, পবিত্র রমজান মাসের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা গ্রহণ করে বর্তমান নবনির্বাচিত সরকারের নেতৃত্বে একটি উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

Continue Reading

ক্যাম্পাস

স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ২০১৯’ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Published

on

By


গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ২০১৯’ ব্যাচের ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করে শিক্ষার্থীরা।

ইফতার মাহফিলে অংশ নিয়ে ওই ব্যাচের শিক্ষার্থী কাজী সায়হাম বলেন, ‘আমরা এখন সবাই বিভিন্ন জায়গায় থাকি। কেউ পড়াশোনা করছে কেউ চাকরি করছে। এতো দিন পরে সবাই একত্র হয়েছি। খুব ভালো লাগছে। আশা করি ভবিষ্যতেও এমন আয়োজন আরও হবে।’

আরেক শিক্ষার্থী আরাফাত হোসেন পিয়াস বলেন, দীর্ঘদিন পরে সবাই একসাথে হয়েছি। সকল ভেদাভেদ ভুলে আমরা একসাথে বসে ইফতার করছি। আমাদের এ ভাতৃত্ববোধ যে সবসময় থাকে, এটাই প্রত্যাশা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক শিক্ষার্থী এ ইফতার মাহফিলে অংশ নেয়।

Continue Reading

Trending