Connect with us

জাতীয়

জিয়া পরিবারের প্রতি সহমর্মিতায় তারেক রহমানের কৃতজ্ঞতা

Published

on

বিশ্বের নানা প্রান্ত থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সহযোগিতা ও শুভকামনা জানানোয় জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া পোস্টে তিনি বলেন, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া, সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে। রাজনৈতিক বিশ্লেষণ বইদেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে শয্যাশায়ী খালেদা জিয়া। তার লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় তার চিকিৎসা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক দিনে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউ সমমানের হাইডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল। রোববার ভোরে এইচডিইউ থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে নেওয়া হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

জবাবদিহিতার সংস্কৃতি ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে সরকার: তথ্যমন্ত্রী

Published

on

By

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি বলেন, রাষ্ট্রে কার্যকর জবাবদিহিতা থাকলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এমন পরিস্থিতির মুখে পড়ত না।

শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিকদের মধ্যে আর্থিক সহায়তা এবং সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, সাংবাদিকদের জন্য নেওয়া এসব উদ্যোগ কোনো দয়া বা অনুদান নয়; বরং এটি গণমাধ্যমকে শক্তিশালী করার প্রচেষ্টা।

তিনি আরও বলেন, বগুড়াবাসী দীর্ঘদিন যেসব অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, সেগুলো তালিকা করে ধাপে ধাপে ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি বগুড়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গ ভবন নির্মাণের দায়িত্বও তিনি নিয়েছেন।

তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। আধুনিক সমাজে গণমাধ্যম ছাড়া উন্নয়ন ও অগ্রগতি কল্পনা করা যায় না। গণতন্ত্রকে শক্তিশালী করা এবং রাষ্ট্রের কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে স্বাধীন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, রাষ্ট্রের সব কর্মকাণ্ড আয়নার মতো তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। তাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। একই সঙ্গে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সময়োপযোগী করতে প্রয়োজনীয় সংস্কারও করা হবে।

মন্ত্রী আরও জানান, সরকারের বয়স এখনো এক মাস পূর্ণ হয়নি। তবে এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড চালু এবং কৃষিঋণ মওকুফের মতো কর্মসূচি রয়েছে।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও সাংবাদিক নেতা গণেশ দাসসহ অনেকে।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সাত জেলার ৫১ জন সাংবাদিককে আর্থিক সহায়তা এবং ৪৬ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ

Continue Reading

top2

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন শনিবার

Published

on

By

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ধর্মীয় প্রতিনিধিদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহযোগিতা প্রদানের লক্ষে এই বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক জরুরি বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো ওই বার্তায় জানানো হয় যে, এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের ধর্মীয় সেবকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কেবল ইমাম ও মুয়াজ্জিনদেরই নয়, বরং দেশের সব ধর্মের ধর্মীয় প্রতিনিধিদের এই সম্মানী কার্যক্রমের আওতায় আনা হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, একই দিনে মসজিদের খাদেম, মন্দিরের পুরোহিত ও সেবায়েত এবং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদেরও এই সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে। সরকারের এই উদ্যোগকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের জীবনমান উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই ঘোষণার পর ধর্মীয় প্রতিনিধিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষিত এই সম্মানী কার্যক্রম বাস্তবায়নের ফলে সারা দেশের কয়েক হাজার ধর্মীয় সেবক সরাসরি উপকৃত হবেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্বচ্ছতা বজায় রেখে এই সম্মানী বন্টন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এটি দেশের সামগ্রিক ধর্মীয় কাঠামোর প্রতি সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Continue Reading

top1

১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ, বাড়বে না গণপরিবহনের ভাড়া: রেলমন্ত্রী

Published

on

By

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৫ মার্চ থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতু, রেল এবং নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে জ্বালানি তেলের দাম না বাড়ায় ঈদে গণপরিবহনের ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি।

শুক্রবার (১৩ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

জ্বালানি ও ভাড়া নিয়ে সুখবর

মন্ত্রী জানান, জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রেক্ষিতে নিশ্চিত হওয়া গেছে যে, বর্তমানে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। ফলে পরিবহন মালিকদের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ থাকবে না। ১৫ মার্চ থেকে দেশজুড়ে গণপরিবহনে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

অনলাইন টিকিটিং ও রেলের সক্ষমতা

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে শেখ রবিউল আলম বলেন, “৩ মার্চ থেকে ধারাবাহিকভাবে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। এবার প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করেছেন। তবে রেলের সীমাবদ্ধ সক্ষমতার কারণে আমরা প্রায় ৩৬ হাজার টিকিট দিতে পেরেছি।”

অনলাইনে টিকিট বুকিংয়ের জটিলতা নিয়ে তিনি ব্যাখ্যা করেন, একটি টিকিট বুক করার পর পেমেন্টের জন্য ৫ থেকে ১৫ মিনিট সময় দেওয়া হয়। ওই সময়ে টিকিটটি ‘হোল্ড’ অবস্থায় থাকে বলে অন্য যাত্রীরা সেটি দেখতে পান না বা কিনতে পারেন না। এ কারণেই অনেক সময় যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয়েছে।

ঈদ স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কোচ

যাত্রীচাপ সামলাতে রেলের বিশেষ প্রস্তুতির কথা উল্লেখ করে মন্ত্রী জানান:

রেলে নতুন করে মোট ১২৪টি কোচ যুক্ত করা হয়েছে।

মিটারগেজ লাইনে আরও ১৪টি কোচ বাড়ানো হয়েছে।

ব্রডগেজ লাইনে চালু করা হয়েছে ৫ জোড়া বিশেষ ট্রেন।

নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

ঈদযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশের পাশাপাশি নিয়মিত পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ-পুলিশ এবং বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। মন্ত্রী বলেন, “যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বদা প্রস্তুত। তবে যাত্রীদের প্রতি অনুরোধ, সংকটের সময় কিছুটা ধৈর্য ধরে আমাদের সহযোগিতা করবেন।”

Continue Reading

Trending