Connect with us

খেলাধুলা

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান খেলবে ১৫ ফেব্রুয়ারি

Published

on

২০২৬ ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে দেখা যাবে। ক্রিকেটবিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো খবর দিয়েছে যে, আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান কলম্বোতে মুখোমুখি হবে।

গত এশিয়া কাপে দুই দলের খেলোয়াড়দের হাত না মেলানো এবং পিসিবি প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি না নেওয়াকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল, এরপর এটিই হবে প্রথম ভারত-পাকিস্তান ম্যাচ।

ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে থাকছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এরপর ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়া, ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান এবং ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে দলটি।

গ্রুপপর্বে প্রতিদিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি ভারত ও শ্রীলঙ্কা আয়োজন করবে এবং এটি ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে। পাকিস্তান তাদের সব ম্যাচ কলম্বো কিংবা ক্যান্ডিতে খেলবে।

আগের বিশ্বকাপের মতো এবারও ২০ দল চারটি গ্রুপে ভাগ হবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সুপার এইটে। সেখান থেকে দুই গ্রুপের সেরা চার দল খেলবে সেমিফাইনালে, এরপর ফাইনাল। ভারত যদি সুপার এইটে ওঠে, তাদের ম্যাচগুলো হবে আহমেদাবাদ, চেন্নাই ও কলকাতায়। সেমিফাইনাল রাখা হয়েছে মুম্বাইয়ে। পরিকল্পনা অনুযায়ী ফাইনালের ভেন্যু আহমেদাবাদ, তবে পাকিস্তান ফাইনালে উঠলে ভেন্যু সরিয়ে নেওয়া হতে পারে কলম্বোয়। টি–টোয়েন্টি বিশ্বকাপে যে ২০টি দল অংশ নিচ্ছে, সেগুলো হলো—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

জিতেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সেলোনার বিদায়

Published

on

By

চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর লড়াইয়ে শুরুতে আশার আলো জাগিয়েও শেষ রক্ষা হলো না বার্সেলোনার। কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নিতে হলো হান্সি ফ্লিকের শিষ্যদের।

দীর্ঘ ৯ বছরের অপেক্ষা শেষে সেমি-ফাইনালের টিকিট কেটে উৎসবে মাতল দিয়েগো সিমিওনের আতলেতিকো, আর অন্য প্রান্তে থাকল কেবলই কাতালানদের দীর্ঘশ্বাস।

মেত্রোপলিতানো স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল বার্সেলোনার দাপটে। প্রথম লেগের ২-০ ব্যবধানের ঘাটতি ঘোচাতে এদিন ইতিহাসে নিজেদের কনিষ্ঠতম একাদশ নিয়ে মাঠে নামে বার্সা। ম্যাচের মাত্র ৪ মিনিটেই তরুণ তুর্কি লামিনে ইয়ামালের গোলে এগিয়ে যায় সফরকারীরা।

এর ঠিক ২০ মিনিট পর দানি ওলমোর সহায়তায় ফেররান তোরেস যখন বল জালে পাঠান, তখন দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ২-২ সমতায় ফিরে আসে। গ্যালারিতে তখন নিস্তব্ধতা আর বার্সার শিবিরে রূপকথার প্রত্যাবর্তনের হাতছানি।

তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হতে দেয়নি স্বাগতিক আতলেতিকো। ৩১তম মিনিটে মার্কোস ইয়োরেন্তের পাস থেকে গোল করে ব্যবধান কমান নাইজেরিয়ান ফরোয়ার্ড আদেমোলা লুকমান। এই এক গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

বিরতির পর সমতা ফেরাতে মরিয়া বার্সেলোনার ফেররান তোরেসের একটি গোল ভিএআর-এর কারণে অফসাইডে বাতিল হলে কপাল পোড়ে ফ্লিকের দলের। ম্যাচের শেষ দিকে এরিক গার্সিয়া সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের বার্সেলোনা আর ঘুরে দাঁড়াতে পারেনি।

লেভানদোভস্কি ও রাশফোর্ড বদলি হিসেবে নামলেও মুসোর দেয়াল আর ভাঙা সম্ভব হয়নি। ২০১৪ ও ২০১৬ সালের পুনরাবৃত্তি ঘটিয়ে বার্সাকে আরও একবার কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় করে সেমিফাইনালে পা রাখল আতলেতিকো মাদ্রিদ।

Continue Reading

top1

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

Published

on

By

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সিরিজের দুটি ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শনিবার (১১ এপ্রিল) মিরপুরে নির্বাচক প্যানেল ১৫ সদস্যের এ দল ঘোষণা করেন।

সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশ। ওই সিরিজের স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয়নি এবারও। পাকিস্তান সিরিজে ভালো করতে না পারলেও আফিফ হোসেন, সাইফ হাসানদের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা।

বাংলাদেশের স্কোয়াডে থাকছেন— মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।

আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড দল। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭ ও ২০ এপ্রিল প্রথম ম্যাচ দুইটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। তৃতীয় ম্যাচটি ২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এরপর ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ ২ মে মিরপুরে হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা তারকাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও রিশাদ হোসেনরা ১৩ এপ্রিল দেশে ফিরবেন। এর মধ্যে মুস্তাফিজ সিরিজ শেষ করে পুনরায় পিএসএল খেলতে পাকিস্তানে ফিরে যাবেন।

চলমান বিদ্যুৎ সাশ্রয় পরিকল্পনার জন্য সিরিজের সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। ওয়ানডে ম্যাচগুলো দুপুর ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও, নতুন সময়সূচিতে বেলা ১১টা থেকে শুরু হবে। এছাড়া টি-টোয়েন্টি ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও, পরিবর্তিত সূচিতে দুপুর ৩টায় শুরু হবে।

Continue Reading

খেলাধুলা

বার্নাব্যুতে পয়েন্ট হারাল রিয়াল, শিরোপার দৌড়ে আরও এগিয়ে বার্সা

Published

on

By


মাঠের পারফরম্যান্সে সেই চেনা দাপট উধাও, পরিবর্তে যোগ হয়েছে একরাশ হতাশা। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে লা লিগার শিরোপা লড়াই থেকে আরও পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। গত সপ্তাহে মায়োর্কার কাছে হার এবং চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে পরাজয়ের পর জিরোনার বিপক্ষে এই ড্র কোচ আলভারো আরবেলোয়ার ওপর চাপ আরও বাড়িয়ে দিল।

মায়োর্কার বিপক্ষে পরীক্ষার ফল হাতেনাতে পাওয়ার পর জিরোনার বিপক্ষে পূর্ণ শক্তির দলই নামিয়েছিলেন আরবেলোয়া। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র এবং জুড বেলিংহামদের মতো মহাতারকারা মাঠে থাকলেও প্রথমার্ধে কোনো যাদু দেখাতে পারেননি তাঁরা। পুরো ম্যাচে রিয়াল ২২টি শট নিলেও তার মধ্যে কেবল ৯টি ছিল লক্ষ্যে, যার মধ্যে মাত্র একটি জালের দেখা পেয়েছে।

বিরতির পর ম্যাচে কিছুটা গতি ফিরলেও জিরোনার গোলটি রিয়াল শিবিরের আত্মবিশ্বাস টলিয়ে দেয়। সমতায় ফেরার পর স্বাগতিকরা গোল পেতে মরিয়া হয়ে লড়লেও জিরোনার রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়। ম্যাচ শেষে বার্নাব্যুর গ্যালারি থেকে দুয়োধ্বনি শুনেই মাঠ ছাড়তে হয়েছে এমবাপ্পে-বেলিংহামদের।

লা লিগায় এখন হাতে আছে মাত্র সাতটি ম্যাচ। বর্তমানে যে পয়েন্ট ব্যবধান আর রিয়ালের যে ছন্নছাড়া ফর্ম, তাতে শিরোপা ধরে রাখার দৌড়ে বার্সেলোনা এখন চালকের আসনে। ডাগআউটে জাভি হার্নান্দেজের দল যখন উড়ছে, তখন গত জানুয়ারিতে জাভি আলোনসোর স্থলাভিষিক্ত হওয়া আরবেলোয়ার ভবিষ্যৎ এখন সুতোয় ঝুলছে। তাঁর অধীনে তিনটি বড় হার এবং ইউরোপীয় মঞ্চে নড়বড়ে পারফরম্যান্স সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

এখন রিয়ালের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বুধবারের চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগ। বায়ার্ন মিউনিখের মাঠে ঘুরে দাঁড়াতে না পারলে মৌসুমের অন্যতম বড় স্বপ্নভঙ্গ হতে পারে লস ব্লাঙ্কোসদের। ঘরোয়া আর মহাদেশীয়—দুই ফ্রন্টেই এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আরবেলোয়ার দল

Continue Reading

Trending