Connect with us

আন্তর্জাতিক

ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা

Published

on

পারস্পরিক শ্রদ্ধা, স্বার্থ ও দুই দেশের জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত। রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

তিনি বলেন, ভারত সবসময়ই দূরদর্শী ও জনকেন্দ্রিক সহযোগিতা জোরদারের পক্ষে। জনগণের মধ্যে যোগাযোগ ও বিনিময় দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

প্রণয় ভার্মা আরও বলেন, পারস্পরিক সুবিধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে ভারত বাংলাদেশে সঙ্গে কাজ করতে চায়। ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর করা এবং বহুমাত্রিক দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে ভারত আগ্রহী। তিনি বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ হিসেবে সমর্থন করার প্রতিশ্রুতি ভারত পুনর্ব্যক্ত করেছে। নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতেও ভারত আগ্রহী বলে জানান তিনি।

ভিসা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করলেও দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেন। দুই দেশের মানুষের যোগাযোগ বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত করার বিষয়ে ভারত ইতিবাচক মনোভাব পোষণ করছে বলে জানান তিনি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

দক্ষিণ ইরানে মার্কিন হামলা অব্যাহত, পাল্টা প্রতিরোধে তেহরান

Published

on

By

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের দক্ষিণাঞ্চলে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কয়েক দিন ধরে চলা এসব হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার (১৫ জুলাই) প্রকাশিত তথ্য অনুযায়ী, বন্দর আব্বাস ও চাবাহারসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় একাধিক দফায় হামলা চালানো হয়েছে। এতে বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইরান ও তাদের মিত্ররা। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা ইরান থেকে ছোড়া ২০টির বেশি ড্রোন ও চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। একই সময়ে ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন কনস্যুলেট ও একটি সামরিক ঘাঁটিতেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে।

উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বিমান চলাচলেও প্রভাব পড়েছে। নিরাপত্তা শঙ্কায় এয়ার কানাডা, এয়ার ফ্রান্স ও এজিয়ান এয়ারলাইন্সসহ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা দুবাই, রিয়াদ, বৈরুত ও তেল আবিবগামী ফ্লাইট বাতিল করেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এখন সমঝোতার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। তবে কোনো সিদ্ধান্তের আগে তেহরানকে সংযত আচরণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে ইরান জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় তাদের আগ্রহ নেই। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র যদি নিজেদের প্রতিশ্রুতি রক্ষা না করে, তাহলে ইরানেরও কোনো সমঝোতা চুক্তি মেনে চলার বাধ্যবাধকতা নেই।

এদিকে পরিস্থিতি আরও জটিল করে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার আওতায় ইরান, রাশিয়া ও নাইজেরিয়ার কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে তারা আন্তর্জাতিকভাবে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে না পারে।

Continue Reading

top2

এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

Published

on

By

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আন্দিমেশক শহরের আকাশে একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করে বাহিনীটি।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে আইআরজিসির জনসংযোগ বিভাগ জানায়, তাদের মহাকাশ বিভাগের নতুন মোতায়েন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি গুলি করে নামানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ড্রোনটিকে প্রথমে শনাক্ত করে নজরদারিতে রাখা হয়। পরে আন্দিমেশক শহরের আকাশে সেটি ভূপাতিত করা হয়। তবে ড্রোনটির মালিকানা বা এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এ ঘটনা এমন সময় ঘটল, যখন হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশ একে অপরের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত নিরসন ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নেওয়া সমঝোতা উদ্যোগও কার্যকর হয়নি।

এদিকে ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা জর্ডানের আজরাক বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে আলজাজিরা জানিয়েছে, হামলায় মার্কিন বাহিনীর সামরিক যোগাযোগ ব্যবস্থা, স্থায়ী রাডার স্থাপনা এবং জ্বালানি সংরক্ষণাগারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের সেনাবাহিনীর ভাষ্য, এই হামলা তাদের ‘সায়েকেহ’ অভিযানের নবম ধাপের অংশ। সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন স্থাপনায় চালানো হামলার জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। বিশেষ করে ইরানশাহরের বাম্পুর ব্যারাকে হামলায় সাত সেনা নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে তারা।

Continue Reading

top3

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাতে ড্রোন-মিসাইল ছুড়ল ইরান

Published

on

By

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে কুয়েতে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৪ জুলাই) রাত প্রায় ১০টার দিকে কুয়েতের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেশটির প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। একই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে কুয়েতের সেনাবাহিনী।

এর কিছুক্ষণ আগে ইরানের কিশ ও কেশম দ্বীপ লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ইরানি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানায় আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গত তিন দিন ধরেই দ্বীপ দুটিতে দফায় দফায় হামলা চালিয়ে আসছে মার্কিন বাহিনী। মঙ্গলবারের নতুন হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি ইরান।

কেশম দ্বীপকে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান হিসেবে বিবেচনা করা হয়। হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের দ্বীপগুলোর মধ্যে এটি সবচেয়ে বড়। এই দ্বীপের মাধ্যমে হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করে তেহরান। বিভিন্ন সূত্রের ধারণা, সেখানে বিপুল পরিমাণ অস্ত্র ও ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। এ কারণেই সাম্প্রতিক দিনগুলোতে দ্বীপটিকে লক্ষ্য করে বারবার হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

সূত্র: আল-জাজিরা

Continue Reading

Trending