Connect with us

সারাদেশ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

Published

on

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে আড়িয়াল খাঁ নদের সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচরের এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর ভাঙ্গাগামী লেনে একটি ট্রাকের পেছনে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও দুজনের। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার ওসি মো. জহুরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।’

 দেশবাসীর সমর্থনই আমাদের শক্তি : তারেক রহমান

 চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া

 তিন দপ্তরের ‘ছায়া প্রকল্পে’ টাকার গায়েবি খেলা

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

শহীদ ওসমান হাদির গ্রাফিতিতে মূত্রত্যাগ, ক্ষোভ-অসন্তোষ

Published

on

By

পাবনার চাটমোহরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির গ্রাফিতিতে মূত্রত্যাগের ভিডিও সর্বত্র ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সচেতন মহলে চরম ক্ষোভ এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে।

মাতৃভূমি-৭১ নামের একটি রিলসে দেখা গেছে সাদা প্যান্ট,মেরুন জ্যাকেট পরিহিত এক যুবক শহীদ হাদির গ্রাফিতির উপর মূত্রত্যাগ করছে। পাশে দাঁড়িয়ে আরেকজন সেটি ভিডিও করছে। ওই ভিডিওর সাথে ‘রাজাকার আলবদর কিছুই রবে নারে, উপরে দালাল-ভেতরে চোর কিছুই রবে নারে, সব দালালরা ভাইসা যাইবো বঙ্গোপসাগরে…’ গান জুড়ে দেয়া হয়েছে।

এদিকে ওই এলাকার সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় গত ১ জানুয়ারি (স্থানীয় বালুচর মাঠে তফসিরুল কোরআন মাহফিল ছিল) দিবাগত রাত একটার দিকে ৫ যুবক চাটমোহর উপজেলার প্রবেশদ্বারের বাম দিকের সীমানা প্রাচীরে সড়কে দাঁড়ায়।

এ সময় এক যুবক চলে গেলেও বাকি ৪ যুবকের মধ্যে একজন গ্রাফিটির উপর মূত্র ত্যাগ করে একজন ভিডিও করে এবং দুই যুবক দাঁড়িয়ে রয়েছে। মূত্রত্যাগের পরপরই চার যুবক ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে মাতৃভূমি-৭১ রিলসে ওই ভিডিও ছড়িয়ে পড়লে সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয় এবং অসন্তোষ দেখা দেয়।

এ ব‍্যপারে ৩৬ জুলাই অমলিন সদস‍্য মো. হাসানুজ্জামান সবুজ জানান, গ্রাফিতির উপর মূত্রত‍্যাগের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। পরবর্তী কর্মসুচী গ্রহণ করা হবে। এদিকে এলাকাবাসী গর্হিত ওই কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব‍্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।

উল্লেখ‍্য, ৩৬ জুলাই অমলিন ব‍্যনারে গত ২৬ ডিসেম্বর হাদি,সাঈদ,আবরার,মীর মুগ্ধর গ্রাফিতি আঁকা হয়

Continue Reading

top2

মাদারীপুরে রণক্ষেত্র, সতর্ক অবস্থানে পুলিশ

Published

on

By

মাদারীপুর পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকায় শ্রমিক দল নেতা শাকিল মুন্সি হত্যাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

কয়েক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরিত হয় এবং ব্যাপক বাড়িঘর ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে।

জানা যায়, শাকিল মুন্সি হত্যাকাণ্ডের আসামি আক্তার হাওলাদারের সমর্থকদের সঙ্গে মামলার বাদী হাসান মুন্সির সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে শ্রমিকদল নেতা হান্নান ঢালীর বাড়িতে ভাঙচুর করে আক্তার হাওলাদারের সমর্থকরা। এর পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেল ২টার দিকে নতুন মাদারীপুর এলাকায় দুপক্ষ মুখোমুখি হলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

শিবচরে শয্যাশায়ী স্ত্রীকে হত্যা, স্বামী আটক ​
এক পর্যায়ে উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে, দেশীয় অস্ত্র ব্যবহার করে এবং একের পর এক ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটায়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যৌথ অভিযান পরিচালনা করেন। কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অভিযানকালে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে

Continue Reading

সর্বশেষ

‘দাঁড়িয়ে প্রস্রাব’ করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা

Published

on

By

ঝিনাইদহে দাঁড়িয়ে প্রস্রাব করায় এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে পার্বতীপুর এলাকায় এই আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।

স্থানীয়রা জানান, শুক্রবার পার্বতীপুর বাজারে হাট বসে। বিকেলে হাটের কাছাকাছি একটি সড়কের পাশে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন ওই ব্যক্তি। রাস্তাটি দিয়ে যাওয়ার সময় বিষয়টি দেখেন হরিণাকুণ্ডু সহকারী কমিশনার (ভূমি)। পরে তিনি ওই ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০০ টাকা জরিমানা করেন।

এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি ‘দৃষ্টিকটূ’ জানিয়ে জরিমানার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান। আবার অনেকে ‘গুরুত্বপূর্ণ কাজ ফেলে’ প্রশাসনের এ ধরনের কাজে যুক্ত হওয়া নিয়ে সমালোচনা করেন।

মেহেদী হাসান নামে এক ব্যক্তি ফেসবুকে মন্তব্য করেন, সন্ধ্যা হলেই উপজেলাজুড়ে মাটি কাটার মহোৎসব চলে। অভিযোগ দিলেও ব্যবস্থা নেয় না প্রশাসন। সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করায় জরিমানা করা হাস্যকর। আতিক হাসান রাতুল নামে আরেকজন মন্তব্য করেন, সারা জেলা মাদকের আখড়ায় পরিণত হয়েছে। সেদিকে প্রশাসনের দৃষ্টি নেই।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, পাবলিক প্লেসে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন ওই ব্যক্তি। বিষয়টা দৃষ্টিকটু মনে হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে দণ্ডবিধির ২৯১ ধারায় তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম বলেন বলেন, উন্মুক্ত স্থানে প্রস্রাব করায় এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে বলে শুনেছি। বাজার এলাকাতো জনসমাগম এলাকা। এই কারণে তিনি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন।

Continue Reading

Trending