Connect with us

top2

দলীয় সিদ্ধান্তে সাংবাদিক নোমানকে সমর্থন জানিয়ে প্রার্থীতা ছেড়ে দিলেন জামায়াতের জেলা আমীর

Published

on

ডেস্ক নিউজ 

আসন্ন জাতীয় নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে প্রাথমিক ভাবে দলীয় মনোনয়ন পেয়ে গণসংযোগ করলেও পরে আবার দলীয় সিদ্ধান্তেই প্রার্থীতা থেকে সড়ে সাংবাদিক নোমানকে সমর্থন জানালেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানন মুখলেসুর রহমান।

সোমবার (১ ডিসেম্বর) নিজের ফেসবুক পেইজে একটি স্ট্যাটাসের মাধ্যমে নির্বাচন থেকে সড়ে আসা ও সাংবাদিক নোমানকে সমর্থন জানানোর বিষয়টি নিশ্চিত করেন তিনি। 

সেখানে তিনি লিখেন, বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত বিচক্ষণতার জায়গা থেকে কেন্দ্রীয় সংগঠন এই আসনে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার ব্যাপারে আমার সাথে পরামর্শ করে আমার সম্মতিতেই সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের সিদ্ধান্ত, দেশের স্বার্থ এবং ইসলামী রাজনৈতিক আদর্শের প্রতি আনুগত্য থেকে আমি কেন্দ্রীয় সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত ও মেনে নিচ্ছি।

তিনি আরও লিখেন, আমি স্পষ্টভাবে জানাতে চাই—ব্যক্তিগত পদ-পদবি বা মনোনয়ন নয়; আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো ন্যায়নীতি, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা। তাই আমি নিজে এবং আমার সহকর্মীরা পূর্বের মতোই পূর্ণ শক্তি নিয়ে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য মাঠে কাজ চালিয়ে যাবো।

এসময় তিনি সবাইকে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমান সাহেবের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমান ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন বিচারপতি ও একজন আইন বিশেষজ্ঞের মধ্যকার স্কাইপ ফোনে কথোপকথনের বিরবণ প্রকাশ করে আলোচিত হন। ওই ঘটনা ‘স্কাইপ কেলেঙ্কারি’ হিসেবে সমালোচিত হয়। পরে নিপীড়নের আশঙ্কায় তিনি দেশ ছাড়তে বাধ্য হন। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে ফিরলেও গত জানুয়ারিতে আবারও বাইরে চলে যান নোমান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

অবশেষে শিশু সাজিদকে জীবিত উদ্ধার

Published

on

By

ডেস্ক নিউজ  

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে দীর্ঘ ৩২ ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শিশুটিকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে গভীর নলকূপের ওই পাইপে পড়ে যায় শিশুটি।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান শিশুটিকে জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে তার স্বাস্থ্য পরীক্ষা চলছে। 

গতকাল বুধবার দুপুরে কোয়েলহাট গ্রামের মাঠের পাশ দিয়ে মায়ের সঙ্গে হাঁটার সময় অসাবধানবশত পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। মায়ের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে প্রথমে উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে তিনটি ইউনিট এসে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিস প্রথম পর্যায়ে চার্জ ভিশন ক্যামেরা দিয়ে প্রায় ৩৫ ফুট পর্যন্ত অনুসন্ধান চালায়। তবে শিশুর অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয়। এরপর পাশেই এস্কেভেটর দিয়ে রাতভর প্রায় ৩৫ ফুট গভীর বড় একটি গর্ত খনন করা হয়। 

সকালে সেই গর্ত থেকে নলকূপের দিকে সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা করা হলেও সেখানেও শিশুর অবস্থান শনাক্ত করা যায়নি। এরপর আবারও পরিত্যক্ত নলকূপে ক্যামেরা নামানো হলে সেটিতে মাটি ছাড়া আর কিছু দেখা যায়নি। এরপর নতুন করে আবারও খননের সিদ্ধান্ত নেন ফায়ার সার্ভিসের কর্মীরা। অবশেষে তাদের প্রায় ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হয় শিশু সাজিদকে।

Continue Reading

top2

মেট্রোরেল যাত্রীদের জন্য বড় সুখবর

Published

on

By

 

মেট্রোরেলের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিন বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান শফিকুল আলম।

বিস্তারিত আসছে…

Continue Reading

top2

ট্রাইব্যুনালে সাক্ষ্য দিবেন ডাকসু ভিপি সাদিক কায়েম

Published

on

By

ডেস্ক নিউজ 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সাক্ষ্য দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপিসহ তিন নেতা। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সাক্ষ্য দিবেন তাঁরা। বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সাক্ষ্য দেওয়া তিন নেতা হলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য আসিফ আব্দুল্লাহ এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। সাক্ষ্য শেষে দুপুর ১ টার প্রেস ব্রিফিং করবেন তাঁরা।

Continue Reading

Trending