Connect with us

ক্যাম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয়ে বজ্রপাতে প্রাণ হারানো রাসেদের স্মরণে সেমিনার লাইব্রেরির নামকরণ

Published

on

ডেস্ক নিউজ 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. রাসেদুল ইসলামের স্মৃতিকে চিরস্থায়ী করে রাখতে বিভাগের সেমিনার লাইব্রেরির নামকরণ করা হয়েছে তার নামানুসারে।

গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) স্বল্প আয়োজনে অনাড়ম্বর পরিবেশের মধ্য দিয়ে ‘মো. রাসেদুল ইসলাম স্মৃতি সেমিনার লাইব্রেরি’-র নামফলক উন্মোচন করেন রাসেদের বাবা-মা। অনুষ্ঠানে রাসেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, রাসেদ ছিলেন আমাদের অত্যন্ত প্রিয় একজন শিক্ষার্থী। তার অকাল মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে। শিক্ষার্থীদের প্রস্তাবেই আমরা তার স্মৃতিকে অমর করে রাখতে সেমিনার লাইব্রেরির নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করি। গত ১২ অক্টোবর বিভাগের একাডেমিক কমিটির ১২৯তম সভায় বিষয়টি অনুমোদন করা হয়। আজ রাসেদের পরিবার ক্যাম্পাসে এসেছিলেন, তাদের উপস্থিতিতেই ‘মো. রাসেদুল ইসলাম স্মৃতি সেমিনার লাইব্রেরি’র উদ্বোধন করা হয়।

রাসেদের বাবা মো. রাহিনুর ইসলাম বলেন, আমার ছেলের প্রতি আপনাদের সবার এত ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। রাসেদের জন্য সবাই দোয়া করবেন।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর দুপুরে কুমিল্লার হোমনা উপজেলার ঘাঘুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে বজ্রপাতে প্রাণ হারান মো. রাসেদুল ইসলাম। জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে উজানচর-ঘাঘুটিয়া খেয়া পার হওয়ার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ওই ঘটনায় একই নৌকার আরও দুই নারীও প্রাণ হারান। রাসেদের বাড়ি কুমিল্লার দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

শাবিপ্রবি’র ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

Published

on

By

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৬ ও ২৭ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত কমিটির সভায় আলোচনা শেষে ভর্তি পরীক্ষার এই তারিখ নির্ধারণ করা হয়। পরীক্ষার সময়সূচি, আবেদন প্রক্রিয়া ও ইউনিটভিত্তিক বিস্তারিত তথ্য পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

Continue Reading

top3

শাবি প্রেসক্লাবের উদ্যােগে ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ তৃতীয় আসর অনুষ্ঠিত

Published

on

By

শাবিপ্রবি প্রতিনিধি

‎সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যােগে মাসিক পাঠচক্র ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ তৃতীয় আসর অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইউএস বাংলা এয়ারলাইনস এর জেনারেল ম্যানাজার (জনসংযোগ) ও ঢাকাপোস্ট এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম।
‎‎
কর্মশালায় সভাপতিত্ব করেন শাবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুর আলম।

কর্মশালায় ‘সাংবাদিকতায় কমিউনিকেশন ও নেটওয়ার্কিং’ নিয়ে বিস্তর আলোচনা করা হয়। এতে সাংবাদিকতায় যোগাযোগ রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং নেটওয়ার্কিং বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করা হয়।
‎‎
এসময় আরও উপস্থিত ছিলেন শাবি প্রেসক্লাবের সহ-সভাপতি সৈকত মাহাবুব, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর হাসান শুভ্র, দপ্তর সম্পাদক মোফাজ্জল হক, কার্যকরী সদস্য ইকবাল হোসেন, মাঈন উদ্দিন, নাদির আহমেদ, সদস্য ইসফাক আলি, কাজী মু. আতহার ও হিমেল হান্নান।

Continue Reading

ক্যাম্পাস

বেরোবিতে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

Published

on

By

বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ “পাবলিক স্পেস, কর্মক্ষেত্র ও তৃতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০২ সেপ্টেম্বর, ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, “পাবলিক স্পেস, কর্মক্ষেত্র এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধ করা কেবল একটি সামাজিক দায়িত্ব নয়, এটি আমাদের প্রত্যেকের নৈতিক অঙ্গীকার। মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে নারী অধিকার, শিক্ষা ও নিরাপত্তার পক্ষে সোচ্চার থাকা আমাদের প্রাতিষ্ঠানিক ও নৈতিক দায়িত্ব।

উপাচার্য দেশে ইভটিজিং, অনলাইন সাইবার হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, কেবল আইন বা প্রাতিষ্ঠানিক নীতিমালাই যথেষ্ট নয়, বরং মানসিকতার পরিবর্তন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য এমন একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ ক্যাম্পাস গড়ে তোলা, যেখানে কোনো নারী, শিক্ষার্থী বা কর্মী ভয়ের মধ্যে থাকবেন না। সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি নিরাপদ, সমতাভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে সক্ষম হব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেরোবি যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সভাপতি গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। বেরোবি যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্য সচিব এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএন ওমেন বাংলাদেশ এর প্রোগ্রাম এনালিস্ট তশিবা কাশেম, আইন ও শালিস কেন্দ্রের উপদেষ্টা মুবারক মোহাম্মদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসনে সচেতনতামূলক কর্মশালা এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Continue Reading

Trending