Connect with us

খেলাধুলা

নাটকীয় ফাইনালে মরক্কোকে হারিয়ে সেনেগাল চ্যাম্পিয়ন

Published

on

নিজেদের মাঠে শিরোপা জয়ের উৎসব করার সব প্রস্তুতিই সেরে রেখেছিল মরক্কো। তবে রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজের পেনাল্টি মিস আর অতিরিক্ত সময়ের নাটকীয়তায় স্বাগতিকদের স্বপ্ন ভেঙে আফ্রিকান কাপ অব নেশনসের (এএফকন) শিরোপা জিতেছে সেনেগাল।

রোববার রাতে টুর্নামেন্টের ফাইনালে মরক্কোকে ১-০ গোলে হারায় ‘তেরেঙ্গার সিংহ’রা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করল সেনেগাল। এর আগে ২০২১ সালে তারা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল।

পেনাল্টি নাটক ও আধঘণ্টার বিরতি

ম্যাচের নির্ধারিত সময়ের শেষ দিকে মাঠে তৈরি হয় নজিরবিহীন নাটকীয়তা। বক্সে ফাউলের শিকার হন ব্রাহিম দিয়াজ। ভিএআর (VAR) দেখে রেফারি পেনাল্টির বাঁশি বাজালে প্রতিবাদে ফেটে পড়ে সেনেগাল শিবির। কোচ পাপ ঝাও ক্ষুব্ধ হয়ে তার খেলোয়াড়দের মাঠ থেকে ড্রেসিংরুমে নিয়ে যান।

প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ থাকার পর পরিস্থিতি শান্ত হলে পুনরায় মাঠে ফেরে সেনেগাল। এ সময় গ্যালারি থেকেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পেনাল্টি নিতে এসে চরম হতাশ করেন দিয়াজ। তার দুর্বল ‘পানেনকা’ শট অনায়াসেই রুখে দেন সেনেগাল গোলরক্ষক এদুয়ার্দো মেন্ডি।

অতিরিক্ত সময়ের জয়সূচক গোল

নির্ধারিত সময় গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের শুরুতেই সাফল্য পায় সেনেগাল। ইদ্রিসা গেয়ির বাড়ানো বল ধরে দুর্দান্ত এক কোনাকুনি শটে গোল করেন পাপা গুইয়ে। ম্যাচের বাকি সময়ে মরক্কো গোল শোধের একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি।

এর আগে ইনজুরি টাইমে ইসমাইল সারের একটি গোল ফাউলের কারণে বাতিল করে দেন রেফারি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধান ধরে রেখেই শিরোপা উল্লাসে মেতে ওঠে সেনেগাল।

হতাশ মরক্কো

ঘরের মাঠে হেরে যাওয়ার পর ১৯৭৬ সালের পর ফের শিরোপা জেতার অপেক্ষা আরও বাড়ল মরক্কোর। ম্যাচ শেষে মরক্কোর কোচ প্রতিপক্ষকে অভিনন্দন জানালেও পেনাল্টি পরবর্তী ঘটনার সমালোচনা করে বলেন, “আফ্রিকান ফুটবলের যে ভাবমূর্তি আজ দেখা গেল, তা সত্যিই হতাশাজনক।”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

Published

on

By

এশিয়া কাপ রাইজিং স্টারসে দাপট অব্যাহত রেখেছে বাংলাদেশের মেয়েরা। আজ সেমিফাইনালেও বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। বরং তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।

এর আগে প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে পা রেখেছে ভারত ‘এ’ দল। শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। এর আগে ২০২৩ সালে অনুষ্ঠিত মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের প্রথম পর্বেও তাদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। সেবার দলটিকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারতের মেয়েরা। এবার ভারতকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার সুযোগ পেল বাংলাদেশ।

বড় ব্যবধানে জিতলেও স্কোরবোর্ড ভারী করতে পারেনি বাংলাদেশ। ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রানে থামে বাংলাদেশ। বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে এই রান টপকাতেই তালগোল পাকিয়ে ফেলে পাকিস্তান। দলীয় ৩০ রানে তাদের ইনিংসের অর্ধেক প্যাভিলিয়নে ফেরত যায়। শুরুর সে ধাক্কা সামলে জয় তো দূরে থাক, বাংলাদেশকে কোনো জবাবই দিতে পারেনি পাকিস্তান; ১৬.৪ ওভারে ৫৬ রানে অলআউট হয় তারা।

৮২ স্ট্রাইকরেটে সর্বোচ্চ ১৪ রান করেন শাওয়াল জুলফিকার। এ ছাড়া হাফসা খালিদ ১২ ও উসরা আমির এনে দেন ১১ রান। পাকিস্তান শিবিরে সবচেয়ে বড় ধাক্কাটা দেন সানজিদা আক্তার মেঘলা। মাত্র ৬ রানে ৩ উইকেট নেন এই বাঁ হাতি স্পিনার। সমান রান দিয়ে ২ ব্যাটারকে ফেরান অধিনায়ক ফাহিমা। ফারিহা তৃষ্ণা, ফাতেমা জাহান ও ফারজানা ইয়াসমিন একটি করে উইকেট নেন।

Continue Reading

ক্যাম্পাস

ঢাবি ক্যাম্পাসে তারকা জার্মান ফুটবলার মেসুত ওজিল

Published

on

By

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান শুরু হয়।

জানা গেছে, নতুন সরকারের শপথ ও মন্ত্রীসভা নিয়ে যখন আলোচনায় সরগরম দেশ, সে সময় অনেকটা চুপিসারেই বাংলাদেশে পা রেখেছেন ২০১৪ বিশ্বকাপজয়ী এই তারকা। আসন্ন রমজানে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখতে যাবেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, তুর্কি সরকারের আওতাধীন ‘টিকা’ নামের একটি প্রজেক্ট শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বেশকিছু উন্নয়নমূলক কাজে ঢাবি প্রশাসনকে সাহায্য করছে। এই প্রজেক্টের উদ্বোধনেই মূলত ঢাবিতে এসেছেন ওজিল। ইতোমধ্যে এই প্রজেক্ট ঢাবি মেডিকেল সেন্টারকে ২ কোটি ৭৫ লাখ টাকার মতো সহায়তা দিয়েছে বলে জানিয়েছেন ডাকসু সম্পাদক মিনহাজ।

জানা গেছে, গতকাল (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশে এসেছেন ওজিল। আজ ঢাবিতে প্রজেক্ট উদ্বোধনের পর আগামীকাল রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতারে অংশ নেওয়ার কথা আছে তার। এরপর রাতেই দেশ ছাড়বেন তিনি।

Continue Reading

top3

বার্সেলোনার বিপক্ষে মেসির গোল

Published

on

By

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এবং লিওনেল মেসি যেন একে অন্যের পরিপূরক। এলএমটেনের আজকের এই অবস্থানে আসার পেছনে জড়িয়ে আছে কাতালান ক্লাবটির নাম। সম্পর্ক ছিন্ন হলেও তাই বার্সা মেসির কাছে এক আবেগের নাম হয়ে থাকবে সারা জীবন।

এবার বার্সেলোনার বিপক্ষেই গোল করে নতুন বছর শুরু করলেন লিওনেল মেসি। প্রাক মৌসুম প্রীতি ফুটবল ম্যাচে বার্সেলোনা এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। তবে ভক্তদের পরিস্কার করা দরকার যে, এই বার্সেলোনা মেসির সাবেক ক্লাব নয়। এই বার্সা ইকুয়েডরের জনপ্রিয় একটি ক্লাব। তাদের বিপক্ষে খেলতেই ইকুয়েডরের কিতোয় গিয়েছিল মায়ামি। তবে কাঙ্খিত জয় নিয়ে ফিরতে পারেনি ফ্লোরিডার ক্লাবটি।

ম্যাচে নিজে এক গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রাখেন মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের গোলটি ছিল চোখে লেগে থাকার মতো। তাঁর কল্যাণে ৩১ মিনিটে লিড নেয় মায়ামি। মাঝমাঠ থেকে বল নিয়ে বার্সার অর্ধে ছুটতে থাকেন মেসি। বক্সে ঢোকার সময় দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে জালে জড়ান। কিছুই করার ছিল না প্রতিপক্ষের গোলরক্ষকের।

১০ মিনিটের মাথায় ম্যাচে ফেরে বার্সেলোনা। তাদের হয়ে জালের ঠিকানায় বল পাঠান হোয়াও রোজাস। বিরতিতে যাওয়ার আগেই স্কোরলাইন ২-১ করে মায়ামি। ডি বক্সে মেসির পাস থেকে বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন সফরকারীদের মেক্সিকান ফরোয়ার্ড বার্তেরেম। এদিন পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন না মেসি। দুই গোলে অবদান রাখা এই ফুটবলারকে ৬০ মিনিটে তুলে নেন মায়ামির কোচ হ্যাভিয়ের মাশচেরানো। বদলি হিসেবে মাঠে নামেন মেসির বন্ধু লুইস সুযারেজ।

ম্যাচের নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে দশজনের দলে পরিণত হয় মায়ামি। ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বদলি নামা ডেভিড আয়ালা। সে সুযোগ কাজে লাগিয়ে কিছুক্ষণের মধ্যেই সমতা টানে বার্সা। তাদের হয়ে দ্বিতীয় গোলটি করেন থমাস মার্টিনেজ।

Continue Reading

Trending