Connect with us

জাতীয়

নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যু

Published

on

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বজ্রপাতে পিতা-পুত্র নিহতের ঘটনা ঘটেছে। রবিবার (৬ জুলাই) বিকালে উপজেলা খারুয়া ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে মাস্টার বাড়ির গোলাম মস্তুফা (৪৫) ও তার শিশু পুত্র আব্দুল্লাহ (৫) নামের দু’জনের মৃত্যু হয়। নিহত দু’জন সম্পর্কে পিতা-পুত্র।

স্থানীয় পল্লী চিকিৎসক আবু হানিফা জানান, রবিবার বিকেল ধানের চারা রোপণের জন্য বাড়ির পার্শ্ববর্তী ক্ষেতে পিতার সাথে পুত্র মই দিতে গেলে হঠাৎ বজ্রপাতে ঘটনা ঘটলে পিতা-পুত্র মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশে থাকা লোকজন তাদের উদ্ধার করার পূবেই ঘটনাস্থলে পিতা-পুত্রের মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি আনোয়ার হোসেনের সাথে কথা বললে তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ প্রেরণ করা হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

ইসির সংশোধনীতে পাল্টে গেল গণভোটের ফলাফল

Published

on

By

‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বে ঘোষিত ফলাফলের তুলনায় প্রায় ১১ লাখ ভোট কমিয়ে নতুন করে সংশোধিত গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, পূর্বে ঘোষিত ফলাফলের তুলনায় ‘হ্যাঁ’ এবং ‘না’—উভয় ভোটের সংখ্যাই কমেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক অতিরিক্ত গেজেটের মাধ্যমে এ সংশোধনী তথ্য জানানো হয়।

উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার সফল অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং সংবিধান সংস্কারের প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি যাচাইয়ে গত ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। ওই ভোটের ফলাফল যা গত ১৩ ফেব্রুয়ারি গেজেটে প্রকাশিত হয়েছিল।

গেজেটে জানানো হয়, প্রথম গেজেটের হিসাব অনুযায়ী ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন, ‘না’ ভোটের সংখ্যা ছিল ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন। হ্যাঁ এবং না ভোট মিলে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ছিল ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন। এর মধ্যে বাতিল হয়েছিল ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭ জন। বাতিল ভোট বাদ দিয়ে মোট বৈধ ভোটার সংখ্যা দাঁড়ায় ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬ জন।

সংশোধিত গেজেটের হিসেব অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ জন, ‘না’ ভোটের সংখ্যা দাঁড়াবে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১ জন। হ্যাঁ ও না ভোট মিলে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭ জন। এর মধ্যে বাতিল হয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬ জন। বাতিল ভোট বাদ দিয়ে মোট বৈধ ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১ জন।

আগের তুলনায় ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি ‘হ্যাঁ’ ভোট কমেছে। অন্যদিকে ‘না’ ভোটের সংখ্যা কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫টি। বাতিলকৃত ভোটের সংখ্যা আগের চেয়ে ১২ হাজার ৫৫৯টি বেড়েছে। সার্বিকভাবে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি কমেছে।

নির্বাচন কমিশন সংশোধনের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেনি। গেজেটে কেবল বলা হয়েছে, কমিশনের আদেশক্রমে সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলে এত বড় অঙ্কের ভোট কমে যাওয়ার কারণ নিয়ে জনমনে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে। নির্বাচন বিশ্লেষকরা মনে করছেন, ফলাফল পুনঃযাচাই, তথ্য সংকলনে ত্রুটি সংশোধন কিংবা কেন্দ্রভিত্তিক পুনর্গণনার কারণে এ পরিবর্তন আসতে পারে।

উল্লেখ্য, এই গণভোটের মাধ্যমেই ‘জুলাই জাতীয় সনদ’-এর সাংবিধানিক বৈধতা ও জনসমর্থন চূড়ান্ত করার কথা রয়েছে। 

Continue Reading

top2

জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত

Published

on

By

আগামী ২ মার্চ অষ্টম ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপনের কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সকল কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার ইসি সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, ২ মার্চ অষ্টম ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সকল কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে।

আদেশে অষ্টম জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য বলা হয়েছে।

Continue Reading

top3

অপশক্তির পুনর্বাসন হলে পরিণতি হবে ভয়াবহ: সাদিক কায়েম

Published

on

By

বদি, আইভিসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের জামিন ও তাদের কার্যালয় খুলে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-এর ভিপি আবু সাদিক কায়েম। তিনি অভিযোগ করেছেন, একদিকে “গণশত্রুদের” মুক্তি দেওয়া হচ্ছে, অন্যদিকে জুলাইয়ের আন্দোলনকারীদের বিরুদ্ধে গ্রেপ্তারের নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে সাদিক কায়েম বলেন, ‘সুরক্ষা অধ্যাদেশ’ উপেক্ষা করে কথিত পুলিশ হত্যা তদন্তের নামে জুলাই আন্দোলনকে মুছে ফেলার অপপ্রয়াস চলছে। যারা ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করছেন, তাদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, এই আত্মঘাতী পদক্ষেপের পরিণতি থেকে কেউ রেহাই পাবেন না। “অচিরেই আপনারাও এই অপশক্তির নির্মম শিকারে পরিণত হবেন,”—উল্লেখ করেন তিনি।

রাজধানীতে স্কুলছাত্রী হত্যায় জামায়াতের উদ্বেগ রাজধানীতে স্কুলছাত্রী হত্যায় জামায়াতের উদ্বেগ
এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে সাম্প্রতিক নাটকীয় রদবদলের পর সরকার-ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোকে অন্যায্য সুবিধা দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

গণভোট ও জুলাই সনদকে উপেক্ষা করে পুরনো কায়দায় দলীয়করণ এবং রাজনৈতিক পরিচয়ে সুবিধালাভের সংস্কৃতির প্রত্যাবর্তনকে তিনি পরিবর্তনকামী মানুষের রায়ের প্রতি অবজ্ঞা বলে মন্তব্য করেন।

বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে জাতির ভাগ্যে দাসত্ব নেমে আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন সাদিক কায়েম। তিনি বলেন, “সময়ের এই সন্ধিক্ষণে শুভ বুদ্ধির উদয় হওয়া জরুরি; নতুবা ইতিহাসের কাঠগড়ায় কেউই রেহাই পাবেন না।

Continue Reading

Trending