Connect with us

সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৪

Published

on

বরিশালের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে অন্তত চারজন যাত্রী আহত হয়েছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস দ্রুতগতিতে চলছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

দুর্বৃত্তদের আগুনে অগ্নিদগ্ধ সেই জামায়াত সমর্থকের মৃত্যু

Published

on

By

লক্ষ্মীপুরে একটি মৎস্য খামারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন আব্বাস উদ্দিন (৫৫) নামে জামায়াত সমর্থক মারা গেছেন। অগ্নিদগ্ধ হওয়ার পাঁচদিন পর মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত বুধবার রাতে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জিতু অ্যাগ্রো মৎস্য খামারে অগ্নিকাণ্ডে তিনি দগ্ধ হন। পরদিন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

নিহত আব্বাস উদ্দিন চররমনী মোহন এলাকার মৃত হোসেনের ছেলে ও জিতু অ্যাগ্রো মৎস্য খামারের মালিক। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড জামায়াতের সদস্য ছিলেন বলে দাবি করেছেন তার বড় ছেলে এলাহি প্রিন্স।

প্রিন্স জানায়, তার মা ও বাবা খামারেই থাকতেন। তার মা সুলতানা রাজিয়া লাকি লক্ষ্মীপুর পৌর ৬ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি। ভোটের আগে রাতে দুর্বৃত্তরা বাহির থেকে খামারে থাকা ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ঘর পুড়ে যায়। পরিবারের অন্য সদস্যরা দ্রুত বের হয়ে যেতে পারলেও আব্বাস পারেননি।

এতে হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।

এলাহি প্রিন্স বলেন, আমার বাবা মারা যাননি, শহীদ হয়েছেন। তিনি জামায়াত করেন এটাই তার অপরাধ ছিল। তাকে হত্যা করা হয়েছে।

লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান বলেন, ঘটনাটি ভোটের আগের দিন ঘটেছে। যিনি মারা গেছেন তিনি প্রিন্সের বাবা। কয়েক মাস আগে থেকে প্রিন্সও দাঁড়িপাল্লার সমর্থনে আমাদের সঙ্গে সক্রিয়ভাবে ভোট করেছেন। প্রিন্সের কাছ থেকেই জানতে পেরেছি তার বাবা আব্বাস উদ্দিন দাঁড়িপাল্লার সমর্থনে ভোট করেছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading

top1

তারেক রহমানের নেতৃত্বে শপথ নিলেন বিএনপির এমপিরা, বিকেলে প্রধানমন্ত্রীর শপথ

Published

on

By

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। মঙ্গলবার সকালে সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

এদিন বিকেলেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির ঐতিহাসিক বিজয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শুরু হয়। গেজেটভুক্ত ২৯৬ জন এমপির মধ্যে বিএনপির অধিকাংশ সদস্যই এদিন শপথ নেন। তবে বিএনপির এমপিরা আজ গণপরিষদের সদস্য হিসেবে আলাদা শপথ নাও নিতে পারেন বলে দলীয় একটি সূত্র ইঙ্গিত দিয়েছে।

সংবিধান অনুযায়ী, বিদায়ী সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করায় এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে থাকায় শপথ পড়ানোর আইনি বাধ্যবাধকতা থেকে সিইসি এই দায়িত্ব পালন করেন।

দুই দশক পর ক্ষমতায় বিএনপি

২০০৬ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ছাড়ার ঠিক ২০ বছর পর তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পায় দলটি।

নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে জয়ী হলেও তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়েছেন। তিনি ঢাকা-১৭ আসনের এমপি হিসেবে আজ শপথ নেন। বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করাবেন। একই অনুষ্ঠানে প্রায় ৩০ সদস্যের একটি প্রাথমিক মন্ত্রিসভাও শপথ নিতে পারে বলে জানা গেছে।

সংসদীয় নেতা ও মন্ত্রিসভা

শপথ গ্রহণ শেষে বিএনপি ও তার মিত্র দলগুলোর এমপিরা বৈঠকে বসে তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন। দলীয় সূত্র নিশ্চিত করেছে, তারেক রহমানকেই সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হচ্ছে। এরপরই রাষ্ট্রপতি তাকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন।

সংসদ উপনেতা হিসেবে সালাহউদ্দিন আহমেদের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। এছাড়া জোটের শরিক আন্দালিব রহমান পার্থ (বিজেপি), জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলন) এবং নুরুল হক নুরকে (গণঅধিকার পরিষদ) মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে রাখা হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

ঝুলে আছে তিন আসন

৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে নির্বাচন হলেও আইনি জটিলতায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের গেজেট স্থগিত রয়েছে। এছাড়া প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে ভোট গ্রহণ হয়নি। গেজেটভুক্ত ২৯৬ জনের মধ্যে বিএনপির ২০৯ জন এমপি রয়েছেন।

অন্যদিকে, নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া জামায়াত জোট বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। তাদের সংসদীয় দলের সভা থেকে বিরোধীদলীয় নেতা ও উপনেতা নির্বাচন করা হবে।

Continue Reading

top2

শাপলা কলির ভোট করায় চাকরি হারালেন মসজিদের খতিব

Published

on

By

জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির নেতা সারজিস আলমের শাপলা কলি প্রতীকের পক্ষে ভোট করার কারণে পঞ্চগড়ের এক মসজিদের খতিব আব্দুল জব্বারকে দায়িত্ব থেকে বিরত রাখার অভিযোগ উঠেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের কুচিয়ামোড় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে জামায়াত জোটের মনোনীত প্রার্থী ছিলেন সারজিস আলম। তার প্রতীক ছিল শাপলা কলি। খতিব মো. আব্দুল জব্বার জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় তিনি ওই প্রতীকের পক্ষে ভোট দিয়েছেন বলে এলাকায় আলোচনা রয়েছে।

খতিব আব্দুল জব্বার বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সারজিস আলম পরাজিত হন। এর পরদিন শুক্রবার সকালে মসজিদের মুসল্লি আব্দুল হাকিম ফোন করে আমাকে মসজিদে না আসার জন্য বলে।

তিনি আরও বলেন, ২০০৮ সাল থেকে আমি এ মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছি। কিন্তু হঠাৎ করেই কোনো কিছু না জানিয়ে আমাকে অব্যাহতি দেওয়া হয়। পরে জানতে পারি সারজিস আলমের শাপলা কলি প্রতীকের পক্ষে ভোট করার কারণেই আমাকে সরিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় আব্দুস সোবহান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে মত পার্থক্যের জেড়ে এমন ঘটনা শোনা যেত। বর্তমান সময়ে এমন ঘটনা দুঃখজনক।

আব্দুল হাকিম বলেন, হুজুর জামায়াতের রাজনীতি করেন। দীর্ঘদিন ধরেই তাকে বলা হচ্ছে আপনি রাজনীতি করবেন কেন? আপনার পিছনে সব মতের মানুষ নামাজ পড়ে। আপনি রাজনীতি করলে বিতর্ক তৈরি হয়। কিন্তু তিনি রাজনীতি করেই গেছেন। এজন্য আমরা নতুন খতিব খুঁজছি।

মসজিদের সভাপতি আব্দুল হালিম বলেন, আমরা ব্যাপারটা নিয়ে বসছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছি রমজান মাসের পর তাকে বাদ দেব।

এ ব্যাপারে কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান বলেন, এমন ঘটনা শুনেছি। ভোটের কারণে খতিবকে সরিয়ে দেয়াটা অবশ্যই অন্যায়। প্রকৃত ঘটনা জানতে আমি খোঁজ নেব।

Continue Reading

Trending