Connect with us

ক্যাম্পাস

নিরাপদ অভয়ারণ্য গড়তে কুবি ছাত্রদলের ‘বাঁশের খাদ্যাধার’ স্থাপন

Published

on

সানজিদা আক্তার সাথী, কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পাখিদের নিরাপদ অভয়ারণ্য গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন স্থানে বাঁশের তৈরী ৩০ টি খাদ্যাধার স্থাপন করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (২৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গাছে এসব খাদ্যাধার স্থাপন করা হয়।

শাখা ছাত্রদল জানায়, ‎বর্তমানে ৩০টি স্থানে কাজ শুরু হলেও সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে পুরো ক্যাম্পাসে শত শত পাখির খাদ্যাধার তৈরি করার পরিকল্পনা রয়েছে।
এই উদ্যোগ পাখির আবাস ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে সেই প্রত্যাশা ছাত্রদলের।

খাদ্যাধার স্থাপন নিয়ে কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশার বলেন, “লালমাই পাহাড়ের পাদদেশে অবস্থিত কুবি প্রাকৃতিক সৌন্দর্য ও গাছপালায় সমৃদ্ধ হলেও সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে পাখিদের বিচরণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এই পরিস্থিতি বিবেচনায় ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবেশ ও প্রাণীবান্ধব চিন্তাভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছেন। পাখিদের আবার ক্যাম্পাসে ফিরিয়ে আনতে পরিবেশবান্ধব উপায়ে বাঁশ দিয়ে খাদ্য ও পানির পাত্র তৈরি করা হয়েছে।”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

ইবিতে ছাত্রশক্তির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত

Published

on

By

ইবি প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারীর নেতৃবৃন্দের উপস্থিতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হয়েছে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রোববার (২৬ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় শাখা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই আন্দোলনের সম্মুখসারীর নেতারা অংশ নেন।

অনুষ্ঠানে শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং যুগ্ম মুখ্য সংগঠক ড. মাহমুদা আলম মিতু এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান।

শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, জুলাই আন্দোলন কারো একার ছিল না। ছাত্র, জনতা, কৃষক, শ্রমিক সবাই মিলে আন্দোলন করেছিল। তাই জুলাইকে বাঁচিয়ে রাখতে সকল রাজনৈতিক দল মিলে ভূমিকা রাখতে হবে।”

জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, “নতুন ছাত্র রাজনীতি তৈরির জন্যই আমরা জাতীয় ছাত্রশক্তি নিয়ে এগোচ্ছি। তবে পুরো রাজনৈতিক কালচারের অনেক কিছুই ছাত্রশক্তিতে রয়েছে। আমরা এক রাতে সেটা চেঞ্জ করতে পারছি না। তবে ধীরে ধীরে চেঞ্জ করছি।”

সংরক্ষিত নারী আসনের এমপি ডা. মাহমুদা মিতু বলেন, “আমাদের সমাজে এখনো ভয়ের রাজনীতি বিদ্যমান। আখতার, নাহিদসহ জুলাইয়ের পরিচিত মুখগুলোকে অন্যান্য রাজনৈতিক দলের লোকেরাও ইতিবাচকভাবে দেখেন। কিন্তু আমরা যারা নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে শিক্ষার্থীরা কথা বললেই রাজনৈতিক ট্যাগ পাওয়ার আশঙ্কা তৈরি হয়। আমরা এই ভয়ের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই।”

তিনি আরও বলেন, “জুলাইয়ে গুম, খুন এবং লাশ পুড়িয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনা আমরা সবাই দেখেছি। এসব ঘটনার পর রাজনীতি করার ইচ্ছা ছিল না। তবে নিজের ক্যারিয়ার ঠিক রেখেই রাজনীতিতে যুক্ত হয়েছি। তাই আমি শিক্ষার্থীদের, বিশেষ করে ছাত্রীদের বলব—গ্র্যাজুয়েশন শেষ করে শুধু চাকরির কথা নয়, চেয়ারম্যান, মেম্বার কিংবা এমপি হওয়ার লক্ষ্যও রাখুন। এখানে উপস্থিত অনেকেরই সেই যোগ্যতা রয়েছে।”

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেন, “আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, তখন দেশে ভয়ের রাজনীতি ও ফ্যাসিবাদী পরিবেশ ছিল। অন্যায়ের প্রতিবাদ করা ছিল জীবনের ঝুঁকি নেওয়ার শামিল। আমরা চাই, বিশ্ববিদ্যালয়গুলোতে আর কখনো হল দখল, নির্যাতন, বাক্‌স্বাধীনতা হরণ বা ভয়ের সংস্কৃতি ফিরে না আসুক।”

তিনি বলেন, “যে-ই ক্ষমতায় থাকুক না কেন, কোনো ছাত্রসংগঠনই যেন ছাত্রলীগের মতো ক্যাম্পাস দখলের সংস্কৃতি তৈরি না করে। জাতীয় ছাত্রশক্তিসহ সব ছাত্রসংগঠনকে এ বিষয়ে ‘চেক অ্যান্ড ব্যালেন্স’-এর মধ্যে থেকে শিক্ষার্থীদের অধিকার ও ক্যাম্পাসের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়; এখান থেকেই সম্প্রীতি, গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্বের শিক্ষা নিতে হবে। শিক্ষার্থীদের দেশের অসংগতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে এবং প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য কাজ করতে হবে।”

সাজিদ আব্দুল্লাহর প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব এ ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিত করা।”

বক্তব্যের শেষদিকে তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণের বাইরে থেকে নিরপেক্ষভাবে কাজ করবে। পাশাপাশি শিক্ষার্থীরা গবেষণা, সংস্কৃতি ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে নেতৃত্ব দেবে।”

Continue Reading

ক্যাম্পাস

কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন

Published

on

By

সানজিদা আক্তার সাথী, কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক শিক্ষার্থীদের জরুরি প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসামগ্রী সহজলভ্য করার লক্ষ্যে নেওয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হলের আবাসিক শিক্ষার্থীরা।

শনিবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি ফয়জুল করিম
মেডিকেল বক্সটি শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করেন। এ সময় সংগঠনের নেতাকর্মী ও বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেডিকেল বক্সে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে নাপা, প্যারাসিটামল, ফ্লাজিল, অমিডন, গ্যাস্ট্রিকের ওষুধসহ অন্যান্য প্রয়োজনীয় ওষুধ। এছাড়া থার্মোমিটার, ব্যান্ডেজ, তুলা, হেক্সিসলসহ প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন উপকরণও সংরক্ষণ করা হয়েছে।

বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী মো. সাকিব হোসেন বলেন, “ইসলামী ছাত্র আন্দোলনকে ধন্যবাদ এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য। ফার্স্ট এইড বক্স শুধু একটি হলে নয়, বরং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল ও বিভাগে থাকা প্রয়োজন। তাৎক্ষণিক কোনো দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসা নিতে এটি খুবই উপকারী হবে, যা এতদিন শিক্ষার্থীদের জন্য প্রয়োজন ছিল। তারা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিমুক্ত ক্যাম্পাসের নীতির প্রতি শ্রদ্ধা রেখে বক্সে দলের নাম উল্লেখ না করে জুলাই আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ আব্দুল কাইয়ুমের নামে এটি স্থাপন করেছে। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অন্যদের জন্যও অনুসরণীয় হতে পারে।”

এ বিষয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আফসার উদ্দিন ইফতি বলেন, “জুলাই অভ্যুত্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ ছিলেন আব্দুল কাইয়ুম। তাঁর আত্মত্যাগ ও আদর্শকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের জন্য ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন করেছি।

তিনি আরো বলেন, “আমরা লক্ষ্য করেছি, হলে অবস্থানরত শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হলে বা জরুরি মুহূর্তে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সংগ্রহের জন্য অনেক দূরে যেতে হয়। অনেক সময় রাতের বেলায় ফার্মেসি বা মেডিকেল সেন্টার বন্ধ থাকায় শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। সেই বাস্তবতা বিবেচনায় সম্পূর্ণ মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ হিসেবে এই মেডিকেল বক্স স্থাপন করা হয়েছে। এখানে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রী ও জরুরি ওষুধ নিয়মিত সংরক্ষণ করা হবে, যাতে শিক্ষার্থীরা দ্রুত প্রাথমিক সেবা নিতে পারেন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

এ উদ্যোগে ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। সংশ্লিষ্টদের মতে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে এ ধরনের মেডিকেল বক্স স্থাপন শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Continue Reading

ক্যাম্পাস

ইবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি মাসুম রেজা, সম্পাদক তুষার মালাকার

Published

on

By

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যারিয়ার ক্লাব (আইইউসিসি) -এর ২০২৬-২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আহমেদ মাসুম রেজা ও সাধারণ সম্পাদক হিসেবে তুষার মালাকার দায়িত্ব পেয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পূর্ণাঙ্গ এ কমিটিতে সহ-সভাপতি অনিক কুমার, মো: তুহিন হোসাইন, উম্মা আইমান মুমু, আলী আজম ও মো. আবরার। এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক সাহারা আক্তার সিথি, মো. আব্দুল হান্নান আকিব ও রৌনক খান। সাংগঠনিক সম্পাদক মেহরাজ বিন আলম, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আতিফ মো. রাহিব, অফিস সম্পাদক ফাহাদ হোসাইন, নির্বাহী অফিস সম্পাদক আমিনুল ইসলাম সিফাত, অর্থ সম্পাদক রেদৌন আহমাদ, নির্বাহী অর্থ সম্পাদক সৈয়দ ইহতিরামুল হক, জনসংযোগ সম্পাদক মো. খালেদ হাসান মুহিত, নির্বাহী জনসংযোগ সম্পাদক মো. মাহফিজুল হক পিয়াস ও মো. মাহিন, মানবসম্পদ সম্পাদক আকলিমা আক্তার জামুর, নির্বাহী মানবসম্পদ সম্পাদক মো. শুভ হাসান, ব্র্যান্ডিং ও প্রচার সম্পাদক মো. সাব্বির আহমেদ, নির্বাহী ব্র্যান্ডিং ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ এরাব, তাসদিদ এনাম ও সিনথিয়া মাহবুব, গ্রাফিক্স ও ডিজাইন সম্পাদক আরিফ আল হাসান, নির্বাহী গ্রাফিক্স ডিজাইন সম্পাদক মো. সানজিদ ও মো. সাজেদুল ইসলাম।

গবেষণা ও একাডেমিক সম্পাদক সুলতানুল আরেফিন সৈকত, নির্বাহী গবেষণা ও একাডেমিক সম্পাদক মো. নয়ন ইসলাম, বহিঃবিষয়ক সম্পাদক আনান্যা রহমান, নির্বাহী বহিঃবিষয়ক সম্পাদক শিহাব হাসান, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মো. মেহেদী হাসান, নির্বাহী ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক কারিমা, আজাদুল ইসলাম তুহিন, ফারদিন আল নূর ও মো. নাঈম রহমান।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রুকোনুজ্জামান হুমায়েদী, মো. মারুফ হাসান নাহিন, মাহমুদুল হাসান, এস এম রাইয়ান জুবায়ের ও মো. রবিন আহমেদ পূর্ণাঙ্গ এ স্থান পেয়েছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক তুষার মালাকার বলেন, “শিক্ষার্থীদের ক্যারিয়ার-সংশ্লিষ্ট প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কার্যকর ও সময়োপযোগী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করাই আমাদের লক্ষ্য। নতুন কমিটির সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় ক্যারিয়ার ক্লাবকে আরও সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

নবনির্বাচিত সভাপতি আহমেদ মাসুম রেজা বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। শিক্ষার্থীদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি এবং ক্লাবের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে আমরা সর্বাত্মকভাবে কাজ করে যাব।”

উল্লেখ্য, ইবি ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রযুক্তির কার্যকর ব্যবহার, ক্যারিয়ার প্রস্তুতি এবং সার্বিক ক্যাম্পাস সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এ সংগঠন শিক্ষার্থীদের উৎকর্ষের পথে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।

Continue Reading

Trending