Connect with us

top1

বন্দিদের দখলে তিন কারাগার, জিম্মি ৪৬ কারারক্ষী

Published

on

দক্ষিণ মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় একযোগে তিনটি কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বন্দিরা। তারা সেগুলোতে দাঙ্গা শুরু করেছে। একই সঙ্গে দাঙ্গাকারী বন্দিরা অন্তত ৪৬ জনকে জিম্মি করেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) এ ঘটনা ঘটে। 

এদিকে, দেশটির নিরাপত্তা বাহিনী কারাগারগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা কর্মকর্তারা এ ঘটনার জন্য গ্যাং সদস্যদের দায়ী করেছেন, যারা আরও বেশি সুযোগ-সুবিধার দাবি জানাচ্ছেন। বন্দিরা কারাগারের টহল টাওয়ার এবং উঁচু জায়গাগুলো দখল করে রেখেছে।

গুয়াতেমালার স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো অ্যান্তোনিও ভিলেদা এক প্রেস ব্রিফিংয়ে জানান, শনিবার বিকেল পর্যন্ত জিম্মিদের মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারাগারের এক কর্মকর্তা জানান, জিম্মিদের মধ্যে বেশির ভাগই কারারক্ষী, তবে একজন মনোবিজ্ঞানীও রয়েছেন।

ভিলেদা বলেন, তিনটি কারাগারে এই দাঙ্গা সমন্বয় করা হয়েছে, যা পরিকল্পিতভাবে ঘটিয়েছে ‘ব্যারিও ১৮’ নামক একটি গ্যাং। তিনি অভিযোগ করেন, এই গ্যাংটির নেতা উন্নত পরিবেশ ও বিশেষ সুবিধা পাওয়ার আশায় অন্য একটি কারাগারে স্থানান্তরের দাবি জানাচ্ছে, আর সেই কারণেই এই দাঙ্গা।

প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাস ধরে গুয়াতেমালার সরকার কারাগারের ভেতর অপরাধী চক্রের আধিপত্য কমানোর জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে ব্যারিও ১৮ এবং মারা সালভাত্রুচা এর মতো গ্যাং নেতাদের ‘রেনোভাশন-১’ নামক উচ্চ-নিরাপত্তা সম্পন্ন কারাগারে স্থানান্তর করে তাদের বিচ্ছিন্ন রাখা হয়েছে। ফলে তারা আগে কারাগারের ভেতর থেকে যেভাবে বাইরের অপরাধ জগত নিয়ন্ত্রণ করত, সেই সুযোগ হারায়।

গত বছরের অক্টোবরে ফ্রাইজানেস-২ কারাগার থেকে ব্যারিও ১৮ গ্যাংয়ের ২০ জন শীর্ষ নেতা পালিয়ে গিয়েছিল। এ ঘটনায় দেশটির তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেন। এরপর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো অ্যান্তোনিও ভিলেদা দায়িত্ব নেন ও কারাগার নিয়ন্ত্রণে আরও কঠোর নীতি গ্রহণ করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি বলা হয়, গ্যাং নেতাদের বিশেষ সুযোগ-সুবিধা বাতিল করার জন্য মন্ত্রণালয় যে পদক্ষেপ নিয়েছে, এই দাঙ্গা তারই ‘সরাসরি প্রতিক্রিয়া’।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালা উভয় দেশই ব্যারিও ১৮ গ্যাং-কে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে। ফলে সরকার তাদের সঙ্গে কোনো প্রকার আলোচনায় বসতে বা সুবিধা দিতে আইনত অস্বীকৃতি জানিয়েছে।

গুয়াতেমালার স্বরাষ্ট্রমন্ত্রী ভিলেদা তার অনড় অবস্থান ব্যক্ত করে বলেন, ‘আমি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে কোনো চুক্তি করতে যাচ্ছি না। আমি এই ব্ল্যাকমেইলের কাছে মাথা নত করব না এবং তাদের কর্মকাণ্ড বন্ধ করার বিনিময়ে কোনো সুযোগ-সুবিধা ফিরিয়ে দেব না।’

স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, অপরাধীদের সুযোগ দেওয়া মানে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করা।

রয়টার্সের প্রতিবেদনে অনুসারে, উচ্চ-নিরাপত্তাসম্পন্ন ‘রেনোভাশন-১’ কারাগারসহ অন্যান্য কারাগারের চারপাশে বর্তমানে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ দল ঘিরে রেখেছে। যেকোনো সময় বড় ধরনের অভিযান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, জরুরি পরিস্থিতি মোকাবিলায় অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে প্রস্তুত রাখা হয়েছে।

কারাগারের টহল টাওয়ারগুলোতে বন্দিদের অবস্থান নিতে দেখা গেছে। তাদের কেউ কেউ কয়েদিদের পোশাক পরে থাকলেও বেশির ভাগকেই ট্যাংক টপ ও শর্টস পরা দেখা গেছে, কাপড়ের তৈরি মাস্ক দিয়ে তাদের মুখ ঢাকা রয়েছে।

কাঁটাতারের আড়াল থেকে একজন মুখোশধারী বন্দি জানান, তারা কারাগারে নিরাপদ নন এবং তারা অন্যত্র স্থানান্তরের দাবি জানাচ্ছেন। কারা কর্তৃপক্ষের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘তারা যেখানে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেখানে আমাদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে?’

সূত্র : রয়টার্স।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Published

on

By

অনৈতিকভাবে রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুই জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। 

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অপর আসামি হলেন— রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন।

আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের দেওয়া চার্জশিট গ্রহণ করে তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন। এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করেন আদালত।

দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালামের বরাতে বার্তা সংস্থা বাসস এই তথ্য জানায়।

অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। 

আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরোনো), বর্তমানে- ১১৩, ১১বি (নতুন), রোড নং ৭১) দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন।

মামলার পর চলতি বছরের জুলাই মাসে মামলা তদন্তের মামলার আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে একটি রিট করেন। 

তার রিটের প্রেক্ষিতে হাইকোর্ট খসরুজ্জামানের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করে। পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়।

গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদক।

Continue Reading

top1

ভারতফেরত সাবেক সমন্বয়ক মাহদীকে শাহজালাল বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ

Published

on

By

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও হবিগঞ্জে জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৪০ মিনিটে ভারতের দিল্লি থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পরে ইমিগ্রেশনে এলে পুলিশের কর্মকর্তারা তাকে জ্ঞিাসাবাদ শুরু করেন। 

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদত করা হচ্ছে। আটকও করা হতে পারে।

বাংলাদেশে ফেরার আগে ফেসবুক লাইভে মাহদী বলেন, আমি দিল্লি বিমানবন্দর থেকে বলছি। আমার সঙ্গে যা ঘটেছে, তা দেশে গিয়ে সংবাদ সম্মেলনে জানাবো। এখানে আমাকে প্রায় ৪০ মিনিট পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আমি আমার দেশের দূতাবাসে কথা বলতে বলেছিলাম। এরপরও আমার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। পরে দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করে আমাকে দেশে পাঠানো হচ্ছে।

গত ১ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামে এক তরুণকে আটক করা হলে তিনি সেখানে যান। এ সময় ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম’– এমন বক্তব্য দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এ ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করে। তবে আন্দোলনের মুখে ২৪ ঘণ্টার আগেই তিনি জামিনে মুক্তি পান।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তিনি দেশ ছাড়েন। 

Continue Reading

top1

জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

Published

on

By

জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং তার কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করছেন আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনস্বার্থে এ রিট দায়ের করেন তিনি। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

আগামী সপ্তাহে রিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী।

এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণভোটের বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ। একই সঙ্গে ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিলেরও আবেদন জানিয়েছেন তিনি।

জনস্বার্থে এ রিট দায়ের করেন তিনি। এতে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।

আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। দেশজুড়ে অনুষ্ঠিত এই গণভোটে মোট ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার ‘হাঁ’ ভোট দিয়েছেন। বিপক্ষে অর্থাৎ ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন।

Continue Reading

Trending