Connect with us

ক্যাম্পাস

ববি পিরোজপুর ছাত্রকল্যাণ সমিতির সভাপতি তোহা সম্পাদক, সিফাত

Published

on

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয় এর ২০২৬–২০২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিএসই বিভাগের ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আহসান আহম্মদ তোহা এবং সাধারণ সম্পাদক নির্বাচন হয়েছেন ইতিহাস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান হোসেন সিফাত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি- সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল তামিম, সায়মা, সানজিদা রহমান সারাহ, সাবরিনা আলম রিম্মি, শিমু আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, লিয়া মনি, মোঃ ইময়াসিন,নাইম মৃধা, সাংগঠনিক সম্পাদক ইফতেখার হোসেন খান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সাদিয়া মুস্তারি নিসা, মোঃ কাউছার রহমান, মোঃ সাকিব
অর্থ সম্পাদক — মোঃ রিমন শেখ
দপ্তর সম্পাদক — শাহরিয়ার মিম
সহ-দপ্তর সম্পাদক — রমজান গাজী
প্রচার ও প্রকাশনা সম্পাদক — কাজী জহিরুল হাসান নোবেল
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাহরিয়ার সাজিদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো কারিম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ফারহানা কবির, ছাত্রী বিষয়ক সম্পাদক তাহসিন সারা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জুবায়ের মাহমুদ,
সাহিত্য ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক রাফিয়া সাবা, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন সিকদার,
ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ওহেদুজ্জামান রিফাত, নির্বাহী সদস্য ফাতিন, সারিয়া আক্তার, শাহরিয়ার শান্ত, জীবন কৃষ্ণ হালদার, নুসরাত জাহান ও ধীমান ঢালী।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

ববিতে ‘তারুণ্যে এবং সম্ভাবনার বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত 

Published

on

By

ববি প্রতিনিধি

তরুণ সমাজের উদ্ভাবনী চিন্তা, গবেষণা, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সংযোগ এবং সম্ভাবনাময় বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উদ্যোগে ‘তারুণ্যে এবং সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে সেমিনারটি অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন তরুণ প্রজন্ম ও মানবসম্পদ উন্নয়নে সরকার এবং ইউজিসির বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে দেশের হাতেগোনা কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা কার্যক্রম চালু থাকলেও শিগগিরই সরকারি সহযোগিতায় আরও ৩০টি বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া অবকাঠামোগত উন্নয়নের চেয়ে মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ৫০ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আইসিটি, ভাষা ও নৈতিকতা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদার করা, বিশ্ববিদ্যালয়গুলোর বৈষম্য হ্রাস, শিক্ষকদের গুণগত প্রশিক্ষণ এবং দেশের সব বিশ্ববিদ্যালয়ে অভিন্ন একাডেমিক ক্যালেন্ডার চালুর প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দক্ষতা অর্জন ও উদ্যোক্তা মানসিকতা তৈরিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে উল্লেখ করে তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ এবং তরুণরাই হবে আগামী দিনের গেমচেঞ্জার।”

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভায়ক ও সহকারী প্রক্টর ড. গাজী মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সেমিনারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

Continue Reading

top3

ইবিতে তরুণ কলামের ‘বার্ষিক লেখক সম্মাননা অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত

Published

on

By

ইবি প্রতিনিধি

‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ‘বার্ষিক লেখক সম্মাননা অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নূর সানজিদা স্মৃতির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি রোখসানা খাতুন ইতি, শহীদ জিয়াউর রহমান হল ডিবেটং সোসাইটির সভাপতি শুয়াইব হোসেন, তারুণ্য সংগঠনের সভাপতি ইমন হোসেন, আবৃত্তি আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ সাগর, ক্যাপ সংগঠনের সভাপতি জান্নাতুল মাওয়া। এছাড়াও তরুণ কলাম লেখক ফোরাম ইবি শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় লেখকদের নানাবিধ সাফল্যের স্বীকৃতি স্বরূপ ক্রেষ্ট প্রদান করা হয় এবং সকল বিদায়ী লেখকদের বিদায়ী ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

ইবি শাখা সাধারণ সম্পাদক রবিউস সানি জোহা বলেন, “আজকের এই আয়োজন তরুণ লেখকদের উৎসাহিত করার পাশাপাশি তাদের মেধা, মনন ও লেখনীকে আরও বিকশিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমাদের সংগঠন সবসময় জ্ঞানভিত্তিক, মানবিক ও দায়িত্বশীল লেখক তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সেইসাথে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা- লেখালেখি, সাহিত্যচর্চা, সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক কাজে সামনে দুর্বার গতিতে এগিয়ে যাবে এই আশা রাখি।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইবি শাখার সভাপতি মো. রুহুল আমিন বলেন, আমাদের তরুণ লেখকেরা জাতীয় ও আন্তর্জাতিক নানা জটিল ইস্যু, সমাধান এবং সমাজের নানা অনিয়ম, অসংগতি ও দুর্নীতির বিরুদ্ধে নিয়মিত পত্রিকায় কলাম লিখে সচেতনতা সৃষ্টি করছেন। তরুণদের এই লেখনী-স্পৃহাকে আরও শাণিত ও উজ্জীবিত করতেই আমাদের এই ‘বার্ষিক লেখক সম্মাননা অনুষ্ঠান ২০২৬’-এর আয়োজন। আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন তরুণদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং বস্তুনিষ্ঠ ও সমাজ-সংস্কারমূলক লেখালিখিতে আরও বেশি অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা পরপর ৬ বার বর্ষসেরা শাখা হওয়ার গৌরব অর্জন করেছে।

Continue Reading

top3

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর বাবার পাশে দাঁড়ালেন বেরোবি ছাত্রদল নেতা রাফি

Published

on

By

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী কফিল হোসেনের ক্যান্সার আক্রান্ত বাবার চিকিৎসায় মানবিক সহায়তার হাত (আর্থিক) বাড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রিফাত হোসেন রাফি।

মঙ্গলবার (২৮শে জুলাই) তিনি চিকিৎসার প্রাথমিক খরচ মেটাতে ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১৫ হাজার টাকা আর্থিক অনুদান দেন।

আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে শিক্ষার্থী কপিল হোসেন বলেন, আমার বাবার ক্যান্সারে আক্রান্ত। অপারেশনের জন্য আড়াই লক্ষ টাকার দরকার।এই অবস্থায় চিকিৎসার খরচ চালানো আমাদের নিম্নবিত্ত পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাই ও সহপাঠীরা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তা আমি কখনো ভুলব না।
বেরোবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফি ভাই আমাদের পাশে দাঁড়িয়ে যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তার জন্য আমি এবং আমার পরিবার উনার প্রতি চিরকৃতজ্ঞ। সবার এই ছোট ছোট সহযোগিতা আমার বাবাকে সুস্থ করে তুলতে বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমি আমার বাবার জীবন বাঁচাতে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

অনুদান প্রদানের পর বেরোবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হোসেন রাফি বলেন, শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি সবসময় সাধারণ শিক্ষার্থীদের সুখে-দুঃখে পাশে থাকে। আমাদের সহপাঠী বা কোনো শিক্ষার্থীর পরিবার যখন সংকটে পড়ে, তখন তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কপিল আমাদেরই ভাই। তার বাবার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান এবং সাধারণ শিক্ষার্থীদেরও যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমাদের ছোট ছোট সাহায্যই পারে একটি জীবন বাঁচাতে।

জানা গেছে কপিল হোসেনের বাবার ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা আর্থিক সহায়তার জন্য তহবিল গঠনের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে পাশে দাঁড়ালেন এই ছাত্রদল নেতা।

Continue Reading

Trending