Connect with us

top1

বিএনপি না জামায়াত, কোন জোটে যেতে পারে এনসিপি?

Published

on

অলটাইম ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে জোটভিত্তিক ভোট নিয়ে চলছে নানা আলোচনা। বিশেষ কৌতূহল কেন্দ্রবিন্দুতে আছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটি এককভাবে নির্বাচন করবে নাকি কোনো জোটের সঙ্গে মিলবে এই প্রশ্ন ঘিরে রাজনৈতিক মহলে নানা মন্তব্য তৈরি হয়েছে।

এনসিপির নেতাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কিছু নেতা এককভাবে ভোটে অংশ নেওয়ার পক্ষে, আবার অনেকে জোটে যাওয়ার পক্ষে। জোটে গেলে বিএনপি নাকি জামায়াতের সঙ্গে অংশ নেওয়া হবে, তা নিয়েও দলের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।

তরুণদের নিয়ে গঠিত দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, বিএনপি ও জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা বা জোটের ক্ষেত্রে লাভ-ক্ষতির হিসাব চলছে। একটি পক্ষ জামায়াতের সঙ্গে সরাসরি জোট না করে নির্বাচন চালানোর পক্ষে, অন্য পক্ষের আগ্রহ বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি বা জোটে যেতে।

একাংশ নেতার মতে, বিএনপি বা জামায়াত ছাড়াই এককভাবে নির্বাচন করলেও এনসিপি প্রার্থীদের স্বতন্ত্র পরিচয় বজায় রাখতে পারবে। যদি পিআর বা আনুপাতিক ভোট পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়ে ঐকমত্য হয়, তবে এনসিপি এককভাবে ভোটে অংশ নেওয়ার কথা ভাবছে।

কিছু নেতা মনে করেন, বিএনপি বেশি সংখ্যক আসন ছাড় দিলে জোট বা সমঝোতায় যেতে রাজি হতে পারে এনসিপি। অন্যদিকে, নির্বাচনে বিএনপি আসন ছাড় দিলেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী ভোটে অংশ নিতে পারে।

জামায়াতসহ একাধিক রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। তবে এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলামের ফেসবুক পোস্টে জামায়াতের নির্বাচনী আন্দোলনকে ‘রাজনৈতিক প্রতারণা’ হিসেবে উল্লেখ করার পর দলটির মধ্যে কিছু দ্বন্দ্বও দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে জোট বা সমঝোতা বিষয়ে দ্বিধা ও দ্বন্দ্ব রয়েছে।

দলটির নেতারা মনে করছেন, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে সংসদ গঠনের সিদ্ধান্ত হলে এনসিপি এককভাবে বা মধ্যপন্থী জোট গড়ে ৩০০ আসনে প্রার্থী দিতে পারে। এতে বিএনপি বা জামায়াতের বিদ্রোহী অংশকেও প্রার্থী হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন দল হিসেবে এনসিপি যদি জনপ্রিয়তা যাচাই করতে চায়, তাহলে এককভাবে ভোটে অংশ নেওয়াই সুবিধাজনক। জোটে গেলে দলটি বড় কোনো রাজনৈতিক দলের ছায়ায় থেকে যাবে এবং নিজস্ব শক্তি প্রমাণের সুযোগ হারাবে।

এনসিপির নেতারা এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি। দল এককভাবে ভোটে যাবে নাকি বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটে যাবে, তা শেষ পর্যন্ত ভোটের মাঠের পরিস্থিতি এবং উচ্চকক্ষে পিআর বাস্তবায়নের পরেই স্পষ্ট হবে।

সূত্র: বিবিসি বাংলা

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Published

on

By

ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গণনা করা হয়।

গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন। নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। আর কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ভোটগ্রহণের সময় সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দেন।

সংসদ সদস্যদের মধ্যে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সংসদ সদস্যরা ভোট দেন।

Continue Reading

top1

ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা ট্রাম্পের

Published

on

By

ডিজিটাল ডেস্ক

ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণার মাধ্যমে নতুন করে উত্তেজনা তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানকে কোনো ধরনের সহায়তা করলে সংশ্লিষ্ট দেশগুলোকে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এমন একটি কঠোর অর্থনৈতিক অভিযান শুরু করতে যাচ্ছে, যা এর আগে কোনো দেশের বিরুদ্ধে নেওয়া হয়নি।

ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়েছে, বিমানবাহিনী বিধ্বস্ত এবং সামরিক কারখানাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেশটির মুদ্রার মানও ব্যাপকভাবে কমে গেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ইরানকে যেকোনোভাবে সমর্থন করলে সংশ্লিষ্ট দেশগুলোকে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’ ভোগ করতে হবে। তবে কোন দেশের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

নিজের ঘোষিত উদ্যোগকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প ইরানকে বিচ্ছিন্ন করতে এবং দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশে থাকার আহ্বান জানান।

ট্রাম্পের ভাষ্য, এসব ঐতিহাসিক পদক্ষেপ ইরানকে এবং বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সক্ষমতাকে বড় ধরনের ধাক্কা দেবে।

পোস্টে তিনি আবারও জোর দিয়ে বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

Continue Reading

top1

ফের বন্ধ এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সংকটের শঙ্কা

Published

on

By

নিজস্ব প্রতিবেদক

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো সংকটে কক্সবাজারের মহেশখালীতে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। পর্যাপ্ত এলএনজি মজুত না থাকায় বুধবার (১৯ আগস্ট) রাত থেকে টার্মিনালটির সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।

ফলে বর্তমানে জাতীয় গ্রিডে আমদানি করা এলএনজি সরবরাহ করছে কেবল সামিট গ্রুপের টার্মিনাল। নতুন এলএনজিবাহী কার্গো না আসা পর্যন্ত আমদানিকৃত গ্যাসের জন্য সামিটের ওপরই নির্ভর করতে হবে।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টা পর্যন্ত সারাদেশে মোট ২১৮ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে এসেছে ১৬২ কোটি ঘনফুট। আর আমদানি করা এলএনজি থেকে সরবরাহ হয়েছে ৫৬ কোটি ঘনফুট, যার পুরোটাই এসেছে সামিটের টার্মিনাল থেকে।

এক্সিলারেটের টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় আবাসিক, শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহের ওপর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিশেষ করে নতুন কোনো এলএনজি কার্গো না আসা পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হতে পারে।

এর আগে গত শুক্রবার (১৪ আগস্ট) যান্ত্রিক ত্রুটির কারণে এক্সিলারেটের টার্মিনালটি হঠাৎ বন্ধ হয়ে যায়। ওই সময় জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ কমে ১৬৫ কোটি ঘনফুটে নেমে এসেছিল। পরে সামিট তাদের টার্মিনাল থেকে ধাপে ধাপে সরবরাহ বাড়িয়ে পরিস্থিতি সামাল দেয়।

এবার এলএনজি মজুতের ঘাটতির কারণে এক্সিলারেটের টার্মিনাল বন্ধ হওয়ায় দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি আবারও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

Continue Reading

Trending