Connect with us

top1

বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ-রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

Published

on

মেট্রোরেলের ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটের শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

সোমবার (২৭ অক্টোবর) ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দেন। রিটের শুনানি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে অনুষ্ঠিত হবে।

রিটে মেট্রোরেলের রক্ষণাবেক্ষণ কার্যক্রম সঠিকভাবে তদারকির জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গঠন করার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি দেশের সব ফ্লাইওভারের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের ব্যাপারেও প্রয়োজনীয় দিকনির্দেশনার দাবি করা হয়েছে।

রিটকারীর আইনজীবী জানান, অতীতে মেট্রোরেল ও ফ্লাইওভারে যেসব দুর্ঘটনা ঘটেছে সেসবের বিবরণ আদালতে উপস্থাপন করা হবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হবে।

এর আগে রোববার ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে আবুল কালাম নামে এক ব্যক্তি নিহত হন; আরও দুইজন আহত হন। ওই ঘটনার প্রেক্ষাপটে এই রিট দায়ের করা হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন

Published

on

By

জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যাচেষ্টার একটি মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছে আদালত। রবিবার (১২ এপ্রিল) শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন।

আদালত সূত্রে জানা যায়, শিরীন শারমিনকে আজ আদালতে তোলা হয়নি। তার পক্ষে আইনজীবীরা শুনানিতে অংশ নেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে নেওয়া হয় আদালতে। সবশেষ আদালতের নির্দেশে পাঠানো হয় কারাগারে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় এদিন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত। এর আগে আটকের পর ওই মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

Continue Reading

top1

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের

Published

on

By

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে নতুন বার্তা দিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে দীর্ঘ আলোচনা শেষ হয়েছে। এরপরই আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তেহরান।

রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তেহরান এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, উচ্চপর্যায়ের আলোচনার পর এখন কারিগরি কমিটি বিষয়টি যাচাই করছে। এ পর্যায়ে উভয় পক্ষ লিখিত প্রস্তাব বিনিময় করছে। ইরান সরকার জানিয়েছে, কারগরি দল এখন বিস্তারিত প্রভাব ও ‘বিশেষজ্ঞ পর্যায়ের খসড়া’ নিয়ে পর্যালোচনা করছে।

পোস্টে বলা হয়েছে, কিছু বিষয়ে এখনও মতপার্থক্য রয়েছে। তবে আলোচনা অব্যাহত থাকবে। পাকিস্তান মধ্যপ্রাচ্যে টেকসই যুদ্ধবিরতি এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে মধ্যস্থতা করছে। এ প্রক্রিয়ায় বর্তমানে কারিগরি, রাজনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত প্রস্তাবগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে ইরানের পরমাণু ইস্যুতে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, ইরানের কাছ থেকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে ‘স্পষ্ট ও ইতিবাচক অঙ্গীকার’ প্রয়োজন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভ্যান্স নির্দিষ্টভাবে কোন শর্ত ইরান প্রত্যাখ্যান করেছে তা জানাতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মূল দাবি হলো ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা না করে এবং সে সক্ষমতা অর্জনের পথেও না এগোয়।

ভ্যান্স বলেন, আমাদের মূল প্রয়োজন হলো তারা পারমাণবিক অস্ত্র তৈরি এবং এমন কোনো সক্ষমতাও গড়ে না তোলার বিষয়ে স্পষ্টভাবে প্রতিশ্রুতি দিতে হবে। এর ফলে তাদের দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ থাকবে না।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান লক্ষ্যই হচ্ছে এই নিশ্চয়তা অর্জন করা। সে উদ্দেশ্যেই আলোচনায় অংশ নেওয়া হয়েছে। ভ্যান্স দাবি করেন, ইরানের পূর্ববর্তী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে। এখন মূল প্রশ্ন হলো ইরান দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্র না তৈরির বিষয়ে সত্যিকারের রাজনৈতিক সদিচ্ছা দেখাবে কি না।

তিনি বলেন, এটা শুধু এখন বা দুই বছর পরের বিষয় নয়; আমরা দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি চাই। কিন্তু এখন পর্যন্ত আমরা সেই নিশ্চয়তা পাইনি। আমরা আশা করছি ভবিষ্যতে তা পাওয়া যাবে।

Continue Reading

top1

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা শুরু

Published

on

By

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাদে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদসংস্থা আলজাজিরা শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় এ তথ্য জানায়।

ইসলামাবাদের এ আলোচনা নিয়ে নানা শঙ্কা থাকলেও নির্ধারিত সময়েই দুই দেশ বৈঠকে বসেছে। পাকিস্তানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, ইরান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে তৃদেশীয় আলোচনা হচ্ছে। তবে ইরানি আর মার্কিনিরা সরাসরি কথা বলছে কি না সেটি এখনও স্পষ্ট নয়।

যদি তারা সরাসরি কথা বলে থাকেন তাহলে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এটাই হবে প্রথমবারের মতো উচ্চপর্যায়ের সরাসরি আলোচনা।

এর আগে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়। এরপর তাদের মধ্যে আলোচনার চেষ্টা শুরু করে পাকিস্তান। তারই ফলশ্রুতিতে আজ বহুল প্রতীক্ষিত বৈঠকটি শুরু হয়েছে

Continue Reading

Trending