Connect with us

আন্তর্জাতিক

ভারতপন্থি ২২ ‘সন্ত্রাসী’কে হত্যা করল পাকিস্তান

Published

on

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় একটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান (আইবিও) চালিয়ে ভারতপন্থি ২২ ‘সন্ত্রাসী’কে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। খবর দ্য ডনের। 

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, সোমবার নিরাপত্তা বাহিনী ভারতের এজেন্ট হিসেবে পরিচিত নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্যদের উপস্থিতির খবর পেয়ে ওই অভিযানে অংশ নেয়। পাকিস্তান তাদের ‘ফিতনা আল খাওয়ারিজ’ নামে উল্লেখ করে থাকে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘অভিযানের সময় আমাদের বাহিনী সন্ত্রাসীদের অবস্থানে কার্যকরভাবে আঘাত হানে এবং তীব্র বন্দুকযুদ্ধের পর ২২ খাওয়ারিজকে হত্যা করা হয়।’

এছাড়া এলাকাটি সন্ত্রাসী-মুক্ত করতে ‘স্যানিটাইজেশন অপারেশন’ চলমান রয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। 

আইএসপিআর আরও জানায়, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতেই চলবে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে শ্রদ্ধা জানান। তিনি বলেন, আজম-ই-ইস্তেহকামের নীতির অধীনে সন্ত্রাসবিরোধী যুদ্ধে তারা ‘বড় সাফল্য’ অর্জন করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সন্ত্রাসবিরোধী অভিযানে পুরো জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে। আমরা দেশ থেকে সব ধরনের সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

মার্কিন নাগরিকদের দ্রুত সৌদি আরব ত্যাগের নির্দেশ

Published

on

By

সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে দ্রুত দেশটি ছেড়ে যাওয়ার জরুরি নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস 

এক জরুরি নিরাপত্তা সতর্ক বার্তায় দূতাবাস জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে।

দূতাবাসের মতে, মার্কিন নাগরিকদের নিরাপত্তা এখন ডোনাল্ড ট্রাম্প, মার্কো রুবিও এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে দূতাবাস ।

সূত্র: আল জাজিরা

Continue Reading

আন্তর্জাতিক

নেতানিয়াহুর মৃত্যু নিয়ে আবার গুঞ্জন, কোথায় তিনি?

Published

on

By

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ছাড়াই দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি অনুপস্থিত থাকলেন।

জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রোয়া নিউজ জানিয়েছে, বৈঠকটি ইসরায়েলের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে আলোচনা করতে এটি নিয়মিত বৈঠকের অংশ ছিল।

তবে গুরুত্বপূর্ণ এই বৈঠকে নেতানিয়াহুর অনুপস্থিতি নানা জল্পনার জন্ম দিয়েছে। এর আগে ইরান দাবি করেছিল, তাদের হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন। যদিও তেহরান এ দাবির পক্ষে কোনো শক্ত প্রমাণ দেখাতে পারেনি।

এদিকে কয়েকদিন ধরে নেতানিয়াহু প্রকাশ্যে না আসায় তার স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

এর মধ্যে মার্কিন রাজনৈতিক বিশ্লেষক জ্যাকসন হিংকল সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুকে উদ্দেশ করে একটি পোস্ট করেন। সেখানে তিনি প্রশ্ন তোলেন, নেতানিয়াহু সত্যিই জীবিত আছেন কি?

Continue Reading

আন্তর্জাতিক

ইরানে হামলার বিরোধী বেশির ভাগ মার্কিন নাগরিক

Published

on

By

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার বিরোধী ৫৩ শতাংশ মার্কিন নাগরিক। গত সপ্তাহে প্রকাশিত কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের সবশেষ জরিপে উঠে আসে এমন তথ্য। ইরানে হামলার সমর্থন দিয়েছেন ৪০ শতাংশ উত্তরদাতা।

ইরানে মার্কিন সেনা পাঠানোর তীব্র বিরোধী যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় তিন-চতুর্থাংশ বলেছেন, তারা ইরানে মার্কিন স্থল বাহিনী মোতায়েনের পক্ষে নন।

জরিপে অংশগ্রহণকারীদের বেশির ভাগই সংঘাতের বিস্তৃত পরিণতি নিয়েও উদ্বেগ জানান। জরিপে অংশ নেওয়া তিন-চতুর্থাংশেরও বেশি উত্তরদাতা বলেছেন, তাদের বিশ্বাস, এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।

জরিপে ইসরাইল সম্পর্কে মিশ্র মতামত দিয়েছেন মার্কিন নাগরিকেরা। প্রায় ৪৪ শতাংশ উত্তরদাতা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে খুব বেশি সমর্থন দিচ্ছে, অন্যদিকে একইসংখ্যক নাগরিক ইসরাইলকে সমর্থন করা যথার্থ।

Continue Reading

Trending