Connect with us

আন্তর্জাতিক

ভারতের বিরুদ্ধে ৫০ লাখ যুবক যুদ্ধ করবে: জামায়াত নেতা তাহের

Published

on

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কারও সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না।আমাকে অনেকে ভয় দেখায়—যদি আমরা ক্ষমতায় আসি, পাশের দেশের লোকেরা ঢুকে পড়বে। আমি বলি, আমি দোয়া করি তারা ঢুকুক। ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে, যা ১৯৭১ সালে মিথ্যাভাবে চাপানো হয়েছে।

তখন আমরা প্রকৃত স্বাধীনতার যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণের সুযোগ পাবো।’ কমপক্ষে ৫০ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন (কোবা)-এর উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘কমপক্ষে ৫০ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে। এদের এক ভাগ গেরিলা যুদ্ধে যাবে। ঘোড়া নামলেই লাঠি দিয়ে ধরবে। লাঠি জায়েজ না নাজায়েজ?

নায়েবে আমির বলেন, একজন যুবককে যদি যাকাত থেকে পাঁচ লাখ টাকা দেওয়া হয় এবং সেই টাকায় ১০টি বাদামের ব্যবসার কার্ট চালু করা হয়, তবে প্রতিদিন অন্তত ১০ জনের কর্মসংস্থান হবে। প্রতিটি কার্টে ২০,০০০ টাকা পুঁজি দিয়ে প্রতিদিন ৭০০–৮০০ টাকা আয় সম্ভব।ফলে মাস শেষে শুধু একজন পরিচালকেরই আয় হবে ৯০ হাজার টাকা। এভাবে যাকাতের টাকা দিয়ে ব্যাপক কর্মসংস্থান তৈরি করা যাবে। এ সময় তিনি প্রবাসীদের অবদানও স্বীকার করেন।জামায়াত নেতা তাহের বলেন, আন্দোলন ও সংগ্রামে প্রবাসীরা যেভাবে ভূমিকা রেখেছেন, মানুষকে উজ্জীবিত করেছেন, তা প্রশংসার চেয়েও বড় অবদান। যারা রক্ত দিয়েছেন, কলমে লড়েছেন, জীবন দিয়েছেন—তাদের নাম ইতিহাসে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে লেখা থাকবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

টানা অষ্টম রাতেও ইরানে মার্কিন হামলা, বন্দর আব্বাস-কেশম দ্বীপে বিস্ফোরণ

Published

on

By

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে টানা অষ্টম রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাস ও কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনার পর তদন্ত শুরু করেছে ইরানি কর্তৃপক্ষ। একই সময়ে জর্ডানে ইরানের হামলা প্রতিহত করতে গিয়ে দুই মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র।

টানা অষ্টম রাতেও ইরানের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাস ও কৌশলগত কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, শনিবার দিবাগত রাতে এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, বন্দর আব্বাসের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়ার পর ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অন্যদিকে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, প্রাদেশিক কর্মকর্তারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করলেও এটি মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা বা যুদ্ধবিমানের আঘাত ছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ৩টা ৩৮ মিনিটের দিকে কেশম দ্বীপের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, অন্তত তিন থেকে পাঁচটি স্থানে হামলা হয়েছে। পরে সংস্থাটি জানায়, দ্বীপের উপকণ্ঠে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে তথ্য পাওয়া গেছে। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনা নিহত এবং আরও একজন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, হামলায় আহত চার সেনাকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া সামান্য আহত অন্য সেনাসদস্যরাও

Continue Reading

top3

জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

Published

on

By

আন্তর্জাতিক ডেস্ক

জর্ডানের আল-আজরাক এলাকায় অবস্থিত একটি মার্কিন সামরিক বিমান ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। হামলায় ঘাঁটির বিভিন্ন সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি।

শনিবার (১৮ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইআরজিসির দাবি, হামলায় মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং একটি বড় বিমান পার্কিং র‌্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে অন্তত দুটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস এবং আরও কয়েকটি ফাইটার জেট ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে ইরান।

তবে ইরানের এ দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা জর্ডান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ফলে যুদ্ধবিমান ধ্বংস বা ক্ষয়ক্ষতির দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

হামলার পাশাপাশি আইআরজিসি জর্ডানের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, দেশটির ভূখণ্ড থেকে মার্কিন সেনাদের সরিয়ে দিতে পদক্ষেপ নেওয়া উচিত। এ বিষয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে সংস্থাটি।

এর আগে একই দিনে সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবিও করে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এসব ঘটনার ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

সূত্র: আল জাজিরা

Continue Reading

আন্তর্জাতিক

সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

Published

on

By

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের মাটিতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গত প্রায় চার মাসের মধ্যে সৌদি ভূখণ্ডে তেহরানের এটিই প্রথম সরাসরি সামরিক হামলা বলে দাবি করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) যুক্তরাষ্ট্রের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা সৌদি আরবের কোন মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, এর আগে গত এপ্রিল মাসের শুরুতে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে সর্বশেষ সরাসরি সামরিক হামলা চালিয়েছিল ইরান। প্রায় চার মাস পর আবারও সৌদি আরবের ভেতরে কোনো লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল তেহরান।

এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এবং পাল্টাপাল্টি সামরিক তৎপরতা বেড়েছে। বিশ্লেষকদের মতে, সর্বশেষ এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Continue Reading

Trending