Connect with us

জাতীয়

ভোলায় ইবির সাবেক শিক্ষার্থীকে হত্যা, বিচারের দাবি শিক্ষার্থীদের

Published

on

বসতবাড়ি ঢুকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী ও মাদ্রাসার মুহাদ্দিস-কে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন ইবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতি। হত্যার শিকার শিক্ষকের নাম আমিনুল হক নোমানী (৪৫)। তিনি ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস ও উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত মাওলানা এনামুল হকের পুত্র। এছাড়া দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাজ আদায় করে আমিনুল হক বাসায় প্রবেশ করার কিছুক্ষণ পরে দেশীয় অস্ত্রধারী একদল লোক তার বাসায় ঢুকে। তারা আমিনুল হককে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আমিনুল হক ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী ঐক্য আন্দোলনের পক্ষ থেকে জেলায় একদিনের হরতাল ঘোষণা করা হয়েছে।

এদিকে ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতি ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘আমরা ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয় গভীর শোক ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস আমিনুল হক নোমানী হত্যাকান্ডের শিকার হয়েছেন। এই হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত ও মর্মাহত।

জুলাই অভ্যুত্থান পরবর্তী এই স্বাধীন ভূমিতে এই নির্মম হত্যাযজ্ঞ আমরা আশা করিনি। আমিনুল হক নোমানী সাহেব শুধুমাত্র একজন শিক্ষক নয় তিনি ছিলেন দ্বীনের দায়ি ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর।আমরা ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি যে এই হত্যার পূর্ণ তদন্ত, প্রকৃত সত্য উদ্ঘাটন ও দোষীদের ফাসি নিশ্চিত করবেন।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

র‍্যাব, এসবি, সিআইডি, সিএমপি কমিশনারসহ পুলিশের শীর্ষ পদে পরিবর্তন

Published

on

By

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বাংলাদেশ পুলিশের বৃহৎ তিনটি ইউনিটের বিশেষ শাখায় (এসবি) নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার।

র‌্যাবের নতুন মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে অতিরিক্ত আইজিপি আহসান হাবিব পলাশকে। তিনি এর আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (সুপারনিউমারির অতিরিক্ত আইজিপি) পদে নিযুক্ত ছিলেন।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়।

এদিকে একই আদেশে অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে এসবি প্রধান, অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিনকে সিআইডির প্রধান, অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহকে পুলিশ সদরদফতর, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি হাসিব আজিজকে এপিবিএনের প্রধান, ডিএমপির অতিরিক্ত কমিশনার শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, এসবির ডিআইজি মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা করা হয়েছে

Continue Reading

top1

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক দিল সরকার

Published

on

By

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার তাদের নিয়োগ দেওয়া হয়।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।

জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন—পঞ্চগড়: মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুর: মোফাজ্জল হোসেন দুলাল, রংপুর: মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রাম: মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধা: অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাট: মো. মাসুদ রানা প্রধান, বগুড়া: এ কে এম আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জ: মো. হারুনুর রশিদ, নওগাঁ: মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহী: মো. এরশাদ আলী, নাটোর: মো. রহিম নেওয়াজ, মেহেরপুর: মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়া: সোহরাব উদ্দিন, ঝিনাইদহ: মো. আবুল মজিদ, যশোর: দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরা: আলী আহমেদ, বাগেরহাট: শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনা: এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালী: স্নেহাংশু সরকার, ভোলা: গোলাম নবী আলমগীর, বরিশাল: আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠি: মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুর: আলমগীর হোসেন, টাঙ্গাইল: এস এম ওবায়দুল হক, শেরপুর: এ বি এম মামুনুর রশিদ, ময়মনসিংহ: সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনা: মো. নূরুজ্জামান, কিশোরগঞ্জ: খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জ: এ কে এম ইরাদত, নারায়ণগঞ্জ: মো. মামুন মাহমুদ, রাজবাড়ী: আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জ: শরিফ রফিক উজ্জামান, মাদারীপুর: খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুর: সরদার এ কে এম নাসির উদ্দিন, সুনামগঞ্জ: মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেট: আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজার: মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া: সিরাজুল ইসলাম, কুমিল্লা: মো. মোশতাক মিয়া, নোয়াখালী: মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুর: সাহাব উদ্দিন, কক্সবাজার: এ টি এম নুরুল বশর চৌধুরী।

Continue Reading

top1

সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে: প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা

Published

on

By

জুলাই সনদ ও সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন নিয়ে জটিলতার সমাধান সংসদেই করতে চায় বিরোধীদল। তবে সংসদে সমাধান না হলে তারা রাজপথে আন্দোলনে যেতে বাধ্য হবে বলে জানিয়েছেন, বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার জাতীয় সংসদ অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

জামায়াত আমির বলেন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের বিষয়ে আমরা এখন নোটিশ করবো। নোটিশ করে সংসদের ভিতরেই এর সমাধান করতে চাই। কিন্তু কোন কারণে যদি সংসদে জনগণের এই প্রত্যাশার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে আন্দোলনে যেতে হবে।

কিন্তু আমরা ওটা চাইনি। আজকে যেহেতু বিষয়টি উত্থাপন করেছি, স্পিকার যেহেতু এটা বিবেচনায় নিয়েছেন, নোটিশ দিতে বলেছেন, সেই ধারাবাহিকতায় এটা চলতে পারে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, আমরা এটা কার্যউপদেষ্টার বৈঠকের বিষয় মনে করি না। আমরা মনে করি হাউজের বিষয়, হাউজেই এটার সমাধান হোক। তারপরে যদি তারা (সরকার পক্ষ) কথা উঠান, আমরা তখন দেখব।

আরেক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, সংবিধানেতো ২০২৬ সালের ভোট ছিল না। প্রেসিডেন্সিয়াল একই অর্ডার সংবিধানের বাইরে গেলেও মানবেন, আরেক অংশ মানবেন না, না মানলে দুটোই না মানেন। মানলে দুটোই মানতে হবে। একটা কথা আছে-‘পাবলিক ওপিনিয়ন, সুপ্রিম কনস্টিটিউশন’। সেখানে গণভোটে রায় দিয়ে দিয়েছেন।

গণভোটের দাবিতো তাদেরও ছিল, আমাদেরও ছিল। আমাদের দাবি ছিল আগে হোক, আর তাদের দাবি ছিল একই দিনে হোক। তাদের দাবিই বাস্তবায়ন হয়েছে। তারা গণভোট চায়নি, এটাতো বলেননি। গণভোটে সংস্কারের পক্ষে প্রস্তাব বিজয়ী হয়েছে।

এর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকায় উদ্বেগ প্রকাশ করে বিষয়টি তুলে ধরেন।

Continue Reading

Trending