Connect with us

top1

মিরপুরে অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ অনেকে, স্বজনদের আহাজারি

Published

on

অলটাইম নিউজ ডেস্ক

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি রাসায়নিকের গুদাম ও তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-৩ নম্বর রোডের শিয়ালবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস ১৬ জনের লাশ উদ্ধার করেছে।

ফায়ার সার্ভিস জানায়, এখনও কেমিক্যাল গোডাউনে প্রবেশ করা সম্ভব হয়নি। ভেতরে আগুন জ্বলছে এবং সেখানকার অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

দুপুরের পর ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। ওই এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবুও হাজারো উৎসুক জনতা ও নিখোঁজদের স্বজনেরা ভবনের আশপাশে ভিড় করেন। অনেকে প্রিয়জনের ছবি হাতে আহাজারি করছেন, কেউবা হাসপাতালে ছুটে যাচ্ছেন খোঁজে।

নিখোঁজ নার্গিস আক্তারের বোন লাইজু বেগম বলেন, ‘আমার বোন সকাল পৌনে ৮টায় কাজে আসে। আগুন লাগার পর ফোনে জানতে পারি, কেউ ভেতর থেকে বের হতে পারেনি। তারপর থেকে কোনও খোঁজ নাই।’

আরেকজন স্বজন ইয়াসিন বলেন, ‘আমার ভাগনি সুলতানা আর তার স্বামী জয়া, দুজনেই ভেতরে ছিল। শেষবার ফোনে জানিয়েছিল, তারা আটকা পড়েছে। এরপর আর কোনও যোগাযোগ হয়নি।’

এদিকে বিকেল ৫টার দিকে নতুন করে চারটি অ্যাম্বুলেন্সকে ভবনের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, আরও মরদেহ উদ্ধার হয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করছি, কেমিক্যাল বিস্ফোরণ থেকে বের হওয়া বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে। ভবনের ভেতর অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা। তাই এখন মানুষবিহীন প্রযুক্তি ও ড্রোন ব্যবহার করে তল্লাশি চলছে।’

তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিচতলার ‘ওয়াশ সেকশন’ থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরে পাশের কেমিক্যাল গোডাউনে ছড়িয়ে পড়ে। গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পার-অক্সাইড ছিল বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডে দগ্ধ তিনজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন- মো. সুরুজ (৩০), মো. মামুন (৩৫) ও সোহেল।

এদিকে নিখোঁজদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে শিয়ালবাড়ির ওই এলাকা। কেউ কারও খবর পাচ্ছেন না। মেয়ে নার্গিস আক্তারের কোনো খোঁজ না পেয়ে আহাজারি করছেন মা সুরমা বেগম। তিনি বলেন, ‘আর্মি, বিজিবি, ফায়ার সার্ভিস কেউ কিছু বলতাছে না। মাইয়াডার কিছু হইল কি না, জানি না।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

ধানের শীষের বিজয় অনিবার্য : মাহ্দী আমিন

Published

on

By

বিএনপির বিজয় অনিবার্য বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন।

তিনি বলেন, চিহ্নিত রাজনৈতিক দল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভোটারদের মনে ভীতি তৈরির চেষ্টা করেছে। তবে বাস্তবতা হচ্ছে, বিএনপির বিজয় অনিবার্য। দেশের জনগণ যে আবেগ ও আকাঙ্ক্ষা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন, ইনশাআল্লাহ, গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার তা আন্তরিকভাবে প্রতিপালন করবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভোটগ্রহণ শেষে গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বিতর্কিত করতে আগের রাত থেকেই বিভিন্ন জায়গায় সহিংসতা, কারচুপি এবং কালো টাকার মহোৎসব হয়েছে।

তবে সব অপপ্রয়াস রুখে দিয়ে ধানের শীষের বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফল ঘোষণা পর্যন্ত নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে মাহ্দী আমিন বলেন, ভোট গণনা ও ফলাফল ঘোষণার ক্ষেত্রে যেন কোনো অসংগতি না হয়, তা নিশ্চিত করতে হবে।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয়, গণতন্ত্রেরই বিজয়।

Continue Reading

top1

ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষায় জনগণ

Published

on

By

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষে শুরু হয়েছে গণনা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোট নেওয়া হয়।

তবে যারা এখনো ভোট কেন্দ্রের ভেতরে অপেক্ষায় আছেন, তারা ভোট প্রয়োগ করার সুযোগ পাবেন।

বিস্তারিত আসছে..

Continue Reading

top1

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ

Published

on

By

মুন্সীগঞ্জ-৩ আসনে সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে একটু দূরে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. তিতুমীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টা থেকে ভোটকেন্দ্রটিতে ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। তবে সকাল সাড়ে ১০টার দিকে ভোটকেন্দ্র থেকে কিছুটা দূরে পরপর ককটেল বিস্ফোরণে প্রকম্পিত হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভোটকেন্দ্রের ভেতরে কোনো ধরনের সমস্যা হয়নি।

নির্বাচনি দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন জুবায়ের গণমাধ্যমকে বলেন, আনুমানিক সাড়ে ১০টার দিকে আমরা খবর পাই, মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনা শোনার পরে আমাদের টিম দ্রুত এখানে চলে আসে। আসার পরে আমরা পরিস্থিতি শান্ত করি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Continue Reading

Trending