Connect with us

top1

রাজনৈতিক অস্থিরতা বাড়ছে: গণভোট ও নির্বাচনী বিতর্কে উত্তপ্ত বাংলাদেশ

Published

on

ঢাকা:- লাদেশে রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা দিয়েছেন। বিরোধী দলগুলো এই সিদ্ধান্তকে গণতন্ত্রের সঙ্গে তামাশা বলে আখ্যা দিয়েছে।
রাজধানীসহ বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে। ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, এবং দলীয় সংঘর্ষে সাধারণ মানুষ আতঙ্কিত। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি দোষারোপ চলছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে, যা রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল।
✅ রাজনৈতিক সহিংসতা ও প্রাণহানি

অক্টোবর মাসে কমপক্ষে ৬৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে ১০ জন নিহত এবং ৫১৩ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩৭টি ঘটনা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল থেকে সৃষ্টি হয়েছে, যেখানে নিহত হয়েছেন ৯ জন এবং আহত হয়েছেন ২৮৬ জন। এছাড়া বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে আহত হয়েছেন ৬০ জন এবং বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত হয়েছেন ১৩৭ জন।
সহিংসতায় ৩৫ জন গুলিবিদ্ধ, এবং ৪০টির বেশি বাড়ি-ঘর, যানবাহন ও রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে।

✅ শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে উত্তেজনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ১৭ নভেম্বর ঘোষণা হওয়ার কথা। এ কারণে উত্তেজনা বেড়েছে। ঢাকায় ১২ নভেম্বরেই ৩২টি ককটেল বিস্ফোরণ ঘটেছে, কয়েকটি বাসে অগ্নিসংযোগ হয়েছে এবং গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদার করতে রাজধানীতে ৪০০-এর বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

✅ জাতীয় নির্বাচন ও গণভোট বিতর্ক

২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। বিএনপি ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে, কিন্তু নির্বাচনী মাঠে সহিংসতা তীব্র। চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলিবর্ষণে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আন্তর্জাতিক সংস্থা আইআরআই জানিয়েছে, নির্বাচনী পরিবেশ নাজুক এবং নিরাপত্তা বাহিনীর প্রতি অনাস্থা রয়েছে। এছাড়া গণভোটের দাবি নিয়ে ইসলামপন্থি দলগুলো ও নতুন দলগুলোর মধ্যে মতবিরোধ চলছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যার দাবি নেতানিয়াহুর

Published

on

By

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে পরোক্ষভাবে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ শুরুর পর প্রথম সংবাদ সম্মেলনে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক অভিযানের পক্ষে সাফাই গেয়ে এ হুঁশিয়ারি দেন।

নেতানিয়াহু বলেন, প্রায় দুই সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণের ফলে ইরান এখন আর আগের অবস্থানে নেই। তার দাবি, তেহরানের এলিট ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং আধাসামরিক বাহিনী বাসিজ বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, ইরান যাতে তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক কর্মসূচি ভূগর্ভে সরিয়ে নিতে না পারে, সে লক্ষ্যেই ইসরায়েল কাজ করছে। তিনি দাবি করেন, ইসরায়েলের কয়েকটি হামলায় ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীরা নিহত হয়েছেন।

এদিকে লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে গত ২ মার্চ থেকে ইসরায়েলে হামলা শুরু করে ইরান-সমর্থিত হিজবুল্লাহ। গোষ্ঠীটির ওপর হামলা অব্যাহত রাখারও অঙ্গীকার করেন নেতানিয়াহু।

সংবাদ সম্মেলনে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেমের বিরুদ্ধে ইসরায়েল কী ব্যবস্থা নিতে পারে—এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, “সন্ত্রাসী সংগঠনের নেতাদের কারও জন্যই আমি জীবন বিমা ইস্যু করতাম না।” তবে ইসরায়েল কী পরিকল্পনা করছে বা পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানাননি তিনি।

নেতানিয়াহুর দাবি, তেহরান এবং হিজবুল্লাহ এখন আর আগের মতো হুমকি তৈরির অবস্থানে নেই।

তিনি আরও বলেন, ইরানে সরকার পরিবর্তনের (রেজিম চেঞ্জ) মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তবে সে সিদ্ধান্ত ইরানের জনগণকেই নিতে হবে। “দিন শেষে এটি আপনাদের ওপর নির্ভর করছে। এটি আপনাদের হাতেই,”—বলেন তিনি।

এ সময় নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি প্রতিদিনই ‘অকপটে’ কথা বলছেন।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

Continue Reading

top1

মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে: মোজতবা খামেনি

Published

on

By

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। বৃহস্পতিবার (১২ মার্চ) তার রেকর্ড করা ভাষণটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। এর আগে গত রোববার তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন।

ভাষণে তিনি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ইরান তার প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করে এবং তাদের লক্ষ্যবস্তু কেবল মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এসব হামলা ভবিষ্যতেও বজায় থাকবে।’

মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে মোজতবা খামেনি বলেন, ‘এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি এখনই বন্ধ করতে হবে; অন্যথায় সেগুলোতে হামলা চালানো হবে।’

বর্তমান সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক দিয়ে মোজতবা খামেনি বলেন, ‘শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালি বন্ধই থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের শহীদদের রক্তের বদলা নেব।’

উল্লেখ্য, সম্প্রতি ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে অঞ্চলের বেশ কিছু দেশ। তবে তেহরানের দাবি তারা কেবল মার্কিন সামরিক সম্পদকে লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে।

সামরিক বাহিনীকে বিশেষ ধন্যবাদ জানিয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতা বলেন, ‘আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই। তারা এই কঠিন সময়ে দুর্দান্ত কাজ করছেন।’

তিনি আরও বলেন, ‘ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা (হুতি) এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইরানকে সাহায্য করতে চায়। তারা তাদের দায়িত্ব পালন করবে।’

দেশবাসীর জন্য কিছু জনকল্যাণমূলক ঘোষণাও দিয়েছেন মোজতবা খামেনি। তিনি জানান—যুদ্ধে আহতদের সরকারিভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। বর্তমান পরিস্থিতিতে যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন, তাদের আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা হবে।

Continue Reading

top1

ঝিনাইদহে মসজিদ কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

Published

on

By

ঝিনাইদহের শৈলকূপায় মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার জালিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালিয়া পাড়া জামে মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা মিয়া এবং আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে কমিটি গঠন নিয়ে পুনরায় উভয়পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

খবর পেয়ে শৈলকূপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, আহতরা কুষ্টিয়া ও ঝিনাইদহের হাসপাতালে চিকিৎসাধীন। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Continue Reading

Trending