Connect with us

ক্যাম্পাস

রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে নিউইয়র্কে করোনাযুদ্ধ নিয়ে চলচ্চিত্র প্রদর্শনী

Published

on

রাবি প্রতিনিধি 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে একটি বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী ও ‘মিট দ্য ডিরেক্টর’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিভাগের ১২৩ নম্বর কক্ষে এই আয়োজন করা হয়।

প্রদর্শনীতে নিউইয়র্ক প্রবাসী শামীম আল আমিন নির্মিত প্রামাণ্যচিত্র ‘Hope Never Dies’ দেখানো হয়। শামীম আল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী এবং তিনি বিগত এক দশকেরও বেশি সময় ধরে নিউইয়র্কে বসবাস করছেন। করোনাকালে নিউইয়র্কের মানুষের, বিশেষ করে সেখানে প্রবাসী বাংলাদেশিদের বেঁচে থাকার লড়াই, মানুষকে বাঁচিয়ে রাখার লড়াই নিয়ে নিউইয়র্কপ্রবাসী এই বাংলাদেশি সাংবাদিক সম্প্রতি প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মাণ করেন। 

বিভাগের বর্তমান সভাপতির উদ্যোগে বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গড়া পিআর এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট টিম-এর আয়োজনে ও ক্লাসরুম ম্যানেজমেন্ট টিমের কারিগরি সহযোগিতায় এই প্রদর্শনী ও মিট দ্য ডিরেক্টর প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি প্রফেসর ড. সাজ্জাদ বকুল, সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার। প্রদর্শনীতে বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় ৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিভাগের সভাপতি প্রফেসর ড. মোজাম্মেল হোসেন (সাজ্জাদ বকুল) অনুষ্ঠানটি উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি চলচ্চিত্রটির প্রশংসা করে বলেন, ‘এই প্রামাণ্যচিত্রটি করোনার কঠিন সময় নিয়ে তৈরি করা। কীভাবে এই মহামারি আমেরিকায় ছড়িয়ে পড়েছিল, সেখানকার মানুষ কীভাবে তার বিরুদ্ধে লড়াই করেছে, সেই চিত্রই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। চলচ্চিত্রটি শেষ মুহূর্তেও মানুষের জীবনে আশা মরে না সেই বিশ্বাসকেই তুলে ধরে।’

তিনি এই ধরনের কার্যক্রমকে বিভাগের নতুন কারিকুলামের অংশ হিসেবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান। তিনি বলেন, ‘নতুন কারিকুলামে আমরা দেশ-বিদেশের পরিচালক, গবেষক, লেখক—সবার সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত করতে চাই। আজকের এই আয়োজন তারই একটি প্রাথমিক পদক্ষেপ।’ 

প্রামাণ্যচিত্র প্রদর্শনী শেষে পরিচালক শামীম আল আমিন নিউইয়র্ক থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের প্রায়োগিক দিক নিয়ে আলোচনা করেন।

চলচ্চিত্র তৈরির পেছনের অনুপ্রেরণা জানতে চাইলে শামীম আল আমিন বলেন, ‘হঠাৎ বিশ্বজুড়ে করোনা নামে এক মহামারীর আবির্ভাব ঘটলো। কিছু বুঝে উঠার আগে দেখলাম নিউইয়র্ক স্থবির হয়ে উঠল। এমন একটি শহর, সবাই বলে নিউইয়র্ক কখনো ঘুমায় না, সেই শহর স্থবির হয়ে গেল। বিজ্ঞান বারবার ব্যর্থ হচ্ছিল। ভেবে ছিলাম আমরা হয়তো বের হতে পারবো না। এই ঘটনাটাই আমাকে চলচ্চিত্রটি করতে অনুপ্রেরণা দিল। আমি সাধারণত বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করি। এর বাইরেও নানা বিষয়ে ছবি করতে চাই।”

তিনি জানান, তিনি মূলত বাংলাদেশী কমিউনিটিকে কেন্দ্র করে প্রামাণ্যচিত্রটি তৈরি করেছেন এবং এতে পেশাভিত্তিক বিভিন্ন মানুষ, যেমন- ট্যাক্সি ড্রাইভার, শিক্ষক ও অ্যাম্বুলেন্স ড্রাইভারের করোনাকালীন অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই পর্বে বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিকুল ইসলাম ধ্রুব প্রামাণ্য চলচ্চিত্রটির প্রশংসা করে জানান তিনি নামটি দেখেই আগ্রহী হয়েছিলেন এবং তিনি ফিল্ম মেকিংয়ের মৌলিক বিষয়গুলো জানতে চান। পরিচালক শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন। প্রামাণ্যচিত্র তৈরির পেছনের অভিজ্ঞতা, কৌশল সম্পর্কেও শিক্ষার্থীদের ধারণা দেন।

অনুষ্ঠানে বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফারিহা তাহসিন রাইসা তার ভালো লাগার কথা প্রকাশ করে বলেন, ‘আমার এই ধরনের অভিজ্ঞতা ছিল না। অনেক ভালো লাগলো। অনেক কিছু শিখতে পারলাম।’

পরিশেষে পরিচালক শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিভাগের সভাপতি সাজ্জাদ বকুল ও সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।

পিআর এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের কোঅর্ডিনেটর ফারজানা তন্বী, সদস্য সিদ্দিকুর রহমান খান, ক্লাসরুম ম্যানেজমেন্ট টিমের কামরুজ্জামান ফাহাদ, প্রান্ত কুমার দাশ, রাজু ইসলাম এই আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধর, ঢাবির তিন ছাত্রদল নেতাকে অব্যাহতি

Published

on

By

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত তিন ছাত্রদল নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

অব্যাহতি দেওয়া তিন ছাত্রদল নেতা হলেন জগন্নাথ হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক চন্দন দাস, যুগ্ম আহ্বায়ক ঝলক দাস এবং যুগ্ম আহ্বায়ক রিপন চন্দ্র সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা গেছে, গতকাল রোববার (২৪ মে) সন্ধ্যায় জগন্নাথ হলের রবীন্দ্র ভবনের নিচে একটি চায়ের দোকানে পা তুলে বসাকে কেন্দ্র করে প্রতিবন্ধী শিক্ষার্থী অভয় কুমার সিংহের সঙ্গে কথা-কাটাকাটি হয়। ওই শিক্ষার্থী জানায়, হাঁটুতে সমস্যা থাকায় পা তুলে বসেছিলেন। পরে তিনি রুমে ফিরলে অভিযুক্তরা তার কক্ষে গিয়ে সংঘবদ্ধভাবে মারধর করেন এবং দোকানের দিকে আর না যাওয়ার হুমকি দেন।

এ ঘটনার পর কুমার সিংহ ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ কক্ষে থাকা সত্ত্বেও তাকে এভাবে মারধর করা শুধু অমানবিকই নয়, এটি জগন্নাথ হলের মানবিক পরিবেশের জন্যও অত্যন্ত লজ্জাজনক। তিনি দোষীদের বিচার দাবি করেন।

Continue Reading

ক্যাম্পাস

রাবির খুলনা জেলা সমিতির সভাপতি ফয়সাল, সাধারণ সম্পাদক মেহেদী

Published

on

By

‘বাঘের গর্জন নদীর বাঁকে, ঐক্য মোদের প্রাণের ডাকে’ এই স্লোগানকে ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত খুলনা জেলার শিক্ষার্থীদের সংগঠন এর ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফয়সাল আলমকে সভাপতি এবং ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শাহরিয়ার অনিক (ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ) ও তটিনী তারান্নুম (ফিশারিজ বিভাগ)। যুগ্ম সম্পাদক পদে রয়েছেন শাহ্ নেওয়াজ শেখ (মার্কেটিং বিভাগ), নাফিজ নেওয়াজ তূর্য (হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ) এবং কৌশিক আহমেদ অভি (মার্কেটিং বিভাগ)। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস. কে. নাহিদ হাসান (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) ও জিলকর নবাব (মার্কেটিং বিভাগ)।

এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন তানজিম আহমেদ অভি (হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ)। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নাফিসা মৃদুলা (ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ) ও আসাদুল্লাহ আল গালিব (ইসলামিক স্টাডিজ বিভাগ)। দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ঐশ্বর্য মণ্ডল (আইন বিভাগ)।

এক বছরের জন্য গঠিত এ কার্যনির্বাহী কমিটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত খুলনা জেলার শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনটির সদস্যরা।

Continue Reading

ক্যাম্পাস

মেয়াদ শেষ, প্রভোস্ট ছাড়াই চলছে ইবির লালন শাহ হল কার্যক্রম

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল প্রভোস্টের মেয়াদ শেষ হওয়ার পাচঁদিন অতিবাহিত হলেও প্রভোস্ট নিয়োগ দেননি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে হলের কার্যক্রম ব্যাহত এবং হাউস টিউটরের স্বাক্ষর নিয়েই চলছে বলে জানা গেছে।

জানা যায়, চলতি মাসের গত ১৪ মে হল প্রভোস্ট অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খানের মেয়াদ শেষ হয়। নতুন প্রশাসনের রদবদলে সিদ্ধান্তহীনতায় আটকে আছে ওই পদটি।

সূত্র বলছে, চলতি মাসে মেয়াদ শেষ হওয়া প্রভোস্ট জামায়াতপন্থি হওয়ায় বর্ধিত মেয়াদে পুনরায় দায়িত্ব অর্পণ এবং নতুন করে যে কাউকে প্রভোস্ট হিসেবে নিয়োগ দিতে সিদ্ধান্তহীনতায় আটকে আছে ওই হলের প্রভোস্ট পদটি। তবে আজকালের মধ্যে বিকল্প চিন্তা করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। একজন হলের হাউস টিউটরকে অন্তর্বর্তীকালীন সময়ে রুটিন দায়িত্ব দিতে পারে প্রশাসন।

জানতে চাইলে সদ্য মেয়াদ শেষ হওয়া প্রভোস্ট অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান বলেন, “আমার মেয়াদ শেষ ১৪ তারিখ। প্রশাসন এখনও সিদ্ধান্ত নিতে পারেনি। পদটি আপাতত খালি আছে। কেন দেননি জানি না। প্রশাসন যেটা ভালো মনে করে সেটা মেনে নিব।”

এবিষয়ে জানতে চাইলে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “প্রশাসন যেটা ভালো মনে করেন সেভাবে সিদ্ধান্ত নিবেন। প্রক্রিয়া চলমান, দ্রুত ব্যবস্থা করা হবে।”

Continue Reading

Trending