Connect with us

top1

রোহিঙ্গাদের দেখতে কার্ডিনাল চেরনি, সবাইকে পাশে দাঁড়ানোর আহবান

Published

on

ঢাকা- ভ্যাটিকানের Dicastery for Promoting Integral Human Development-এর প্রিফেক্ট এবং অভিবাসী ও শরণার্থীদের অধিকার রক্ষায় আন্তর্জাতিকভাবে পরিচিত কার্ডিনাল মাইকেল চেরনি বাংলাদেশের পাঁচ দিনের পাস্তোরাল সফর শেষে বাস্তুচ্যুত ক্যাথলিক সম্প্রদায় এবং কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বৈশ্বিক সংহতির আহ্বান জানান এবং তহবিল সংকটের মধ্যেও অভিবাসী ও শরণার্থীদের পাশে থাকার জন্য ক্যাথলিক চার্চের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
কার্ডিনাল চেরনি তাঁর সফরে ঢাকার নিকটবর্তী এলাকায় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ক্যাথলিক পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। তিনি বলেন,
“আমাদের মানবিক দায়িত্ব হলো যারা সবচেয়ে বেশি কষ্টে আছে তাদের পাশে দাঁড়ানো। এই সংকট শুধু বাংলাদেশের নয়, এটি বৈশ্বিক মানবতার পরীক্ষা।”
কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের শিবির পরিদর্শনকালে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান, যাতে তারা তহবিল সংকট কাটিয়ে মানবিক সহায়তা অব্যাহত রাখে। বর্তমানে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যা শরণার্থীদের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে।
এই সফরটি বাংলাদেশে ন্যায়বিচার ও শান্তি কমিশনের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়। কমিশনটি দীর্ঘদিন ধরে মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার এবং শান্তি প্রতিষ্ঠায় কাজ করে আসছে।
কার্ডিনাল চেরনি তাঁর বক্তব্যে আরও বলেন,
“আমরা সবাইকে আহ্বান জানাই—ধর্ম, জাতি বা দেশের সীমা পেরিয়ে—মানবতার জন্য একসঙ্গে কাজ করতে।”

কার্ডিনাল মাইকেল চেরনি কে?

জন্ম: ১৮ জুলাই ১৯৪৬, ব্রনো, তৎকালীন চেকোস্লোভাকিয়া
জাতীয়তা: কানাডিয়ান
ধর্মীয় পরিচয়: ক্যাথলিক, জেসুইট (Society of Jesus)
বর্তমান পদ:

প্রিফেক্ট, Dicastery for Promoting Integral Human Development (এপ্রিল ২০২২ থেকে)

কার্ডিনাল পদে উন্নীত: অক্টোবর ২০১৯, পোপ ফ্রান্সিস কর্তৃক
পূর্ববর্তী দায়িত্ব:

Migrants and Refugees Section-এর আন্ডার-সেক্রেটারি (২০১৬–২০২২)

শিক্ষা:

Gonzaga University (ক্লাসিক্স ও দর্শন)
University of Chicago (ডক্টরেট, Interdisciplinary Studies)

বিশেষ অবদান:

সামাজিক ন্যায়বিচার, অভিবাসী ও শরণার্থীদের অধিকার রক্ষা
পরিবেশ ও মানব উন্নয়ন সংক্রান্ত কাজ
আফ্রিকায় HIV/AIDS মোকাবিলায় African Jesuit AIDS Network প্রতিষ্ঠা

ব্যক্তিগত ইতিহাস:

পরিবারে ইহুদি শিকড় ছিল; দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি নিপীড়নের শিকার
১৯৪৮ সালে পরিবার কানাডায় অভিবাসন করে

মটো: Suscipe (গ্রহণ করো

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

হরমুজ চুক্তির বিনিময়ে ইরানের বন্দর অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র

Published

on

By

ডিজিটাল ডেস্ক

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে ইরান ও ওমানের মধ্যে চুক্তি হলে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন আশা করছে, শিগগিরই এ বিষয়ে একটি সমঝোতা হতে পারে।

শুক্রবার (৭ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানান, হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা এগিয়ে চলছে। যুক্তরাষ্ট্র আশা করছে, শিগগিরই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।

ওই কর্মকর্তা বলেন, চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বাধাহীনভাবে স্বাভাবিক করার বিষয়টি নিশ্চিত হলে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র।

তিনি জানান, ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতি হয়েছে এবং সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে ইরান তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে কি না, তার ওপর।

মার্কিন কর্মকর্তা আরও বলেন, ইরানের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণ করেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে ওয়াশিংটন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের বড় একটি অংশ এই জলপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে সেখানে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স

Continue Reading

top1

‘কীসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে?’

Published

on

By

অলটাইম ডিজিটাল রিপোর্ট

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘কীসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে?’

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে ৫০০ শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কীসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে, বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কি না। কিন্তু বাংলাদেশের মানুষ কখনো এসব গ্রহণ করবে না।’

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ীদের সমালোচনা করে তিনি বলেন, তাদের কোনো অনুশোচনা নেই। তারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমাও চায়নি। ফলে দেশে তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ বাংলাদেশের মানুষ দেবে না বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণ তাদের রাজনীতি করার অনুমতি কোনোদিনই দেবে না। তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিতে পারে, চিৎকার-চেঁচামেচি করতে পারে। তবে আমরা এসবকে আর গুরুত্ব দিচ্ছি না।’

হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্নাসহ সংশ্লিষ্টরা।

এর আগে দুই দিনের সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় বিমানযোগে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

Continue Reading

top1

হাসিনার বিএনপি সরকারবিরোধী বক্তব্যে ভারতের কোনো সমর্থন নেই: জয়সওয়াল

Published

on

By

বিশেষ প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যম আয়োজিত অনুষ্ঠানে বিএনপি সরকারকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনা যে অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন, সেটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি উদ্যোগ ছিল। এতে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।

তিনি আরও বলেন, ওই ফোরামে দেওয়া বক্তব্যের প্রতিও ভারতের কোনো সমর্থন নেই। বিশেষ করে বাংলাদেশের যথাযথভাবে গঠিত সাংবিধানিক সরকার সম্পর্কে সেখানে প্রকাশিত মতামতকে ভারত সরকার সমর্থন করে না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত সরকার বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

Continue Reading

Trending