Connect with us

top1

লটারি সম্পন্ন, আজ বদল হচ্ছে ৬৪ জেলার এসপি

Published

on

ডেস্ক নিউজ 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় সারা দেশে আইনশৃঙ্খলা ব্যবস্থা কেমন হবে তা নিয়ে সব মহলেই চলছে আলোচনা। দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে সরকারের পক্ষ থেকেও আয়োজনের কমতি নেই। সম্প্রতি সারা দেশে পুলিশ বাহিনীকে নতুনভাবে সাজাতে একাধিক বৈঠকের খবরও চাউর ছিল। সারা দেশে কীভাবে বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের পোস্টিং দেওয়া হবে সেটাও গুরুত্ব পেয়েছে অনুষ্ঠিত ওইসব বৈঠকে। এমন পরিস্থিতিতে গত শনিবার সন্ধ্যায় ৩৫ হেয়ার রোডের একটি বাসায় জরুরি বৈঠকে বসে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি। সেখানে কোনো সিদ্ধান্তে না পৌঁছতে পেরে আবারও বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়। 

ওই বৈঠকে সারা দেশে লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) পোস্টিং বা পদায়নে সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেছিল একাধিক সূত্র। সেই ধারাবাহিকতায় গতকাল সোমবার ৬৪ জেলায় লটারির মাধ্যমে পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় লটারি অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমা গনিসহ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এমন সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যখন ইন্টারপোলের ৯৩তম সাধারণ অধিবেশনে অংশ নিতে মরক্কোতে অবস্থান করছেন আইজিপি বাহারুল আলম। এ নিয়ে চাপা অসন্তোষ বিরাজ করছে  ‍পুলিশ বাহিনীর মধ্যে। 

সূত্র জানিয়েছে, সারা দেশে পুলিশ সুপার পদায়নের ক্ষেত্রে বিসিএসের ২৫, ২৭ ও ২৮ এই তিনটি ব্যাচকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। 

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের ৬৪ জেলার পুলিশ সুপার প্রদানের জন্য ৬৪ জন পুলিশ সুপারকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাছাই করা হয়। বড় জেলা, উন্নত জেলা এবং ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় এ, বি, সি ক্যাটাগরিতে ৬৪ জন পুলিশ সুপারকে বাছাই করা হয়। পাশাপাশি পুলিশ সুপারদের যোগ্যতা, দক্ষতা ও সততা বিবেচনায় কেউ কেউ তিন ক্যাটাগরির লটারিতে বাদ পড়ে যান।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বেলা ১১টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র সচিব পুলিশ সুপারদের পদায়নের ফাইল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। লটারির মাধ্যমে নির্বাচিতদের পদায়নের জন্য প্রজ্ঞাপন জারির প্রস্তুতি চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সূত্র জানায়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা অনুসারে সেখানেই লটারি অনুষ্ঠিত হয়েছে। আমাদের কাছে ফাইল এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র থেকে জানা যায়, ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার প্রদানের জন্য সারসংক্ষেপ তৈরি করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্র জানায়, নতুন যে ৬৪ জন এসপির তালিকা করা হয়েছে তাদের মধ্যে বর্তমানে কর্মরত ৫০ জেলার পুলিশ সুপারকে বহাল রেখে অন্য জেলায় বদলি করা হয়েছে। ১৪ জন নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। সূত্র আরও জানায়, নতুন নিয়োগ পাওয়া ১৪ জন পুলিশ সুপারের মধ্যে ৪ জন বিসিএস ২৫ ব্যাচের এবং ১০ জন ২৭ ব্যাচের ।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ২৭ জনকে ‘এ’ ক্যাটাগরির জেলা, ৮ জনকে ‘বি’ ক্যাটাগরি এবং ৯ জনকে ‘সি’ ক্যাটাগরিতে নির্বাচিত করে আলাদা আলাদা লটারি করা হয়। 

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, লটারিতে ঢাকার পুলিশ সুপার হিসেবে পঞ্চগড়ের পুলিশ সুপার মুন্সী মিজানুর রহমানের নাম উঠেছে। আর ঢাকার পুলিশ সুপার আনিসুর রহমান কুমিল্লায় এবং গাজীপুরের পুলিশ সুপার ড. সাদেক জামালপুরে যাচ্ছেন। আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র আরও জানায়, প্রধান উপদেষ্টার কার্যালয়ে লটারির মাধ্যমে ৬৪ জেলায় পুলিশ সুপার নিয়োগের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হলো।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ আহত ৩

Published

on

By

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহতের তথ্য পাওয়া গেছে।

সোমবার (০৬ জুলাই) রাত নয়টা ৪৩ মিনিটের দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটে।

আহতরা হলেন- মো শাহীন খান্দকার(৩০), মো জসিম (২৬), মো শাহাদাত হোসেন (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে। এসময় মঞ্চে এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরান্চল) সারজিস আলমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মীরা তাদের বাঁচাতে মানবঢাল তৈরি করেন।

বিস্ফোরণের পর সমাবেশস্থল ধুলোয় ঢেকে যায়। অনেকেই দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।

ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় কাউকে আটক বা শনাক্ত করা যায়নি।

একইসঙ্গে হামলার বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩

Continue Reading

top1

এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

Published

on

By

এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণএনসিপির সাভার পদযাত্রাপরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ১০টায় সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটানো হয়।

ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইন্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য প্রদানকালে এ বিস্ফোরণ ঘটে। এসময় সমাবেশ মঞ্চে এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক সারজিস আলমসহ নেতৃবৃন্দ উপস্থিত অবস্থায় এ হামলা চালানো হয়।

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রার প্রথম দিন গাজীপুরের কালীগঞ্জে পদযাত্রায় বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসাইন এমপি।

Continue Reading

top1

ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির জেরে যুবককে কুপিয়ে হত্যা, ৪ ভাই গ্রেপ্তার

Published

on

By

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির জেরে মো. রুবেল (৩২) নামে এক ভাড়াটিয়াকে ঘরে ঢুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বাড়িওয়ালার চার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (৬ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত চার ভাই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— রহমত (৩০), জনি (২৮), রকি (২৬) ও ইমরাজ (১৮)। তারা নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, নিহত রুবেল এলাকায় মাদকসেবী ও মাদক কারবারি হিসেবে পরিচিত ছিলেন। তিনি রামকৃষ্ণ মিশন রোড এলাকায় পারুল বেগম নামে এক নারীর বাড়িতে ভাড়া থাকতেন। ওই বাসায় নিয়মিত মাদকের আসর বসায় বাড়িওয়ালা পারুল তাকে বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।

পুলিশ সুপার বলেন, “রবিবার সকালে রুবেল বাসা ছাড়বেন না বলে সাফ জানিয়ে দেন। এ নিয়ে পারুল বেগমের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রুবেল ওই নারীকে মারধর ও শ্লীলতাহানি করেন। পারুলের ছেলে জনি বিষয়টি দেখে বাকি তিন ভাইকে খবর দেন।”

পিবিআই জানায়, মায়ের ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে চার ভাই মিলে রুবেলের ঘরে ঢোকেন। প্রথমে তাকে বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে তারা পালিয়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে রুবেলের হামলায় আহত বাড়িওয়ালা পারুল বেগম বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Continue Reading

Trending