Connect with us

ক্যাম্পাস

শহিদ হাদির স্মরণে ইবিতে ‘বিপ্লবী গান ও মিলাদ সন্ধ্যা’

Published

on

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহিদ ওসমান হাদির স্মরণে ‘বিপ্লবী গান ও মিলাদ সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাদ মাগরিবর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট’-এর উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় বিভিন্ন নাতে রাসুল ও বিপ্লবী গান পরিবেশন করা হয়। গানের পর্ব শেষে মিলাদ অনুষ্ঠিত হয় এবং উপস্থিত দর্শকদের বাতাসা ও মুড়ি দিয়ে আপ্যায়ন করা হয়।

এসময় সংগঠনটির সভাপতি ওয়ায়েজ কুরুনি বলেন, আমরা বাংলাদেশকে ধারণ করি, আমরা বাংলাদেশের পক্ষে আজীবন লড়ে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশের উপরে যদি কোনো আঘাত আসে আমরাই সবার প্রথমেই বুক পেতে দাঁড়িয়ে যাব। আমরা আমাদের দেশকে আর কোনো স্বৈরাচারের হাতে পড়তে দেব না ইনশাআল্লাহ। যুগে যুগে এভাবে আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমদের মতো সর্বশেষ শহীদ ওসমান হাদির মতো বুক পেতে এভাবে দাঁড়িয়ে যাব। আমরা আমাদের দেশকে ধারণ করব, লালন করব এবং দেশের যেকোনো প্রয়োজনে প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব শহীদ ওসমান হাদির শাহাদাত আল্লাহ কবুল করুন। আমরা সবাই মনেপ্রাণে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং তার রুহের মাগফিরাতের জন্য আমাদের যাবতীয় আনুষ্ঠানিকতা, যাবতীয় কার্যক্রম উৎসর্গ হওয়া উচিত। তার আত্মা যাতে শান্তি পায়, জান্নাতে আল্লাহ যেন তাকে ভালো রাখেন—সেভাবেই তার জন্য আমরা দোয়া করবো।তিনি আরও বলেন, এই ওসমান হাদির যে স্বপ্ন, তার যে বক্তব্য, তার যে ভাষণ, তার যে অনুপ্রেরণা—সেটা যেন আগামী দিনে আমাদের যাবতীয় কর্মকাণ্ডের উৎস হিসেবে কাজ করে। আমরা যেন তার স্বপ্নকে এই ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বাংলার জমিনে বাস্তবায়ন করতে পারি। আধিপত্যবাদবিরোধী বাংলাদেশসহ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পৃথিবীর বুকে যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং বৈষম্যহীন একটা সমাজ আমরা উপহার দিতে পারি, তাহলেই মনে করবো যে ওসমান হাদির রেখে যাওয়া কাজকে আমরা আঞ্জাম দিতে পারছি। আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, সবাই মিলে ঐক্যবদ্ধ হই, সবাই মিলে দৃঢ় কণ্ঠে শপথ গ্রহণ করি—ওসমান হাদির বাংলায় ভারতীয় আধিপত্যবাদের কোনো ঠাঁই হবে না।

ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমরা যদি মুখে বাংলাদেশ ধারণ করি, কাজে যদি অন্য দেশকে লালন করি, তাইলে কিন্তু আমাদের স্বপ্ন আজীবন বাস্তবায়িত হবে না। আমি মনে করি ২৪শে জুলাই আমাদের অন্তত একটি শিক্ষা দিয়েছে যে দেশকে ভালোবেসে অনেক কিছু করা যায়। ছাত্ররা কীভাবে দেশকে ধারণ করছে তার দৃষ্টান্ত কিন্তু এই আমাদের ওসমান হাদি।তিনি আরও বলেন, চব্বিশের জুলাইয়ের যে আন্দোলন, যে শোষণহীন বাংলাদেশ গড়ার জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, আধিপত্যবাদহীন বাংলাদেশ গড়ার জন্য যেভাবে লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল, আগামী দিনগুলোতে আমরা আশা করি এইভাবে এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের ছাত্র-ছাত্রী এবং সারা বাংলাদেশ এগিয়ে যাবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

বেরোবি শাখা তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে শুভ-রুশাইদ

Published

on

By

বেরোবি প্রতিনিধি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যকালের নেতৃত্বে এসেছেন শুভ কর্মকার ও রুশাইদ আহমেদ। সভাপতি শুভ কর্মকার বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এবং সাধারণ সম্পাদক রুশাইদ আহমেদ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ২০২৬-২৭ কার্যকালের জন্য শুভ কর্মকার ও রুশাইদ আহমেদকে মনোনীত করা হলো। আগামী সাত কার্যদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর প্রেরণের জন্য নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন নেতৃত্বকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ লেখকদের মধ্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। নতুন কমিটির মাধ্যমে শিক্ষার্থীদের লেখালেখিতে উৎসাহিত করা, তরুণ লেখকদের সৃজনশীলতা বিকাশ এবং বিভিন্ন লেখালেখি ও সাহিত্যভিত্তিক কার্যক্রম জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বেরোবি শাখার সাধারণ সম্পাদক রুশাইদ আহমেদ নতুন দায়িত্ব পেয়ে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণ শিক্ষার্থীদের লেখালেখি এবং বুদ্ধিবৃত্তিক চর্চার যে সংস্কৃতি দেশের শিক্ষাঙ্গনে সৃষ্টি করেছে, সেটিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উৎসাহী ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে আমরা সচেষ্ট। আমি আশা করি সকলে সম্মিলিতভাবে কাজ করে সংগঠনকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

সভাপতি শুভ কর্মকার বলেন, তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি হিসেবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এটি আমার জন্য আনন্দের পাশাপাশি একটি বড় দায়িত্বও। আমি একা নই, সবাইকে সঙ্গে নিয়ে ফোরামকে আরও সুন্দর ও সক্রিয়ভাবে এগিয়ে নিতে চাই।

তিনি বলেন, তরুণদের লেখনী, চিন্তা ও সৃজনশীলতাকে আরও এগিয়ে নিতে আমরা একসঙ্গে করব। আপনাদের সহযোগিতা ও পরামর্শ সবসময় প্রত্যাশা করি।

Continue Reading

ক্যাম্পাস

শাবিতে পর্দা উঠল ‘আশরাফুলের সহায়তায়’ চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের

Published

on

By

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী আশরাফুলের চিকিৎসায় সহায়তার লক্ষ্যে শুরু হয়েছে ‘আশরাফুলের সহায়তায়’ পাঁচ-এ-সাইড চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংগঠন স্পোর্টস শাবিপ্রবির উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক  মো. মোখলেসুর রহমান, স্পোর্টস ক্লাব শাবিপ্রবির সভাপতি হুসাইন ইমাম, সাধারণ সম্পাদক দুর্জয় বণিকসহ সংগঠনের অন্যান্য সদস্য।

অনুষ্ঠানে প্রক্টর, সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথভাবে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন। এ সময় তাঁরা টুর্নামেন্টের সফল আয়োজন ও সমাপ্তি কামনা করেন। 

একই সঙ্গে অসুস্থ আশরাফুলের দ্রুত সুস্থতা কামনা করে তাঁর চিকিৎসায় সহায়তার উদ্যোগ নেওয়ায় স্পোর্টস শাবিপ্রবিকে সাধুবাদ জানান প্রক্টর অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান।

পরে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ল্যাব রিপোর্ট এফসি ও ম্যাক্রোভার্সের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক খেলা শুরু হয়।

আয়োজকরা জানান, অসুস্থ আশরাফুলের চিকিৎসা ও সুস্থতার জন্য আর্থিক সহায়তা প্রদানই এ চ্যারিটি টুর্নামেন্ট আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য। টুর্নামেন্টের মাধ্যমে খেলাধুলার পাশাপাশি মানবিক সহায়তার একটি উদ্যোগও বাস্তবায়ন করা হচ্ছে।

Continue Reading

ক্যাম্পাস

ববি তরুন কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমা ও আবদুল কাদের

Published

on

By

ববি প্রতিনিধি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের (২০২১-২২সেশন) শিক্ষার্থী ইমা আক্তার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী (২০২৩–২৪ সেশন) শিক্ষার্থী আব্দুল কাদের জীবন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী সাত কার্যদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর প্রেরণের জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি ইমা আক্তার বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম সবসময়ই তরুণদের মেধা ও লেখনীর বিকাশে কাজ করে যাচ্ছে। এই দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ এবং অনুপ্রাণিত। আমরা একসাথে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখাকে আরো সক্রিয় ও সৃজনশীল করে তুলব, যেন তরুণ লেখকরা তাদের ভাবনা ও সৃজনশীলতা আরো বিস্তৃত পরিসরে প্রকাশের সুযোগ পান।

অন্যদিকে নতুম দায়িত্বে পেয়ে সাধারণ সম্পাদক বলেন,”লেখালেখির মধ্য দিয়ে সমাজে পরিবর্তন নিয়ে আসার জন্য তরুন কলাম লেখক ফোরামের সৃষ্টি। তরুনদের রাজনীতি, অর্থীনীতি,জলবায়ু সচেতন করতে তুলতে সংগঠনটি কাজ করে যাচ্ছে। বরিশাল
বিশ্ববিদ্যালয়কে লেখালেখিতে দেশের শীর্ষ অবস্থান নিয়ে যাওয়াই হলো এখন আমাদের প্রধান পরিকল্পনা। সকলের দোয়া কামনা করছি।

২০১৮ সালের ২৩ জুলাই ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্য নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি তরুণ লেখকদের পরামর্শ, লেখালেখি ও সাংবাদিকতা-সংক্রান্ত কর্মশালা, সেমিনার ও আলোচনাসভা আয়োজনের মাধ্যমে এক নতুন বুদ্ধিবৃত্তিক আন্দোলনের দিগন্ত উন্মোচন করেছে।

Continue Reading

Trending