Connect with us

ক্যাম্পাস

শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের রি-ইউনিয়ন ১৪-১৬ জানুয়ারি

Published

on

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের তিন দিনব্যাপী রি-ইউনিয়ন আগামী ২০২৭ সালের ১৪, ১৫ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাস্ট (এএবিএ সাস্ট)-এর উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের সহযোগিতায় এ আয়োজন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

সম্প্রতি এএবিএ সাস্টের নির্বাহী কমিটির (ইসি) সভায় রি-ইউনিয়ন আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সঙ্গে সংগঠনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য আয়োজন সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা শেষে নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে আয়োজনের তারিখ নির্ধারণ করে।

এএবিএ সাস্টের সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফুল ফেরদৌস চৌধুরী এবং সাধারণ সম্পাদক এরশাদুল হক এক যৌথ বিবৃতিতে জানান, রি-ইউনিয়নের প্রথম দিন বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হবে। পরবর্তী দুই দিনে থাকবে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

তারা আরও জানান, এই রি-ইউনিয়নের মাধ্যমে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে একটি তথ্যভান্ডার (ডাটাবেস) তৈরি করা হবে। পাশাপাশি দুই প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বিভাগের প্রথম ব্যাচ থেকে সর্বশেষ ব্যাচ পর্যন্ত সব প্রাক্তন শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছেন আয়োজকরা।

নির্বাহী কমিটির সভায় সহ-সভাপতি নাহিয়ান খান, যুগ্ম সম্পাদক রতন অধিকারী রাতুল ও মো. আজিজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মাহেরু হেলাল, ক্রীড়া সম্পাদক সোহরাব রানা এবং কার্যনির্বাহী সদস্য একিউএম আব্দুল্লাহ আল মনসুর উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

কুবিতে বিশ্ব আদিবাসী দিবস পালিত

Published

on

By

সানজিদা আক্তার সাথী, কুবি প্রতিনিধি :

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আদিবাসী ছাত্র সংসদের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এতে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা, শিক্ষা ও সামাজিক অবস্থান, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

রবিবার (৯ আগস্ট) বিকেল ৫টায় ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠানের আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মোহাম্মদ ওবায়দুর রহমান। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের শিক্ষার্থী ও আদিবাসী ছাত্র সংসদের সাবেক সভাপতি সুইচিংনু মার্মা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক মংক্যএ মার্মা বলেন, “আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি আমাদের বৈচিত্র্যময় সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আশা করি, আজকের আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা আমাদের পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধনকে আরও দৃঢ় করবে।”

আদিবাসী ছাত্র সংসদের সভাপতি উচিং মারমা বলেন, ” আজকে এই প্রোগ্রামে যারা উপস্থিত থেকে আমাদের প্রোগ্রামটা সফল করেছেন তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী বছর আজকের দিনে আরও বড় পরিসরে মুক্তমঞ্চে আদিবাসী দিবস পালনের পরিকল্পনা রয়েছে।”

Continue Reading

top3

বেরোবি’র শহীদ মুখতার ইলাহী হলে আধুনিক রিডিং রুমের উদ্বোধন

Published

on

By

আনাস মাহমুদ; বেরোবি প্রতিনিধি,

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শহীদ মুখতার ইলাহী হলে নতুন ও আধুনিক রিডিং রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (০৯ আগস্ট ২০২৬) বিকেলে হলের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে এই রিডিং রুমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, শিক্ষার্থীরা যাতে একটি সুস্থ ও সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য। হলের আবাসিক শিক্ষার্থীদের সুবিধার্থে আধুনিক রিডিং রুমের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, পড়াশোনার পরিবেশই শিক্ষার্থীদের জ্ঞানের প্রতি আকৃষ্ট করে। এই পরিবেশ বজায় রাখার দায়িত্বও শিক্ষার্থীদের নিতে হবে।

উপাচার্য আরও বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও রিডিং রুম এর মাধ্যমে শিক্ষার্থীরা যেন তাদের মেধা বিকাশের পূর্ণ সুযোগ পায়। আগামীতে প্রয়োজনীয় বই ও গবেষণার সুযোগ বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করার প্রয়াস অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ কামরুজ্জামানসহ সহকারী প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও হলের আবাসিক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে অংশ নেন।

Continue Reading

top3

রাবি সায়েন্স ক্লাবের “RUSC Tree Plantition Drive 2026” আয়োজনে চারা রোপণ করলেন উপাচার্য

Published

on

By

রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের (আরইউএসসি) আয়োজনে পালিত হয়েছে “RUSC Tree Plantation Drive 2026” কর্মসূচি। পরিবেশবান্ধব ভাবনা ও সামাজিক দায়িত্ববোধ থেকে প্রতিবছরের ন্যায় এবারও এ আয়োজন করেছে ক্লাবটি। আজ রবিবার (৯ আগস্ট) সকাল ১১ টায় এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে (আরইউএসসি অফিস-সংলগ্ন) একটি চারা রোপণের মাধ্যমে উক্ত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য । ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এহসানুল হক দিনারের সঞ্চালনায় এই আয়োজনের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সভাপতি মো. আব্দুল লতিফ।

অনুষ্ঠানের অংশ হিসেবে একইদিনে রাজশাহী জেলার বি.সি.এস.আই.আর. ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে ফলদ, বনজ, ভেষজ ও শোভাবর্ধনকারী প্রায় দুই শতাধিক চারা গাছ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে এসব চারা রোপণ করা হয়। চারা নির্বাচনের ক্ষেত্রে পরিবেশগত ভারসাম্য ও স্থানীয় প্রেক্ষাপটকে গুরুত্ব দেওয়া হয়েছে।

ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বরাবরই পরিবেশ, বিজ্ঞান ও সমাজসংশ্লিষ্ট কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং গাছের গুরুত্ব সম্পর্কে একটি টেকসই বার্তা ছড়িয়ে দেওয়া।’

এ বিষয়ে বি.সি.এস.আই.আর. ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা তৈরিতে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের নিয়ে পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করছি।’

এ সময় শিক্ষার্থীরা গাছ পেয়ে তাদের ভালো লাগার কথা তুলে ধরেন এবং যত্ন নেওয়ার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মো. আবু জুবায়ের, যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসিন খন্দকার ইমন, কোষাধ্যক্ষ সুলাইমান, সাংগঠনিক সম্পাদক সাদিয়া জামিল দিয়া ও মাশরাফি জামান চৌধুরী এবং ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

উক্ত আয়োজনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের মিডিয়া সম্পাদক সোহান আহমেদ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বিজ্ঞানচর্চা; বিজ্ঞানের প্রচার ও প্রসারের লক্ষ্যে জাতীয় বিজ্ঞান মেলা; সায়েন্স শো; বিজ্ঞানভিত্তিক পডকাস্ট পরিচালনার পাশাপাশি পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতা তৈরিতে প্রতিবছর এ ধরনের কর্মসূচির আয়োজন করে থাকে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Continue Reading

Trending