Connect with us

ক্যাম্পাস

শিবির ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করে: অভিযোগ ডাকসু নেত্রী তন্বীর

Published

on

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে বরগুনার জামায়াত নেতা মো. শামীম আহসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁর ওই বক্তব্যের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও তাঁর কুশপুতুল দাহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা। এই প্রতিবাদে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গবেষণা ও প্রকাশনা সম্পাদক ও জুলাইয়ে ছাত্রলীগের নির্যাতনের শিকার সানজিদা আহমেদ তন্বী। এরপর থেকে তন্বী সামাজিক মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন। তাকে হয়রানি করছে ইসলামি ছাত্রশিবির।তন্বী বলছেন, শিবিরের বিপক্ষে রা’ করে পার পেয়েছেন এমন মেয়ে মনে হয় আমাদের বিশ্ববিদ্যালয় তথা সারা দেশেই নাই। তন্বী এও বলছেন, মানুষের ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করে।এক ফেসবুক পোস্টে তন্বী বলেন, বরগুনার এক জামায়াত নেতা সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসুকে বেশ্যাখানা বলছিলেন।আমার মনে হয়েছে আমার প্রতিষ্ঠানকে নিয়ে এটি অগ্রহণযোগ্য ও কুরুচিপূর্ণ মন্তব্য। তার প্রতিবাদেই নেমেছিলাম আমি বা আমার মতো অনেকে। এটা তাদের নির্বাচন, ইডিওলোজি বা অন্য কোনো প্রেক্ষাপটেই না। জাস্ট আমাদের ইনস্টিটিউট নিয়ে নোংরা মন্তব্য করায়। পরে সে এই বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে ভিডিও বার্তাও দিলো।শিবির তন্বীর প্রতিবাদ কোনোভাবেই মেনে নিতে পারছে না জানিয়ে এই নেত্রী বলছেন, কিন্তু বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছেন না আমার বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের শিবিরকর্মী বা শিবিরমনারা। তার কিছু ডেমো তো স্ক্রিনশটসহ দিলামই! শিবিরের বিপক্ষে রা’ করে পার পেয়েছেন এমন মেয়ে মনে হয় আমাদের বিশ্ববিদ্যালয় তথা সারা দেশেই নাই! সেই হিসেবে আমারটা মনে হয় অনেক কম। তাও গতকাল থেকে মিথ্যা, গল্প মিশিয়ে আমার যতরকমভাবে চরিত্রহনন করা যায়; করেছে, করে যাচ্ছে। জেলা পর্যায়েরগুলা ডিরেক্ট বললেও শহুরে, ভার্সিটি পড়ুয়া সিম্প্যাথাইজাররা বলছেন একটু ভিন্নভাবে।ডাকসু নেত্রী আরো বলেন, কোনো সন্দেহ নেই শিবির একসময় মজলুম ছিল। তাদের প্রতি প্রচুর নির্যাতন হয়েছে। কিন্তু সুযোগ পেয়ে, পরিস্থিতি কিছুটা অনুকূলে পেয়ে এরাও কি বাড়াবাড়ি করছে না! মানুষ একটু ভিন্নভাবে চিন্তা করলে, ভিন্ন বক্তব্য দিলেই তো তেড়ে আসে! মানুষের ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করে!সানজিদা আহমেদ তন্বী সবশেষে বলেন, যাই হোক, আপনারা মনের জ্বালা মেটাতে গালি দেন, তাও শান্তিতে থাকেন। এসব গালিতে খুব একটা কিছু হয় না আমার, বেশ শক্ত ধাচের মানুষ আমি। ছাত্রলীগও আমার আহতের ছবি নিয়ে কম নোংরামি করেনি। দুই গোষ্ঠীকে এক পাল্লায় মাপা লাগলো আরকি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

ইবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি মাসুম রেজা, সম্পাদক তুষার মালাকার

Published

on

By

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যারিয়ার ক্লাব (আইইউসিসি) -এর ২০২৬-২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আহমেদ মাসুম রেজা ও সাধারণ সম্পাদক হিসেবে তুষার মালাকার দায়িত্ব পেয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পূর্ণাঙ্গ এ কমিটিতে সহ-সভাপতি অনিক কুমার, মো: তুহিন হোসাইন, উম্মা আইমান মুমু, আলী আজম ও মো. আবরার। এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক সাহারা আক্তার সিথি, মো. আব্দুল হান্নান আকিব ও রৌনক খান। সাংগঠনিক সম্পাদক মেহরাজ বিন আলম, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আতিফ মো. রাহিব, অফিস সম্পাদক ফাহাদ হোসাইন, নির্বাহী অফিস সম্পাদক আমিনুল ইসলাম সিফাত, অর্থ সম্পাদক রেদৌন আহমাদ, নির্বাহী অর্থ সম্পাদক সৈয়দ ইহতিরামুল হক, জনসংযোগ সম্পাদক মো. খালেদ হাসান মুহিত, নির্বাহী জনসংযোগ সম্পাদক মো. মাহফিজুল হক পিয়াস ও মো. মাহিন, মানবসম্পদ সম্পাদক আকলিমা আক্তার জামুর, নির্বাহী মানবসম্পদ সম্পাদক মো. শুভ হাসান, ব্র্যান্ডিং ও প্রচার সম্পাদক মো. সাব্বির আহমেদ, নির্বাহী ব্র্যান্ডিং ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ এরাব, তাসদিদ এনাম ও সিনথিয়া মাহবুব, গ্রাফিক্স ও ডিজাইন সম্পাদক আরিফ আল হাসান, নির্বাহী গ্রাফিক্স ডিজাইন সম্পাদক মো. সানজিদ ও মো. সাজেদুল ইসলাম।

গবেষণা ও একাডেমিক সম্পাদক সুলতানুল আরেফিন সৈকত, নির্বাহী গবেষণা ও একাডেমিক সম্পাদক মো. নয়ন ইসলাম, বহিঃবিষয়ক সম্পাদক আনান্যা রহমান, নির্বাহী বহিঃবিষয়ক সম্পাদক শিহাব হাসান, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মো. মেহেদী হাসান, নির্বাহী ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক কারিমা, আজাদুল ইসলাম তুহিন, ফারদিন আল নূর ও মো. নাঈম রহমান।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রুকোনুজ্জামান হুমায়েদী, মো. মারুফ হাসান নাহিন, মাহমুদুল হাসান, এস এম রাইয়ান জুবায়ের ও মো. রবিন আহমেদ পূর্ণাঙ্গ এ স্থান পেয়েছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক তুষার মালাকার বলেন, “শিক্ষার্থীদের ক্যারিয়ার-সংশ্লিষ্ট প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কার্যকর ও সময়োপযোগী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করাই আমাদের লক্ষ্য। নতুন কমিটির সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় ক্যারিয়ার ক্লাবকে আরও সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

নবনির্বাচিত সভাপতি আহমেদ মাসুম রেজা বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। শিক্ষার্থীদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি এবং ক্লাবের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে আমরা সর্বাত্মকভাবে কাজ করে যাব।”

উল্লেখ্য, ইবি ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রযুক্তির কার্যকর ব্যবহার, ক্যারিয়ার প্রস্তুতি এবং সার্বিক ক্যাম্পাস সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এ সংগঠন শিক্ষার্থীদের উৎকর্ষের পথে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।

Continue Reading

top3

বরিশাল বিশ্ববিদ্যালয় ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাং-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Published

on

By

মাফিদুল হাসান, ববি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিজ্ঞান অনুষদ এবং ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী ইউনিভার্সিটাস নেগেরি পাডাং-এর ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের মধ্যে এক দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। একইসঙ্গে ‘উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কার্যালয়ের সভাকক্ষে বহিরাঙ্গণ কার্যক্রম অফিসের আয়োজনে এই চুক্তি স্বাক্ষর ও সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বক্তব্যে জানান, “এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এর ফলে ভবিষ্যতে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা পরিচালনা এবং অ্যাকাডেমিক আদান-প্রদানের সুযোগ তৈরি হবে, যা উভয় প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণার সার্বিক মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”

চুক্তি স্বাক্ষর ও সেমিনারে বিশেষ অতিথি ও প্রতিনিধি হিসেবে ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাং-এর ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. ইউকিফলি এবং এগ্রোইন্ডাস্ট্রি বিভাগের প্রধান ড. রেস্টি ফেবরিয়া উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিষ্ঠানটির আমন্ত্রিত গবেষক রনি জারলিস ও শান্তি ডিয়ানা আলোচনায় অংশ নেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. ধীমান কুমার রায়, গণিত বিভাগের চেয়ারম্যান ড. বিজন কৃষ্ণ সাহা, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিউল আলম, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. রহিমা নাসরিন, রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মাসুদ পারভেজ, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আহসানুল হক এবং বহিরাঙ্গণ কার্যক্রম অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ রিসালাত রফিক।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দ্বিপাক্ষিক এই চুক্তির মধ্য দিয়ে দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট অ্যাকাডেমিক মহল।

Continue Reading

top3

মেস থেকে ববি শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার

Published

on

By

মাফিদুল হাসান, ববি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উচ্ছ্বাস কর্মকার অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার মেস কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল এবং সেখান থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে তারা বিষয়টি পুলিশকে জানান। পরে খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বদ্ধ ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসের প্রক্টরিয়াল বডি, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা মেস প্রাঙ্গণে উপস্থিত হন।

সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’

উদ্ধার অভিযানের বিষয়ে বরিশাল বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল জানান, ‘লাশের সার্বিক অবস্থা দেখে ধারণা করা হচ্ছে অন্তত দুই দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। আত্মহত্যা কিনা, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।’

Continue Reading

Trending