Connect with us

রাজনীতি

শিরীন শারমিনের নেতৃত্বে নতুন আওয়ামী লীগ? যা বললেন রনি

Published

on

অনলাইন ডেস্ক

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিনে ছেড়ে দেওয়ার পর তাকে দিয়ে নতুন আওয়ামী লীগ খোলার কথা কেউ কেউ বলছেন বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তবে তিনি মনে করেন, এই পরিকল্পনা ফেইল করবে।

গোলাম মাওলা রনি বলেন, শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দেওয়ার পরে লোকজন বলল, সরকারের মেরুদণ্ড বলে কিছু নেই, এ সরকার পারে না। নিঃসন্দেহে শিরীন শারমিনকে দিয়ে তারা একটা খারাপ খেলা খেলতে চাচ্ছে।

তারা তাদের পছন্দমতো একটা নতুন আওয়ামী লীগ খুলতে চাচ্ছে। পুরোনো আওয়ামী লীগ বন্ধ হয়ে গেছে।

যেমন শেখ হাসিনা চেষ্টা করেছিলেন নতুন বিএনপি করার জন্য, তৃণমূল বিএনপি করার জন্য। এখন তৃণমূল আওয়ামী লীগ বা নতুন আওয়ামী লীগ করার জন্য শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দেওয়া হয়েছে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এসব কথা বলেন গোলাম মাওলা রনি।

তবে তিনি মনে করেন এই নতুন আওয়ামী লীগ সৃষ্টির চেষ্টা ফেইল করবে। গোলাম মাওলা রনি বলেন, ‘শিরীন শারমিন চৌধুরী বা তার মতো যাদের নাম রিফাইন্ড আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ এই নামে আসছে তারা আসলে কেউই রাজনৈতিকভাবে মাঠে পরীক্ষিত নন। শিরীন শারমিনকে নিয়ে যারা চেষ্টা করছেন, তারা ফেইল করবেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী

Published

on

By

প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফরকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নেতিবাচক ও উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (২০ জুন) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ‘বাংলাদেশ আইসিটি শিল্প ২০৩০: প্রতিবন্ধকতা, সুযোগ ও কৌশলগত সংস্কার’ শীর্ষক সেমিনারে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি গড়ার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর। কিন্তু আমরা এর মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উসকানির ছায়া দেখতে পাচ্ছি।’

তিনি বলেন, ‘এই সরকার এমন কিছু করবে না যাতে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়। কারণ, আমাদের দলের নামের সামনেই ‘জাতীয়তাবাদী’ শব্দটি রয়েছে। ফলে দেশের স্বার্থ রক্ষা করেই সরকারকে নানা চক্রান্তের মধ্যদিয়ে এগিয়ে যেতে হবে।’

সেমিনারে দেশের আইসিটি খাতের উন্নয়ন, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা এবং কৌশলগত সংস্কারের নানা দিক নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা।

আইসিটি খাতের অগ্রযাত্রার পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী।

Continue Reading

রাজনীতি

বিএনপি সরকার সংস্কার না করলে টিকতে পারবে না: নাসীরুদ্দীন

Published

on

By


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের লক্ষ্যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (১৯ জুন) দুপুরে বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারঘাট এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী আছে, তাদের বিচার প্রক্রিয়ায় নিয়ে আসতে পারি, এছাড়া যারা মানুষের পকেট কেটেছিল, ব্যাংক লুট করেছিল শেয়ার মার্কেট শূন্য করেছিল। তাদেরকে যাতে আইনের আওতায় আনা যায় সেজন্য মানুষের সমর্থন আদায়ে কাজ করছি।

প্রতিবেশী দেশ ভারত থেকে কথিতভাবে বাংলাদেশি পরিচয়ে লোক পাঠানোর প্রচেষ্টার বিষয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশের পররাষ্ট্রনীতিকে নির্ভরশীলতা থেকে বের করে একটি স্বাধীন ও আত্মমর্যাদাশীল অবস্থানে নিয়ে যেতে দলটি কাজ করছে।

এসময়, জাতীয় নাগরিক পার্টি, বাগেরহাট জেলা সমন্বয়ক সৈয়দ মাহবুব মোর্শেদ সোহেল, এনসিপি নেতা আল আমিন খান সুমন, লাবিব আহমেদ, আল আমিন জাতীয় নারী শক্তি‘র কেন্দ্রীয় নেতা আরজিন আরোবী নওরিনসহ ছাত্রশক্তি, যুবশক্তিসহ এনসিপির বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাটের উন্নয়ন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দীর্ঘদিন শেখ পরিবারের রাজনৈতিক প্রভাব থাকলেও জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তিনি বাগেরহাটের জনগণকে রাজনৈতিক পরিবর্তনের জন্য অভিনন্দন জানান।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এনসিপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে হযরত খানজাহান আলী (রহ.)-এর নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। এ প্রতিষ্ঠান শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মুসলিম ঐতিহ্য ও ইতিহাস চর্চার ক্ষেত্র হিসেবে গড়ে উঠবে।

ভারতীয় আধিপত্যবাদ প্রসঙ্গেও বক্তব্য দেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ভারতীয় ফ্যাসিবাদ থেকে বের হয়ে ইসলাম এবং সার্বভৌমত্বের ইস্যু নিয়ে বিচার ও সংস্কার বাস্তবায়ন করতে পারি সেজন্য কাজ করছি। গণভোটের পক্ষে ৭৫ শতাংশ ভোট পড়েছে সংস্কারের জন্য, কিন্তু সেই সংস্কার বাস্তবায়ন হচ্ছে না। আমরা সেই ভোটাধিকারের পক্ষে লড়াই করব।

তিনি আরও বলেন, সংস্কারের প্রশ্নে সরকারকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। বিএনপি সরকারকে অবশ্যই বাংলাদেশে সংস্কার বাস্তবায়ণ করতে হবে। যদি বিএনপি সরকার ৭৫ শতাংশ মানুষকে ডিনাই করে, তাহলে এই সরকারের পতন ধনি বাঁচতেও সময় লাগবে না।সাংবাদিকদের সাথে কথা বলার এক পর্যায়ে চিকিৎসাধীন বিএনপি নেতা মির্জা আব্বাসের সুস্থ্যতা কামনা করেন নাসির।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পর নাসীরুদ্দীন পাটওয়ারী ও দলের নেতাকর্মীরা হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে তারা বিশ্ব ঐতিহ্যের অংশ ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন করেন। সেখানে ঘোড়াদিঘির দক্ষিণ পাড়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। কর্মসূচি শেষে নেতাকর্মীদের নিয়ে জুমার নামাজ আদায় করেন এবং পরদিন অনুষ্ঠিতব্য সংস্কার দাবির খুলনা বিভাগীয় সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান

Continue Reading

top1

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

Published

on

By

দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার যে কোনো প্রচেষ্টা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জনগণের মতামত উপেক্ষা করে জোর করে শাসনব্যবস্থা চালাতে চাইলে জনগণই হিমালয়ের মতো প্রতিরোধ গড়ে তুলবে।

শুক্রবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ও শহীদদের আত্মত্যাগের ফলেই দেশে বর্তমান রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। জুলাইয়ের আন্দোলনে শহীদ ও আহতদের অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। তাদের আত্মত্যাগের প্রতি অসম্মান জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে হস্তক্ষেপ, বিশ্ববিদ্যালয়ে যোগ্য ব্যক্তিদের সরিয়ে দলীয় অনুগতদের নিয়োগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোক বসানোর মাধ্যমে দেশে একদলীয় শাসনের পরিবেশ তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, ‘ইতিহাস সাক্ষী, একদলীয় শাসন কখনো টেকসই হয়নি। জনগণের মতামত উপেক্ষা করে কোনো ব্যবস্থা চাপিয়ে দেওয়া হলে দেশের মানুষ তা প্রতিহত করবে।’

সংসদে বিরোধী দলকে অবমূল্যায়নের রাজনৈতিক সংস্কৃতিরও সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ যেমন রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কটূক্তি করত, এখন বিএনপিও একই ধরনের ভাষা ব্যবহার করছে। রাজনৈতিক দলগুলোর উচিত পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার চর্চা করা।

প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, বড় বাজেট প্রণয়ন করাই যথেষ্ট নয়, সেটি সঠিকভাবে বাস্তবায়ন করাই বড় চ্যালেঞ্জ। দুর্নীতি ও অপচয় বন্ধ না হলে উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছাবে না।

ব্যবসায়ীদের দুরবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সম্মেলনে আসার আগে নারায়ণগঞ্জের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে তার বৈঠক হয়েছে। সেখানে ব্যবসায়ীদের মধ্যে চাঁদাবাজি ও অনিরাপত্তা নিয়ে উদ্বেগ লক্ষ্য করেছেন। ব্যবসা-বাণিজ্যের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি।

গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায়কে সম্মান করা গণতন্ত্রের মৌলিক শর্ত। গণভোটে যে সংস্কার প্রস্তাবগুলো জনগণের সমর্থন পেয়েছে, সেগুলো বাস্তবায়নে সরকারের আন্তরিকতা থাকা উচিত।

তিনি আরও বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে সরকারের এক উপদেষ্টার বক্তব্যে জনগণের রায় ও গণতান্ত্রিক চেতনা প্রশ্নবিদ্ধ হয়েছে।

সরকারকে জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখনো সময় আছে, জনগণের রায়কে সম্মান করুন। অন্যথায় জোর করে শাসনব্যবস্থা চালাতে চাইলে জনগণ আপনাদের সামনে হিমালয় পর্বত হয়ে দাঁড়িয়ে যাবে।’

সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি দাবি করেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও জনগণ গণতান্ত্রিক চর্চার পক্ষে অবস্থান নিয়েছে। তবে ভোট গণনা ও ফলাফল ঘোষণার ক্ষেত্রে আরও স্বচ্ছতা থাকলে তাদের জোট আরও ভালো ফল করতে পারত বলেও মন্তব্য করেন তিনি।

নারায়ণগঞ্জের শিল্পখাতের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, একসময় দেশের শিল্প রাজধানী হিসেবে পরিচিত এই জেলার গৌরব পুনরুদ্ধারে শিল্প ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সন্ত্রাস ও প্রভাবশালী গোষ্ঠীর আধিপত্যমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি বলেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা সম্ভব নয়। জনগণ এখন অনেক বেশি সচেতন এবং তারা কথার চেয়ে কাজের মূল্যায়ন করে।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Continue Reading

Trending