Connect with us

top2

শেখ মুজিব জীবিত অবস্থায় বিরোধী দলের ৪০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল -দুদু

Published

on

ডেস্ক নিউজ 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ মুজিব জীবিত অবস্থায় প্রায় ৪০ হাজার বিরোধী দলের নেতাকর্মীকে নির্বিচারে হত্যা করা হয়েছিল।

সোমবার (১ ডিসেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি স্মৃতিচারণমূলক স্ট্যাটাসে এ কথা লিখেন তিনি।

তার স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো:

‘সময়টা ১৯৭৩ সাল। সদ্য স্বাধীন দেশ। আমি চুয়াডাঙ্গা কলেজের ছাত্র। ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। বিপ্লবী ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত। সংক্ষেপে বিছাই। সে সময় বিপ্লবী ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন আতিকুর রহমান সালু। ওই সময় চুয়াডাঙ্গায় আমাদের নেতা ছিলেন জনাব রবিউল ইসলাম। তখন জনাব শেখ মুজিব এবং তার দল আওয়ামী লীগকে বিরোধিতা করে আমরা রাজনীতি করছি। আমাদের প্রধান সংগঠন ছিল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, সংক্ষেপে ন্যাপ। নেতা ছিলেন মাওলানা ভাসানী। শেখ মুজিব বিরোধী রাজনীতি বা প্রতিপক্ষকে শায়েস্তা করার জন্য নতুন বাহিনী বানাইছেন। জাতীয় রক্ষী বাহিনী। শেখ মুজিব জীবিত অবস্থায় প্রায় 40 হাজার বিরোধী দলের নেতা কর্মী কে নির্বিচারে হত্যা করেছিল। ৭৩’সালের শেষের দিকে আমি গ্রেফতার হয়ে যাই। আমি জেল থেকে জানতে পারি আমার চাচাতো ভাই দামুড়হুদা থানার রামনগর গ্রামের চুয়াডাঙ্গা কলেজের বিএসসির ছাত্র সিরাজুল ইসলাম ইসলাম এবং এবং চিতলা গ্রামের লিয়াকত গ্রেফতার হয়েছেন। এবং তারা গুম হয়ে গেছেন। আজ পর্যন্ত আর তারা ফিরে আসেননি। (চলবে)’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

ইরান নয়, সৌদি আরবের তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল

Published

on

By

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল শোধনাগার কোম্পানি আরামকোর স্থাপনায় সংঘটিত হামলার নেপথ্যে ইসরায়েলের সরাসরি হাত রয়েছে বলে দাবি করেছে ইরান। মঙ্গলবার (৩ মার্চ) তেহরান ভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

ওই সূত্রটি এই হামলাকে একটি ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন বা ছদ্মবেশী অভিযান হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, ইসরায়েল মূলত ইরানের বেসামরিক লক্ষ্যবস্তুতে তাদের সাম্প্রতিক হামলার অপরাধ থেকে আঞ্চলিক দেশগুলোর দৃষ্টি সরিয়ে নিতেই এই ষড়যন্ত্রমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

সামরিক সূত্রটি তাসনিম নিউজকে আরও জানিয়েছে যে, ইরান ইতিমধ্যে স্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা এই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট সকল স্থাপনা ও সুযোগ-সুবিধাগুলোকে লক্ষ্যবস্তু করবে। তেহরান ইতিমধ্যে অনেকগুলো স্থাপনায় সফলভাবে আক্রমণও চালিয়েছে, কিন্তু আরামকোর তেল স্থাপনাগুলো কখনোই ইরানের হামলার তালিকায় ছিল না।

ইরান দাবি করছে যে, সৌদি আরবের মতো আঞ্চলিক দেশগুলোর তেল অবকাঠামোতে আঘাত করার কোনো পরিকল্পনা তাদের নেই। বরং ইসরায়েল এই হামলা চালিয়ে ইরানকে দোষী সাব্যস্ত করতে চাইছে বলে তেহরান মনে করে।

ইরানি গোয়েন্দা সূত্র থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে ওই কর্মকর্তা আরও একটি চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি জানিয়েছেন যে, ইসরায়েলের পরবর্তী ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশনের তালিকায় সংযুক্ত আরব আমিরাতের ফুজিরাহ বন্দরও রয়েছে।

ইসরায়েলি বাহিনী অদূর ভবিষ্যতে এই বন্দরে হামলা চালিয়ে তার দায়ভার ইরানের ওপর চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বলে তেহরান সতর্ক করেছে। মূলত মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সঙ্গে ইরানের দূরত্ব তৈরি করা এবং অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করার লক্ষ্যেই ইসরায়েল এমন কৌশল অবলম্বন করছে বলে সামরিক সূত্রটি উল্লেখ করেছে।

বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় যে উত্তেজনা বিরাজ করছে, আরামকোতে এই রহস্যময় হামলার ঘটনা তাতে নতুন মাত্রা যোগ করেছে। ইসরায়েল বা সৌদি আরবের পক্ষ থেকে এখনও এই দাবির প্রেক্ষিতে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইরান সরকার আন্তর্জাতিক মহলকে সতর্ক করে বলেছে যে, ইসরায়েলের এই ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড পুরো অঞ্চলের নিরাপত্তাকে বড় ধরনের ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। তেহরান বর্তমানে তাদের গোয়েন্দা নজরদারি আরও জোরদার করেছে যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ষড়যন্ত্রমূলক হামলা ঠেকানো যায়।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

Continue Reading

top2

ইসরায়েলে মাইক্রোসফটের কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

Published

on

By

চলমান উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতায় সোমবার (২ মার্চ) ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

তেহরানের দাবি, তাদের এই সামরিক অভিযানের লক্ষ্য ছিল ইসরায়েলের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা।

ইরানের দাবি অনুযায়ী, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বিরশেবা শহরে অবস্থিত সামরিক যোগাযোগ স্থাপনায় সরাসরি আঘাত হেনেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, এটি ছিল তাদের চালানো হামলার ১১তম পর্যায়।

দেশটির তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায় যে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ১১তম ঢেউ ইসরাইলের বিরশেবা শহরকে লক্ষ্যবস্তু করেছে।

ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ওই শহরে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। পরে সংস্থাটি একটি ভবনের ছবি পোস্ট করে দাবি করে যে, এটিই বিরশেবা শহরের সেই লক্ষ্যবস্তু, যেখানে বেশ কিছু বড় আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় অবস্থিত, যার মধ্যে মাইক্রোসফটও আছে।

Continue Reading

top2

চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে বিশেষ হটলাইন চালু করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Published

on

By

ঢাকা-১৬ (পল্লবী ও রূপনগর) নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এমনকি জনগণের দুর্ভোগ কমানো এবং সরাসরি অভিযোগ গ্রহণের সুবিধার্থে একটি বিশেষ হটলাইন নম্বরও চালু করেছেন তিনি।

প্রতিমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, পল্লবী ও রূপনগর এলাকায় কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এখন থেকে এলাকার যেকোনো নাগরিক চাঁদাবাজি, সন্ত্রাস বা অনিয়মের শিকার হলে সরাসরি ০১৫৫২-১৬১৬১৬ নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন।

এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমার নির্বাচনী এলাকাকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রাখাই আমার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয়— এমন কোনো কাজ বরদাশত করা হবে না। হটলাইনের মাধ্যমে আমি সরাসরি জনগণের সমস্যাগুলো তদারকি করতে চাই।’

সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা প্রতিমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, সরাসরি অভিযোগ জানানোর সুযোগ সৃষ্টি হওয়ায় এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা যাচ্ছে

Continue Reading

Trending