Connect with us

ক্যাম্পাস

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

Published

on


কুবি প্রতিনিধি :

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। মানববন্ধনে তারা বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনার আহ্বান জানান। যদি ভাইভার নম্বর বৃদ্ধির এই সিদ্ধান্ত বহাল থাকে তারা কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘কোটা গেছে যেই পথে– ভাইভা যাবে সেই পথে’, ‘ভাইভার নামে দলীয়করণ– বন্ধ কর, করতে হবে’, ভাইভা না মেধা– মেধা মেধা’, ‘দোয়েল, কোয়েল, ময়না, টিয়া– ভাইভায় এসো ঘুষ নিয়া’ ইত্যাদি স্লোগান দেন।

এ সময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে উদ্দেশ্য করে ‘ছি ছি ধিক্কার– জাহেদ তুই চাটুকার’ বলেও স্লোগান দিতে দেখা গেছে।

মানববন্ধনে আইন বিভাগের শিক্ষার্থী বায়েজিদ হোসেন বলেন, ‘আমরা জুলাই আন্দোলনের কথা না ভুললেও আমাদের সরকার হয়তো ভুলে গেছে। মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় কিন্তু আমরা দেখতে পারছি বর্তমান সরকার ইতিহাস ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। যে জুলাই অভ্যুত্থান শুরু হয়েছিল কোটা আন্দোলনের মধ্য দিয়ে, আবার তা ফিরিয়ে আনার উদ্দেশ্যে সরকারি চাকরিতে বৈষম্য, সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণ এবং ভাইবার নামে আবার কোটাকে ফেরানোর চেষ্টা করছে সরকার।

তিনি বলেন, ‘বিএনপির ১৯৯০–৯৬ এর ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, সরাসরি প্রতিষ্ঠান দলীয়করণ ও সরকারি চাকরিতে হস্তক্ষেপ করার প্রথম প্রচেষ্টা চালায় তারা। আমি সরকারের উদ্দেশ্যে বলছি এসব বন্ধ করুন তা না হলে পালানোর জায়গা পাবেন না।’

জাতীয় ছাত্রশক্তি কুবি শাখার সদস্য সচিব সৈয়দা নাজিফা নাফিল বলেন, ‘আমরা সব সময় বলে থাকি যে কোটা না মেধা–মেধা মেধা। কিন্তু এখন আমরা দেখছি যে কোটা আবার নতুনভাবে ফিরে আসছে। আজকে আমরা কারো নিজের সুবিধার জন্য এখানে আসি নাই। সরকারের এই সিদ্ধান্ত এভাবে বাড়তে দিলে এক পর্যায়ে এই সরকার ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যারা চব্বিশের আন্দোলন দেখেছি এরপরও যদি আমরা না শুধরাই আমাদের জন্য যা অপেক্ষা করতেছে, তা হবে আরও ভয়ংকর। তাই এই ব্যবস্থা প্রতিহত করা আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্ব থেকেই আজকে আমি এখানে দাঁড়িয়েছি। আমাদের একটা ইচ্ছা থাকে যে পড়াশোনা করে দেশের জন্য কাজ করব কিন্তু এখন দেশের জন্য কাজ করার সেই পথটাই বন্ধ হয়ে যাচ্ছে। তাই এখন আমাদের এই ব্যবস্থা নিয়ে কথা বলা দরকার, প্রতিবাদ করা দরকার এবং যার যার জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলা প্রয়োজন।’

ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, ‘আমাদের বারবার যে কোন বিষয় নিয়ে রাজপথে নামা লাগে, অথচ এই সরকার হওয়ার কথা ছিল জনগণের। কিন্তু সরকার হয়ে যায় তার নিজের দলের। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘একটা সরকার কিভাবে সবকিছুতে দলীয়করণ করে তা আশপাশে তাকালেই দেখতে পাবেন। এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে দলীয়করণ করা হয়নি। আমরা তারেক সরকারকে জানিয়ে দিতে চাই, ১৪০০ শহীদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের যদি আবার ফ্যাসিবাদী কায়দা প্রতিষ্ঠা করতে চায়, সেটা আর কখনো হবে না। বাংলাদেশের শিক্ষার্থীরা তা কখনোই মেনে নিবে না।’

কুবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, ‘সরকারি চাকরিতে ভাইভা পরীক্ষার নম্বর বাড়ানোর মাধ্যমে মেধার অবমূল্যায়ন এবং দলীয় লোকদের সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার প্রতিবাদেই আজকের এই মানববন্ধন। আপনারা লক্ষ্য করেছেন ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আমাদের প্রায় ১ হাজার ৪০০ ভাই শহীদ হয়েছেন। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে প্রায় ২০ হাজার শিক্ষার্থী আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, যাদের অনেকে এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অথচ তাদের সুস্থ হওয়ার আগেই তাদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসে সরকার আবারও বৈষম্যের পথ বেছে নিয়েছে।’

তিনি বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সরকারকে স্পষ্টভাবে জানাতে চায় এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে না এলে আমাদের এই প্রতিবাদ সারা বাংলাদেশে দাবানলের মতো ছড়িয়ে পড়বে। আমরা আরও লক্ষ্য করছি, সরকার দেশের গণতান্ত্রিক ও প্রশাসনিক কাঠামোকে দুর্বল করার মতো নানা সিদ্ধান্ত নিচ্ছে। ভাইভা পরীক্ষার নম্বর বাড়ানো হলে এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে মেধাবী শিক্ষার্থীদের চাকরি পাওয়ার জন্য রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের দ্বারস্থ হতে হবে। আমরা মনে করছি, সরকারি প্রতিষ্ঠান ও প্রশাসনে দলীয় ব্যক্তিদের পুনর্বাসনের যে অপচেষ্টা চলছে, সরকারকে সেখান থেকেও ফিরে আসতে হবে। ভাইভা নম্বর বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করে মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে।’

প্রসঙ্গত, সম্প্রতি সরকারি চাকরিতে ১১ থেকে ২০ তম গ্রেডে মৌখিক পরীক্ষার (ভাইভা)নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক্ষেত্রে ১১ থেকে ১২তম গ্রেডের সরকারি চাকরিতে বর্তমানে ভাইভার নম্বর ১০। নতুন প্রস্তাবে তা বাড়িয়ে ৫০ নম্বর করার কথা বলা হয়েছে। ১৩ থেকে ১৬তম গ্রেডের সরকারি চাকরিতে বর্তমানে ভাইভার নম্বর ১০। প্রস্তাবিত বিধিমালায় তা বাড়িয়ে ৪০ নম্বর করার প্রস্তাব দেওয়া হয়েছে।
অন্যদিকে, ১৭ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিতে বর্তমানে ভাইভার নম্বর ১০। নতুন প্রস্তাবে তা বাড়িয়ে ২৫ নম্বর করার কথা বলা হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

‘যা ইচ্ছা তাই করা’ স্বাধীনতা নয়, বরং দাসত্বের সবচেয়ে সূক্ষ্ম রূপ

Published

on

By

আশরাফ উদ্দিন খান

হাফপ্যান্ট যাদের ভূষণ ও স্বাধীনতা
আজকে হাফপ্যান্ট পরিধান করে যারা নিজেদের স্বাধীনতার প্রদর্শন করতে চায় তারা আসলে স্বাধীনতার মুখোশে আত্মসমর্পণ দেখাচ্ছে। তারা ভাবে “আমি যা চাই তাই করছি” মানে আমি স্বাধীন।

অথচ তারা সবচেয়ে বেশি বন্দি। বন্দি বিজ্ঞাপনের, বন্দি সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমের, বন্দি পুঁজিবাদের চাহিদা তৈরির কারখানার। “যা ইচ্ছা তাই করা” স্বাধীনতা নয়, বরং দাসত্বের সবচেয়ে সূক্ষ্ম রূপ।

ইচ্ছা কি সত্যিই আপনার?

আধুনিক ভোক্তাবাদী সমাজ তরুণদের শেখায়—”তোমার ইচ্ছা তোমার পরিচয়।” কিন্তু দার্শনিক প্রশ্ন হলো: এই ইচ্ছাগুলো কি সত্যিই আপনার নিজের?

আপনি হাফ প্যান্ট পরতে চান—কেন? কারণ আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু এই “স্বাচ্ছন্দ্য” কোথা থেকে এলো? কে ঠিক করল যে হাফ প্যান্ট “স্বাচ্ছন্দ্যময়” আর পাঞ্জাবি “অস্বাচ্ছন্দ্যময়”? বিজ্ঞাপন, সিনেমা, সোশ্যাল মিডিয়া—এরা দশক ধরে আপনার মস্তিষ্কে এই সমীকরণ ঢুকে গেছে।

জাঁ-জাক রুশো দুই শতাব্দী আগে সতর্ক করেছিলেন: “মানুষ স্বাধীন জন্মগ্রহণ করে, কিন্তু সর্বত্র সে শৃঙ্খলাবদ্ধ।” আজকের তরুণরা মনে করে তারা শৃঙ্খলমুক্ত, অথচ তারা শৃঙ্খলাবদ্ধ—কিন্তু সে শৃঙ্খল লোহার নয়, ইচ্ছার শৃঙ্খল। আর ইচ্ছার শৃঙ্খল সবচেয়ে বিপজ্জনক, কারণ আপনি নিজেই তা পরতে স্বেচ্ছায় রাজি হন।

“যা ইচ্ছা তাই করা” বাস্তবেপশুর স্বাধীনতা

আইজায়া বার্লিন স্বাধীনতার দুই ধারণার পার্থক্য করেন—Negative Liberty (বাধা না থাকা) এবং Positive Liberty (আত্ম-নিয়ন্ত্রণ)। কিন্তু তিনি সতর্ক করেন, Positive Liberty যখন বিকৃত হয়, তখন তা স্বৈরাচারের হাতিয়ার হয়ে ওঠে।

আজকে আমাদের অনেকে Positive Liberty-এর সবচেয়ে বিকৃত রূপটি গ্রহণ করেছে—”আমি যা চাই, তা করব।” দার্শনিকভাবে এই অবস্থানটি অযৌক্তিক। কারণ:

পশুও যা চায় তাই করে —ক্ষুধা লাগলে খায়, ইচ্ছা হলে ঘুমায়। যদি “যা ইচ্ছা তাই করা” স্বাধীনতা হয়, তবে পশু সবচেয়ে স্বাধীন প্রাণী।

পক্ষান্তরে মানুষের স্বাধীনতা তার যুক্তিতে —মানুষ পারে ইচ্ছাকে বিশ্লেষণ করতে, পরিণতি ভাবতে, সঠিক-ভুল বিচার করতে। যে ব্যক্তি ইচ্ছার দাস, সে পশুর চেয়ে উন্নত নয়—সে কেবল আরও জটিল পশু।

ইমানুয়েল কান্ট বলেছেন—স্বাধীনতা মানে স্বায়ত্তশাসন (Autonomy) , অর্থাৎ নিজের যুক্তি দিয়ে নিজের নিয়ম তৈরি করা। আর “যা ইচ্ছা তাই করা” হলো বিষয়াসক্তি (Heteronomy) —অন্যের দেওয়া ইচ্ছার দাসত্ব।

সীমা ছাড়া স্বাধীনতা মানে বিশৃঙ্খলা

জন স্টুয়ার্ট মিল তাঁর On Liberty-তে স্পষ্ট বলেছেন: “আপনার স্বাধীনতার সীমা হলো অন্যের ক্ষতির সূচনা বিন্দু।” কিন্তু আজকের অনেকে এই সীমাকে “বাধা” বলে মনে করে।

আপনি যদি মেট্রোতে হাফ প্যান্ট পরে ওঠেন, আপনার পোশাক আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মেট্রো একটি গণপরিবহণ সেখানে শিশু, বয়স্ক, নারী সবাই আছেন। আপনার “স্বাধীনতা” যদি তাদের অস্বস্তির কারণ হয়, তবে সেটি আর স্বাধীনতা নয়—সেটি অন্যের উপর আপনার ইচ্ছার চাপিয়ে দেওয়া।

দার্শনিকভাবে এটি “নেতিবাচক স্বাধীনতার অপব্যবহার”। মিল বলেছেন—স্বাধীনতা মানে “বাধা না থাকা,” কিন্তু এই বাধা কেবল আইনি নয়, সামাজিকও। যে ব্যক্তি সামাজিক রীতিকে “পুরনো” বলে উড়িয়ে দেয়, সে আসলে সামাজিক চুক্তি (Social Contract) ভঙ্গ করে। টমাস হবস বলেছেন—সমাজে বাস করতে হলে কিছু স্বাধীনতা ছাড়তে হয়, নইলে “সবার বিরুদ্ধে সবার যুদ্ধ” শুরু হয়।

“সচেতনতা” নামের অচেতনতা।

আজকের অনেকে মনে করে তারা “সচেতন” কারণ তারা “পুরনো নিয়ম” মানে না। কিন্তু দার্শনিকভাবে সচেতনতা মানে নিয়ম ভাঙা নয়—সচেতনতা মানে জানা কেন নিয়ম আছে, আর কেন ভাঙছি।

প্রকৃত স্বাধীনতা কি?

প্রকৃত স্বাধীনতা “যা ইচ্ছা তাই করা” নয়। প্রকৃত স্বাধীনতা হলো—জানা, বোঝা, বিচার করা, তারপর সিদ্ধান্ত নেওয়া।

যে ব্যক্তি ইচ্ছার দাস—সে দাস।
যে ব্যক্তি সামাজিক চাপে চলে—সে দাস। যে ব্যক্তি বিজ্ঞাপনের নির্দেশে পোশাক বেছে নেয়—সে দাস।
যে ব্যক্তি “ট্রেন্ড” অনুসরণ করে—সে দাস।

প্রকৃত স্বাধীন মানুষ সে-ই, যে জানে সে কেন যা করছে, তা করছে। যে প্রশ্ন করে—”এটি কি আমার ইচ্ছা, নাকি অন্যের তৈরি ইচ্ছা?” যে জানে—স্বাধীনতার সীমা অন্যের সম্মান। স্বাধীনতা মানে দায়িত্ব, স্বাধীনতা মানে সংযম, স্বাধীনতা মানে জানা ও বোঝা।

যে সমাজে প্রত্যেকে “যা ইচ্ছা তাই করে,” সে সমাজে কেউ স্বাধীন নয়—সবাই সবার ইচ্ছার দাস। আর যে সমাজে প্রত্যেকে জানে “কেন করছি,” সে সমাজেই প্রকৃত স্বাধীনতা বাস করে। সুস্থ রুচি ও সংস্কৃতির বিজয় হোক!

আশরাফ উদ্দিন খান
খতিব, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ

Continue Reading

ক্যাম্পাস

বাকৃবি উপাচার্যের সঙ্গে রোভার স্কাউট গ্রুপের মতবিনিময়

Published

on

By

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন গ্রুপের সম্পাদক কৃষিবিদ ড. মো. জহিরুল আলম।

সভায় রোভার স্কাউট গ্রুপের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরেন কৃষিবিদ ড. মো. জহিরুল আলম। একই সঙ্গে সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন এবং এডিশনাল রেজিস্ট্রার (সংস্থাপন) কৃষিবিদ ড. মো. নাজমুল হক।

মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পাশাপাশি রোভার স্কাউট শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে সেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত করছে। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠছে। রোভার স্কাউটের কার্যক্রম আরও বেগবান করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সভা শেষে বাকৃবি রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান উপাচার্যকে একটি ফ্লাওয়ার বেস উপহার দেন।


Continue Reading

ক্যাম্পাস

র‍্যাগিংয়ের অপরাধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার বিভাগের ৪৮ শিক্ষার্থীকে শাস্তি

Published

on

By

ববি প্রতিনিধি 

নবীন শিক্ষার্থীদেরকে র‍্যাগিংয়ের অপরাধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চার বিভাগের ৪৮ শিক্ষার্থীকে এক বছর একাডেমিক বহিষ্কার অথবা অর্থদণ্ড দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির স্বাক্ষরিত আলাদা আলাদা চিঠিতে শাস্তির বিষয়টি জানানো হয়েছে। গত ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভার সিদ্ধান্ত মোতাবেক অপরাধের মাত্রানুযায়ী এই শাস্তি আরোপ করা হয়েছে বলে চিঠিতে জানানো হয়েছে। 

 আইন বিভাগের ৫ জন, মার্কেটিং বিভাগের ১৯জন, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪ জন,  রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০জনসহ চার বিভাগের ৪৮ শিক্ষার্থীকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে।

 অপরাধের মাত্রা অনুযায়ী ৪৮ শিক্ষার্থীকে তিন ক্যাটাগরিতে শাস্তি দেয়া হয়েছে। কাউকে ১বছরের বহিষ্কার বা ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, কাউকে ৬ মাসের বহিষ্কার অথবা ১৫ হাজার টাকা জরিমানা। বাকিদের শুধুমাত্র ১০ হাজার টাকা জরিমানার শাস্তি দেয়া হয়েছে। 

বিভাগভিত্তিক শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন-আইন বিভাগ:

১৫ জুলাই আইন বিভাগে র‍্যাগিংয়ের ঘটনায় পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়েছে। জয়শ্রী রাণী বিশ্বাসকে ছয় মাসের জন্য একাডেমিক বহিষ্কার অথবা ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রুবাইয়া সুলতানা রাবা, মো. রিদোয়ান চৌধুরী, মো. মানজারুল হক ও রেসবুল হাসান আবিরকে এক বছরের জন্য একাডেমিক বহিষ্কার অথবা ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ:

২২ জুলাই রাষ্ট্রবিজ্ঞান বিভাগে র‍্যাগিংয়ের ঘটনায় ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়েছে। মো. কাজী নাবির, সুমাইয়া আক্তার রিয়া, ইয়ামিন হোসেন, ফারিয়া বিনতে হোসেনইলমা, মো. ওয়েদুজ্জামান রিফাত, মো. আরিফুল ইসলাম, সাদিয়া ইসলাম ও মো. নাইম ইসলামকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মাহি আনোয়ারকে ১৫ হাজার টাকা জরিমানা অথবা ছয় মাসের জন্য একাডেমিক বহিষ্কার এবং মো. রাকিবুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা অথবা এক বছরের জন্য একাডেমিক বহিষ্কার করা হয়েছে।

মার্কেটিং বিভাগ:

১৯ আগস্ট মার্কেটিং বিভাগে র‍্যাগিংয়ের ঘটনায় ১৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়েছে। সুরাইয়া আক্তার, সৌরভ মালী, মো. মেহেদী হাসান অমি, আজিজুল ইসলাম চয়ন, ঐশী মহন্ত, এসএম সাইফুজ্জামান, মো. খালেদ হোসেন, জান্নাতুল বুশরা জুনি, আলিফ হোসেন নয়ন, নূর নবী, কিশোর কুমার দত্ত, রিফাত হাওলাদার ও হাসিব শেখকে ছয় মাসের জন্য একাডেমিক বহিষ্কার অথবা ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মো. সবুজ মিয়াকে এক বছরের জন্য একাডেমিক বহিষ্কার অথবা ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সাদিয়া বেগম, স্নেহা আক্তার, ফারিয়া শিমুল কলি, দিদারুল ইসলাম ও তাশফিক কবির রাফিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সিএসই বিভাগ:

৯ আগস্ট সিএসই বিভাগে র‍্যাগিংয়ের ঘটনায় ১৪ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়েছে। মো. মুজাহিদ হাওলাদার, অনিন্দা সাহা অর্ঘ্য, চন্দন মিস্ত্রি, কাউসার হোসেন সৌরভ, সুস্ময় তরুয়া, সাফায়েত ইসলাম শিহাব, অয়ন দাস দ্বীপ ও সিদ্ধার্থ সরকারকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মো. মাসুম বিল্লাহ ও মুবিনুল ইসলাম নোবেলকে এক বছরের জন্য একাডেমিক বহিষ্কার অথবা ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মো. রবিউল ইসলাম, মো. মইনুল ইসলাম সাকিব, মো. রেজুয়ান আজাদ ওয়াসি ও মো. মাহফুজুর রহমানকে ছয় মাসের জন্য একাডেমিক বহিষ্কার অথবা ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
 
চিঠিতে জানানো হয়েছে, জরিমানা পরিশোধের সময়সীমা পত্র ইস্যুর তারিখ থেকে ১ মাস। এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে জরিমানা পরিশোধ করতে ব্যর্থ হলে দ্বিগুনহারে জরিমানা প্রযোজ্য হবে বলে পত্রতে উল্লেখ করা হয়।

কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল  বলেন,, “তিনটি ক্যাটাগরিতে শাস্তি নির্ধারণ করা হয়েছে—বহিষ্কার অথবা নির্দিষ্ট পরিমাণ জরিমানা। শিক্ষার্থীরা যেন ভুল শুধরে নেওয়ার সুযোগ পায়, সেজন্য প্রথমবার জরিমানের বিকল্প রাখা হয়েছে। তবে ভবিষ্যতে এমন অপরাধের ক্ষেত্রে সরাসরি বহিষ্কারাদেশ কার্যকর হবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ বলেন,” মোট ৪৮জন শিক্ষার্থীকে র‍্যাগিং এর বিষয়ে শাস্তি দেয়া হয়েছে। র‍্যাগিংয়ের বিষয় বরিশাল বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্স নীতি পলো করছে। প্রাথমিকভাবে চারটি ডিপার্টমেন্টে তদন্ত রিপোর্ট দিয়েছে, ঐচারটি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের কে আমরা শাস্তির আওতাভুক্ত করেছি। আর অন্য একটি ডিপার্টমেন্ট তদন্ত রিপোর্টটে স্টুডেন্টের নাম উল্লেখ না করায় আমরা তাদের কে পুনরায় তদন্ত করার জন্য বলেছি। এবং পুনরায় তদন্ত রিপোর্ট নামসহ জমা দিলে আমরা তাদেরকে আইনের আওতায় আনবো।”

Continue Reading

Trending