Connect with us

top1

স্লো পয়জনিং করা হয়েছিল খালেদা জিয়াকে

Published

on

কারাগারে থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল বলে দাবি করেছেন বিএনপির শীর্ষ নেতারা। বিভিন্ন সময় দলটির শীর্ষস্থানীয় নেতারা এ দাবি করেছেন।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ২০২১ সালের ২৫ নভেম্বর মির্জা ফখরুল প্রথমবারের মতো ‘স্লো পয়জনিং’ নিয়ে কথা বলেন। সে সময় তিনি প্রশ্ন রেখেছিলেন, খালেদা জিয়াকে কারাগারে স্লো পয়জন দেওয়া হয়েছিল কি না?

জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ প্রশ্ন তুলেছিলেন।

সেখানে তিনি বলেন, খালেদা জিয়ার বয়স ৭৫ বছরের বেশি। তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে ওয়ান-ইলেভেনের সময়ে যে চক্রান্ত শুরু হয়েছিল, সেই চক্রান্তের অংশ হিসেবে একটি সম্পূর্ণ মিথ্যা মামলায় সাজা দিয়ে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে দুই বছরের বেশি সময় আটক রাখা হয়েছিল। স্যাঁতসেঁতে কারাগারের কক্ষে ইঁদুর ঘোরাঘুরি করত। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, সেখানে চিকিৎসা দেওয়া হয়নি। এখন অনেকের মধ্যেই প্রশ্ন উঠেছে, সেই সময়ে খালেদা জিয়াকে কোনো স্লো পয়জনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল কি না, আমরা পরিষ্কার করে জানতে চাই। তাদের পক্ষে কিছুই অসম্ভব নয়। ডাক্তাররা বলছেন আমাদের সব বিদ্যা, জ্ঞান শেষ; আমরা এখানে আর কিছু করতে পারব না।

এরপর জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের পর গত ২৪ ফেব্রুয়ারি ঢাকার ধামরাইয়ে বিএনপির সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, স্লো পয়জনিংয়ের মাধ্যমে খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল।

তিনি বলেন, তিনি ওই কারাগারে থাকা অবস্থায় তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছিল। তারপরে তার শরীর খুব খারাপ হয়ে যায়। ভয়াবহ অত্যাচার-নিপীড়ন থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও রেহাই পান নাই। তাকে মিথ্যা সাজা দিয়ে মিথ্যা মামলাতে সাজা দিয়ে ছয় বছর বন্দি করে রেখেছে। দুই বছর পুরনো ঢাকার সেই কারাগারে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল। তারপর দুই বছর হাসপাতাল রেখেছিল বন্দি করে। আর দুই বছর বাড়িতে বন্দি করে রেখেছে।

এ বছরের ২৯ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল বলে দাবি করেন। রাজধানীতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, ভারতীয় এক সাংবাদিক ঢাকায় এসেছিলেন। যখন আমার সঙ্গে দেখা হয় তখন তিনি বলেন, আমরা কী নিয়ে লাফালাফি করছি, উনি (খালেদা) তো বাঁচবেন না দুই বছরও। আমি বললাম কেন? তিনি বললেন, ওভাবেই ডিজাইন করা আছে। অর্থাৎ এমন করে ডিজাইন করা হয়েছে, উনি ধীরে ধীরে মৃত্যুবরণ করবেন।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক কিছু নয়। তিনি অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়ে এমন অসুস্থ হয়েছেন। বিগত সরকারের সময় কারাগারে থাকা অবস্থায় আমাদের নেত্রী খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল

গত ৪ ডিসেম্বর বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনও একই দাবি করেন। তিনি নরসিংদী শিশু একাডেমিতে এক মতবিনিময় সভায় বলেন, খালেদা জিয়া সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিলেন। তাকে ব্রিটিশ আমলের জরাজীর্ণ ও পরিত্যক্ত কারাগারে নিয়ে রাখা হয়। যেখানে মানুষ থাকার কোনো পরিবেশ ছিল না, পোকামাকড়ের আশ্রয়স্থল ছিল। সেখানে রেখে তাকে স্লো পয়জনিং করে ও মানসিক যন্ত্রণা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে ছয়টি বছর বিনা অপরাধে জেলে আটকে রাখা হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী

Published

on

By

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন। এতে দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, উলামা-মাশায়েখ এবং ব্যবসায়ী মহলের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম সপরিবার প্রধানমন্ত্রীকে ইফতারে অংশ নেওয়ার আমন্ত্রণ

Continue Reading

top1

বদলি নিয়ে নিজ এলাকায় যেতে পারবেন চিকিৎসকরা: স্বাস্থ্যমন্ত্রী

Published

on

By


সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নিজ এলাকায় বদলির সিদ্ধান্ত নিয়েছে সরকার এমন কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, আমরা একটা নতুন পলিসি নিচ্ছি, যে যেখানে যেতে চায়, যার বাড়ি যেখানে—যেতে চাইলে ওখানে আমরা দেবো। আমরা দ্রুততম সময়ে এটা শুরু করব। অন্তত চক্ষু লজ্জায় হলেও সে সেবাটা দেবে। তার বাবা-চাচা, আত্মীয়-স্বজন বা শ্বশুরবাড়ি, এলাকার পরিচিত মানুষ, সবার চোখের সামনে সে ফাঁকিটা দেবে না। আর বাইরে তার ব্যস্ততা থাকবে না। আমরা জিজ্ঞাসা করব, তুমি কোথায় যেতে চাও? কোথায় কমফোর্টেবল? ওখানে আমরা দেবো।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা লিয়েন প্রবণতা কমিয়ে আনব। যেগুলো ইতোমধ্যে লিয়েনে চলে গেছে, এগুলো আমরা রিপ্লেস করব অথবা তাদেরকে বাধ্য করব আসতে, যাতে উপস্থিতিটা থাকে।’

চিকিৎসকদের সময় মতো কর্মস্থলে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সব সিভিল সার্জনদের সঙ্গে আমি (ভার্চুয়াল) বৈঠক করেছি।’

‘সিভিল সার্জনরা অফিসে বসে থাকতে পারবেন না’, বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘কেয়ার গিভার, মিডওয়াইফারি, ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কারের সমন্বয়ে আমরা কমিউনিটি ক্লিনিকগুলো সচল করব।’

প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যানসার ও ইউটেরাস ক্যানসার শনাক্ত এবং আক্রান্ত নারীদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কারদের প্রশিক্ষণ দেওয়া হবে, পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আরও বলেন, ‘প্রাথমিক চিকিৎসা শুরু করার জন্য যে সহায়তা দরকার, সেটা আমরা সরকার থেকে দেবো।’

সরকার সারাদেশে অচল পড়ে থাকা হাসপাতাল চালুর উদ্যোগ নিয়েছে জানিয়ে সাখাওয়াত বলেন, ‘অনেক হাসপাতাল অপরিকল্পিতভাবে হয়েছে। ব্যবস্থাপনা নাই, মেশিন নাই, বেড নাই—পড়ে আছে। আমরা এগুলো সমীক্ষা করছি। সীমিত সম্পদের ভেতরে আমরা পর্যায়ক্রমে এগুলো চালু করার জন্য কার্যক্রম গ্রহণ করেছি

Continue Reading

top1

আজকের ভূমিকম্পের মাত্রা কত?

Published

on

By

রাজধানীসহ সারা দেশে অনুভূত হয়েছে মাঝারি মাত্রার ভূমিকম্প। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার।

কম্পন অনুভূত হয়েছে রাজধানী ঢাকা ছাড়াও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায়। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকায়ও কম্পন টের পাওয়া যায়। বিশেষ করে পশ্চিমবঙ্গের বারাসাত এলাকায় ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।

Continue Reading

Trending