Connect with us

top1

হাজতখানায় চলছে বিয়েবাড়ির আপ্যায়ন

Published

on

নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সংবেদনশীল স্থান হাজতখানার ভেতরে পরিবারসহ দুই শীর্ষ আওয়ামী লীগ নেতার ‘বেয়াইখানা’ (বর ও কনের বাবার মধ্যে আপ্যায়ন) আয়োজনের ঘটনা ঘটেছে। একটি ভিডিওতে এমন চিত্র দেখা গেছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নারী হাজতখানার ভেতরে দায়িত্বপ্রাপ্ত পুলিশের সহযোগিতায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছাইফ উদ্দিন আহমদ হত্যা ও বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ধরে নোয়াখালী জেলা কারাগারে রয়েছেন।

সম্প্রতি জেলখানায় আলাপচারিতার একপর্যায়ে আজম পাশা চৌধুরী রুমেলের মেয়ে ফালিহা আজম চৌধুরী অর্থির সঙ্গে অ্যাডভোকেট ছাইফ উদ্দিন আহমদের ছেলে ছাইম উদ্দিন সাকিবের বিয়ে সম্পন্ন হয়। গত ৩০ ডিসেম্বর পারিবারিকভাবে এই বিয়ে অনুষ্ঠিত হয়।

সোমবার মামলার হাজিরার জন্য দুই নেতাকে আদালতে আনা হলে পুলিশের উপস্থিতিতে তাদের পরিবারের সদস্যরা হাজতখানার ভেতর বেয়াইখানার আয়োজন করেন।

এ সময় নারী আসামিদের জন্য সংরক্ষিত হাজতকক্ষে উপস্থিত ছিলেন আজম পাশা রুমেলের স্ত্রী খোদেজা আক্তার সুমি, মেয়ে ফালিহা আজম চৌধুরী অর্থি, অ্যাডভোকেট ছাইফ উদ্দিন আহমদের ছেলে ছাইম উদ্দিন সাকিবসহ আরও একজন যুবক।

ঘটনাটি সম্পর্কে জানতে আজম পাশা চৌধুরীর স্ত্রী খোদেজা আক্তার সুমি ও ছাইম উদ্দিন সাকিবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। খুদে বার্তা পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি।

আদালত সূত্রে জানা গেছে, আজম পাশা চৌধুরী রুমেলের বিরুদ্ধে কোম্পানীগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের সাত কর্মীকে গুলি করে হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান। অপরদিকে অ্যাডভোকেট ছাইফ উদ্দিন আহমদের বিরুদ্ধে হাতিয়া, চরজব্বর ও কবিরহাট থানায় বিস্ফোরকসহ পাঁচটি মামলা রয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) এ ঘটনার অনুসন্ধানে আদালতে গেলে নারী হাজতখানার ভেতরের সুরক্ষিত কক্ষটি পরিদর্শন করেন এ প্রতিবেদক।

দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা জানান, ওই কক্ষটি নারী আসামিদের পোশাক পরিবর্তন, খাওয়া, নামাজ আদায় এবং শিশুদের দুগ্ধপানের কাজে ব্যবহৃত হয়ে থাকে।

আদালতের নথি অনুযায়ী, ঘটনার দিন হাজতখানার দায়িত্বে ছিলেন পুলিশের সহকারী শহর উপ-পরিদর্শক (এটিএসআই) জাহেদুল ইসলামের নেতৃত্বে এটিএসআই কবির আহম্মদ ভুইয়া, কনস্টেবল বিল্লাল হোসেন (৬৩৬), মো. হাসান (৩৪০) ও সাইফুল ইসলাম (২২০)।

এ বিষয়ে এটিএসআই জাহেদুল ইসলাম বলেন, ‘চিফ জুডিসিয়াল ও জেলা জজ আদালতের হাজতখানায় ডিউটি বণ্টন করে আমি সে সময় আদালতের কাজে ওপরে ছিলাম। এ ধরনের ঘটনা ঘটে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।’

আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. সারওয়ার আলম বলেন, ‘ঘটনাটি জানার পর সংশ্লিষ্ট সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছি। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম যেন না ঘটে, সে বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।’

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ‘আদালতের সুরক্ষিত স্থানে আসামি ছাড়া অন্য কারও প্রবেশের সুযোগ নেই। এ ধরনের ঘটনা ঘটে থাকলে তা গুরুতর অপরাধ। তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

ইসরায়েলে সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে ইরান

Published

on

By

গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে রয়েছে হাইফা, তেল আবিব ও জেরুজালেম। পাশাপাশি মধ্যপ্রাচ্যের কিছু মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এটি এখন পর্যন্ত সবচেয়ে তীব্র হামলাগুলোর একটি।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, মঙ্গলবার রাতের হামলায় তারা ‘খোরামশাহর’ নামের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

তারা আরও জানায়, তেল আবিবের দক্ষিণে একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এছাড়া হাইফা, পশ্চিম জেরুজালেম ও বীর ইয়াকুব এলাকার সামরিক স্থাপনাও হামলার লক্ষ্য ছিল বলে দাবি করেছে আইআরজিসি।

ইরান ইরাকের এরবিল শহরে থাকা একটি মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করেও হামলা চালানোর কথা বলেছে।

অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকায় নাগরিকদের আশ্রয়কেন্দ্র থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে সৌদি আরব জানিয়েছে, একটি তেলক্ষেত্রের দিকে যাচ্ছিল এমন দুটি ড্রোন তারা আকাশেই ধ্বংস করেছে।

Continue Reading

top1

এবার ইসরায়েলের তেল ও গ্যাস স্থাপনায় ইরানের হামলা

Published

on

By

দখলদার ইসরায়েলের তেল ও গ্যাস স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া সশস্ত্র বাহিনীর হেডকোয়ার্টারের এক মুখপাত্র বলেছেন, নতুন হামলায় ইসরায়েলের জ্বালানি অবকাঠামোকে টার্গেট করা হয়েছে।

তারা বলেছে, ইসরায়েলের হাইফা শহরে থাকা তেল ও গ্যাস শোধনাগার এবং মজুদ ট্যাংক লক্ষ্য করে হামলা হয়েছে। এছাড়া বাণিজ্যিক রাজধানী তেলআবিবের কাছের একটি স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টারও ধ্বংস করা হয়েছে।

ইরানের ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ এর ৩৩তম দফায় এসব হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেছে দেশটির সশস্ত্র বাহিনী। তারা বলেছে, ইরানের তেল ডিপোতে হামলার জবাব হিসেবে এ পাল্টা হামলা চালানো হয়েছে

Continue Reading

top1

যুদ্ধ কৌশলে ভয়াবহ পরিবর্তন, ১ হাজার কেজির মিসাইল ছুড়ছে ইরান

Published

on

By

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের ১১তম দিনে রণকৌশলে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে তেহরান। গত রোববার ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি জানিয়েছেন, এখন থেকে ইরান শুধু সেসব মিসাইল ব্যবহার করবে, যেগুলোর পেলোড বা গোলাবারুদ বহন ক্ষমতা ১ হাজার কেজি বা তার বেশি।

এই ঘোষণা যুদ্ধের ময়দানে সংখ্যা কমানোর পরিবর্তে ‘বিধ্বংসী ক্ষমতা’ বাড়ানোর কৌশল হিসেবে দেখছেন সামরিক পর্যবেক্ষকরা।

যুদ্ধের শুরুতে ইরানের কৌশল ছিল শাহেদ-১৩৬ ড্রোনের মতো সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে শত্রুশিবিরের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ব্যস্ত রাখা। এর মূল উদ্দেশ্য ছিল ‘স্যাচুরেশন অ্যাটাক’ বা একসঙ্গে প্রচুর ড্রোন ও মিসাইল ছুড়ে ইসরায়েল ও আমেরিকার দামি ইন্টারসেপ্টর মিসাইল খরচ করিয়ে ফেলা। তবে এখন ইরান সরাসরি খোররামশাহর-৪ বা খাইবারের মতো ভারী ব্যালিস্টিক মিসাইলের ওপর জোর দিচ্ছে, যা ড্রোনের চেয়ে কয়েক গুণ বেশি ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম।

জেনারেল মুসাভি জানান, এই মিসাইলগুলো ম্যাক-৮-এর বেশি গতিতে চলতে পারে এবং এর গতিপথ পরিবর্তনের সক্ষমতা রয়েছে, যা ইসরায়েলের ‘অ্যারো-৩’-এর মতো উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিতে পারবে। একটি এক টনের মিসাইল যদি লক্ষ্যভেদে সফল হয়, তবে তা একটি বিমানঘাঁটি বা ভূগর্ভস্থ কমান্ড সেন্টার অচল করে দেওয়ার মতো সক্ষমতা রাখে।

লেবানিজ সংবাদমাধ্যম ‘আল মায়াদিন’-এর বরাতে জানা গেছে, দুবাই বিমানবন্দর এবং সৌদি আরবের রাস তানুরাজ তৈল শোধনাগারের মতো আঞ্চলিক অবকাঠামো এখন ইরানের প্রধান লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে।

বর্তমানে ইরানের অস্ত্রাগারে ১ হাজার ৮০০ কেজি বিস্ফোরক বহনে সক্ষম খোররামশাহর মিসাইল রয়েছে, যা ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়া সলিড ফুয়েলচালিত মাঝারি পাল্লার সেজিল মিসাইল এবং ৩ হাজার কিলোমিটার পাল্লার সুমার ক্রুজ মিসাইলও ইরানের হাতে রয়েছে। সুমার মিসাইল পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম বলে ধারণা করা হয়।

প্রতিরক্ষা বিশ্লেষক শানাকা আনসেলম পেরেরার মতে, ইরান এখন যুদ্ধের ‘ইন্টারসেপ্ট ম্যাথ’ বা গাণিতিক সমীকরণ বদলে দিচ্ছে। আগে একটি ড্রোন ধ্বংস করতে ৪ মিলিয়ন ডলারের প্যাট্রিয়েট মিসাইল ব্যয় করাটা ছিল অর্থনৈতিক চাপ, কিন্তু এখন ভারী মিসাইল ঠেকাতে ইন্টারসেপ্টর মিসাইল মিস হলে তার পরিণতি হবে ভয়াবহ।

এতে আকাশ প্রতিরক্ষাকারীদের দ্রুত ইন্টারসেপ্টর মজুত শূন্য হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমেরিকার ‘অপারেশন এপিক ফিউরি’র জবাবে তেহরানের এই ‘হেভি পেলোড’ নীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে

Continue Reading

Trending