Connect with us

top2

হামজার জোড়া গোলেও নেপালকে হারাতে পারল না বাংলাদেশ

Published

on

নির্ধারিত ৯০ মিনিট শেষ। স্কোরলাইন বাংলাদেশ ২, নেপাল ১। চতুর্থ রেফারি সায়মন সানি পাঁচ মিনিট ইনজুরি টাইম দেখান। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে কর্নার থেকে নেপাল গোল করে সমতা আনে। এতে আবারো ইনজুরি টাইমের গোলে জয়ের স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।

বাংলাদেশ প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল। হামজা চৌধুরী দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটে জোড়া গোল করে বাংলাদেশকে লিড এনে দেন। এরপর খেলা বাংলাদেশের নিয়ন্ত্রণেই ছিল। কোচ হামজাকে ৮০ মিনিটে তুলে নেন। এরপর নেপাল ম্যাচে খানিকটা প্রাণ ফিরে পায়।

নেপালের একটি আক্রমণ ক্রসবারে লেগে ফেরত আসে। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে কর্নার থেকে অনন্ত তামাং দারুণ দক্ষতায় ফ্লিক করেন। বাংলাদেশের ডিফেন্স জটলা ও গোলরক্ষক মিতুল মারমাকে পরাস্ত হন। নেপাল স্বাগতিকদের জয় ছিনিয়ে নিয়ে উল্লাসে মাতে।

শেষ মুুহূর্তে গোল হজম করে ম্যাচ হারা কিংবা পয়েন্ট হারানো বাংলাদেশের নতুন কিছু নয়। ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে ৩-৩ গোলে সমতা আনার পরও ইনজুরি সময়ে গোল খেয়ে ম্যাচ হেরেছিল। এক মাস পর প্রীতি ম্যাচেও সেই একই পুনরাবৃত্তি।

১৮ নভেম্বর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচের প্রস্তুতির জন্য আজ নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছেন জামালরা। জাতীয় স্টেডিয়ামে চলমান ম্যাচের প্রথমার্ধে সফরকারী নেপাল ১-০ গোলে এগিয়ে রয়েছে।

ম্যাচের ৩২ মিনিটে নেপাল গোল পায়। বাঁ প্রান্ত থেকে আক্রমণ করে নেপাল। ডিফেন্ডার সাদ উদ্দিন নেপালের ফরোয়ার্ডকে ঠিক মতো মার্কিং করতে পারেননি। নেপালি ফুটবলারের কাটব্যাক ক্লিয়ার করতে পারেননি সোহেল রানা। ফলে খানিকটা দৌড়ে এসে রোহিত চাদের নেওয়া জোরালো শট বাংলাদেশের ডিফেন্স ও গোলরক্ষককে পরাস্ত করতে সমস্যা হয়নি।

হোম ম্যাচ। প্রায় দুই সপ্তাহের অনুশীলন। এরপরও বাংলাদেশ নেপালের বিপক্ষে প্রথমার্ধে তেমন আশাব্যাঞ্জক পারফরম্যান্স করতে পারেনি। বল দখলে থাকলেও সংঘবদ্ধ ও পরিকল্পিত আক্রমণ দেখা যায়নি। ফরোয়ার্ড রাকিব ও ফয়সাল আহমেদ ফাহিম গোলের সুযোগ পেয়েও ফিনিশিং দক্ষতায় বল পোস্টে পাঠাতে পারেননি।

হামজা অন্য দিনের মতো আজও মাঠ জুড়েই খেলেছেন। আক্রমণের সময় নেপালের বক্সে হাত তুলে বল চেয়েছিলেন। সতীর্থ সোহেল রানা তাকে পাস না দিয়ে উল্টো লক্ষ্যভ্রষ্ট শট করেন। হামজা ডান প্রান্তে রানিংয়ে পা ঘুরিয়ে পাস দিয়ে তার জাত চিনিয়েছেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ডিফেন্সিভ মিডফিল্ডার সোহেল রানার পরিবর্তে সামিত সোমকে নামান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই বাঁ প্রান্ত থেকে ক্রস দেন ফাহিম।

নেপালের ডিফেন্ডার ক্লিয়ার করলেও অধিনায়ক জামালের পায়ে পড়ে। তিনি বলটি হালকা উঠিয়ে হামজার উদ্দেশ্যে পাঠান। হামজা বক্সের মধ্যে শূন্যে লাফিয়ে শট নেন।

বল জালে জড়ানোর সঙ্গে সঙ্গে জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে উল্লাস। বাইসাইকেল কিকে বাংলাদেশের গোল সচারচর হয় না। তাই কোচিং স্টাফ ও দলের সবাই এই গোলের উদযাপন করেছে বিশেষভাবে।

ম্যাচ সমতা আনার তিন মিনিটের মধ্যেই বাংলাদেশ আবার গোল পায়। এবার ফরোয়ার্ড রাকিবকে বক্সের মধ্যে ফাউল করেন সুমন শ্রেষ্ঠা। বল নেপালের বক্স থেকে বেরিয়ে যাচ্ছিল। রাকিবও বলের পেছনে ছুটছিলেন। সেই সময় সুমন রাকিবকে বাধা দিলে বক্সের মধ্যে পড়ে যান। তখন লঙ্কান রেফারি কাওসুন লাকমাল পেনাল্টির বাঁশি বাজান। নেপালি ফুটবলাররা পেনাল্টির প্রতিবাদ জানালেও রেফারি তার অবস্থানে অনড় থাকেন। হামজা হালকা শটে পেনাল্টি থেকে বাংলাদেশকে লিড এনে দেন।

২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলেন হামজা। ৪ জুন ভুটানের বিপক্ষে ঢাকায় প্রীতি ম্যাচে হামজা বাংলাদেশের হয়ে প্রথম গোল করেন। ৯ অক্টোবর ঢাকায় হংকং ম্যাচে দুর্দান্ত ফ্রি কিকে করেছিলেন নিজের দ্বিতীয় গোল। আজকের জোড়া গোলে হামজার গোল সংখ্যা ৪ আর ম্যাচ ৫।

আজকের ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় কিউবা মিচেলের। তাকে কোচ ৮০ মিনিটে হামজার পরিবর্তে নামান। সিঙ্গাপুর ম্যাচের মতো আজকের ম্যাচেও খেলোয়াড় পরিবর্তন নিয়ে সিদ্ধান্তহীনতায় ছিলেন ক্যাবরেরা। প্রীতি ম্যাচ হওয়ায় দুই দলের সম্মতিতে ছয় জন ফুটবলার পরিবর্তন করা যায়। বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ছয় জন ফুটবলার পরিবর্তন করেছেন। দুই সোহেল রানা, জামাল, ফাহিম, হামজা ও জায়ানকে উঠিয়ে নেন কোচ। এর মধ্যে জায়ান ও হামজার হালকা চোট দেখা গেছে ডাগ আউটে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

কড়াইল বস্তি থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ

Published

on

By

উপনির্বাচনের কারণে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত হওয়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু হবে কড়াইল বস্তি থেকে। ১০ মার্চ কড়াইল বস্তিতে কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন আজ মঙ্গলবার (৩ মার্চ) এ তথ্য জানান।

আগের সিদ্ধান্ত ছিল ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তবে বগুড়া-৬ (সদর) আসনে সেদিন উপনির্বাচনের ভোট হবে। এ কারণে বগুড়া সফর স্থগিত করেছেন তারেক রহমান।

বগুড়ায় কার্ড বিতরণ কর্মসূচি চালুর নতুন তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। নির্বাচনে জয়ের পরই অগ্রাধিকার ভিত্তিতে এই কর্মসূচি শুরুর উদ্যোগ নেওয়া হয়।

এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রান্তিক ও নিম্ন-আয়ের পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য ‘ফ্যামিলি কার্ড প্রদানসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার

Continue Reading

top2

চালের দাম বাড়ার খবরে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

Published

on

By

খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধির সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (০৩ মার্চ) এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রান্তিক মানুষের প্রধান খাদ্য হিসেবে পরিচিত মোটা চালের মূল্যবৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার সঙ্গে সঙ্গেই দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়।

এর পরপরই বাজারে এর ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে বলেও জানান তিনি।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীর অভিনন্দন জানিয়ে টানানো বিলবোর্ড ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশও দিয়েছেন তারেক রহমান।

অতিরিক্ত প্রেসসচিব আরও জানান, উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার রোধ এবং মৎস্যসম্পদ সুরক্ষায় নিয়মিত টহল জোরদার ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

Continue Reading

top2

‎বাঁচানো গেল না গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটা সেই শিশুকে

Published

on

By

‎চট্টগ্রামে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ইকোপার্কে জঙ্গল থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশু ইরা (৭) চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা রমিজ আলী।

এর আগে গত রোববার দুপুরে ইকোপার্কে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় কয়েকজন যুবক। সেখান থেকে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোমবার তার শরীরে দুই দফা অস্ত্রোপচার করা হয়। তখন তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু হঠাৎ গভীর রাতে শ্বাসনালিতে সমস্যা দেখা দিলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন তাকে দ্রুত নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়। এক পর্যায়ে ডাক্তার সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কান্নাজড়িত কণ্ঠে ‎তার চাচা রমিজ আলী বলেন, আমার নিষ্পাপ ভাতিজিকে বাঁচাতে পারলাম না। কে আমাকে চাচ্চু বলে ডাকবে? যে বা যারা আমার ভাতিজিকে নির্মমভাবে শারীরিক নির্যাতন চালিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

Continue Reading

Trending