Connect with us

ক্যাম্পাস

হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি রাবি ইউনিটের সভাপতি আলফাজ, সম্পাদক নাহিদ

Published

on

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি (এইচআরডিএস)-এর নতুন কমিটি প্রকাশ করা হয়েছে। কমিটিতে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. আলফাজ উদ্দিনকে সভাপতি এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তোফাজ্জল হোসেন নাহিদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন হুমাইরা বুশরা নূর, আয়শা সিদ্দিকা ও মো. সাকিব হাসান চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন নাহিদা আক্তার রুম্পা, মো. সাহিব বিল্লাহ ও মো. নাঈম মণ্ডল। সাংগঠনিক সম্পাদক মো. আসাদ এবং সহকারী সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।

কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে সাকিব হাসান, অফিস সম্পাদক রাজু আহমেদ শান্ত, তথ্য অনুসন্ধান ও তদন্ত সম্পাদক আবু সালেহ শোয়েব, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রান্ত কুমার দাশ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফাহমিদুর রহমান ফাহিম, আইন বিষয়ক সম্পাদক মো. তৌহিদুজ্জামান নাঈম, ভিকটিম সাপোর্ট সম্পাদক সু-প্রভা ইসলাম, ওয়ার্কশপ ও প্রোগ্রাম সম্পাদক মো. হেমেল আহমেদ হিমু, গবেষণা সম্পাদক তিথি বিশ্বাস, ডকুমেন্টেশন সম্পাদক সুমাইয়া আক্তার এবং নারী বিষয়ক সম্পাদক মোছা. সাদিয়া সুলতানা রিয়া দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাইমুনা আক্তার তাকিয়া, মো. আজহারুল ইসলাম, মো. নাহিদ হাসান, মো. ইফতেখার ইসলাম ও এ বি এম মিলন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মানবাধিকার সুরক্ষা, মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে কাজ এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মানবাধিকার বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি বিভিন্ন কর্মশালা, সেমিনার, গবেষণা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বেরোবিতে বিক্ষোভ

Published

on

By

বেরোবি প্রতিনিধি

শিক্ষা মন্ত্রণালয়ের ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে আগের মতো নিয়োগ বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘সাধারণ শিক্ষার্থী’দের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘শিক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ হই, অন্যায় সিদ্ধান্ত রুখে দিই’ স্লোগানে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা ‘শিক্ষক নিয়োগে দুর্নীতি চলবে না’, ‘যোগ্যতার ভিত্তিতে চাকরি দে’, ‘চাকরি আমার অধিকার, নিয়োগ হবে স্বচ্ছতার’ ও ‘মেধা নিয়ে গড়িমসি চলবে না’সহ নানা স্লোগান দেন।

মিছিল শেষে প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, লোকপ্রশাসন বিভাগের সিদ্দিকুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের আহসান হাবিব এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সানোয়ার হোসেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ প্রক্রিয়া ছেড়ে দিলে স্বচ্ছতা বিনষ্ট হবে এবং মেধার মূল্যায়ন বাধাগ্রস্ত হবে। শিক্ষক নিয়োগে যোগ্যতা ও মেধ্যাক সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে; স্বজনপ্রীতি বা আর্থিক লেনদেনের কোনো সুযোগ রাখা যাবে না।

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সানোয়ার হোসেন বলেন, “এই পদ্ধতির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেধাবীদের দূরে রাখার চক্রান্ত চলছে। সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

বেরোবির শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, “বিগত দিনে শিক্ষক নিয়োগে কমিটির পেছনে টাকা নিয়ে ঘোরার যে দুর্নীতির পরিবেশ ছিল, তা আর ফিরতে দেওয়া হবে না। যেভাবে শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, একইভাবে এই সিদ্ধান্তও প্রতিহত করা হবে। অবিলম্বে এনটিআরসিএর মাধ্যমে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নিয়োগ বহাল রাখতে হবে।”

দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা।

Continue Reading

ক্যাম্পাস

ইবির নতুন প্রধান প্রকৌশলী আব্দুল মালেক

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এ. কে. এম. শরীফ উদ্দীনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) মো. আব্দুল মালেক মিয়াকে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এ. কে. এম. শরীফ উদ্দীনের ১১ আগস্টের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ওই পদ থেকে ১১ আগস্ট ২০২৬ তারিখ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকা) মো. আব্দুল মালেক মিয়াকে প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে ১২ আগস্ট ২০২৬ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে।

এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত)-এর দায়িত্ব পালন করায় এ. কে. এম. শরীফ উদ্দীনকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

Continue Reading

ক্যাম্পাস

ম্যানেজিং কমিটি কর্তৃক শিক্ষক নিয়োগ ইবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Published

on

By

ইবি প্রতিনিধি

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি মিছিল বের হয়ে ডায়না চত্বর ও প্রশাসন ভবন প্রদক্ষিণ করে আবার প্রধান ফটকের সামনে সমবেত হয়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা।

এ সময় তাদের হাতে “কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে”, “জুলাই থেকে শিক্ষা নে, নইলে গদি ছেড়ে দে”, “কমিটি না মেধা, মেধা মেধা”, “মামা না চাকরি, চাকরি চাকরি”, “চাচা না চাকরি, চাকরি চাকরি”, “বাণিজ্য না শিক্ষা, শিক্ষা শিক্ষা”, “লাল জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার” লেখা সম্বলিত প্লাকার্ড দেখা যায়।

মানববন্ধনকারী শিক্ষার্থীরা বলেন, “এনটিআরসিএ -এর নিয়োগ কমিটির হাতে দেওয়ার যে পাঁয়তারা করছেন যদি সেটি ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার না করেন তাহলে ইবির সকল শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলন করা হবে। আমরা স্কুল কলেজ ও মাদ্রাসা বেসরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ম্যানেজিং কমিটির হাতে হোক সেটা আমরা চাই না। এনটিআরসিএ এর আগে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলছিল আমরা পুনরায় সেই পদ্ধতিই চাই। দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালু করতে হবে।”

তারা আরও বলেন, “পুনরায় সুদ, ঘুষ ও দুর্নীতি যেন ম্যানেজিং কমিটি করে বেসরকারি শিক্ষক নিয়োগ দিতে পারে সেই আগের পদ্ধতি পুনরায় চালু করতে চাচ্ছে সেটা শিক্ষার্থীরা মেনে নিবে না। গতকাল শিক্ষামন্ত্রী তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে যে বিবৃতি দিয়েছে সেটা আরও স্পষ্ট করতে হবে। সুস্পষ্ট প্রজ্ঞাপন জারি করে পূর্বের ন্যায় স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা চালু করতে হবে।”

ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ প্রক্রিয়া দিয়ে শিক্ষামন্ত্রী এডমিন প্যানেলকে দিয়ে যে পোস্ট করেছে তা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বলে আমরা মনে করছি। আপনারা দলীয় ফিনান্সিয়াল পলিসি নির্ধারণ করার জন্য এসব করছেন। মুর্খদের হতে অনার্স শেষ করা ছাত্রদের নিয়োগের প্রক্রিয়া পুনরায় চালু করার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেয়ার পাঁয়তারা করছেন। আত্মঘাতী কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া চেষ্টা করলে ছাত্রসমাজ তা মেনে নেবে না।

Continue Reading

Trending