Connect with us

top1

হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই: তারেক রহমান

Published

on

নওগাঁয় নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই। জনগণ সঙ্গে ছিল বলেই গত ১৭ বছর অত্যাচার-নির্যাতনের মধ্যেও বিএনপি টিকে আছে’।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নওগাঁ শহরের এটিএম মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ সফরে যান বিএনপির চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, ‘দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে এক পক্ষ দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু আরেকটি পক্ষ আছে, যারা আগে থেকেই তাদের সঙ্গে ছিল। ১৭ বছর মাঠে-ঘাটে তাদের দেখা যায়নি। এখন আবার ভেতরে-ভেতরে ষড়যন্ত্র শুরু করেছে।’

তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনের মতো খালি বাক্সকে ভরা বাক্স বানানোর চেষ্টা যেন না হয়, সে জন্য সবাইকে ব্যালট বাক্স পাহারা দিতে হবে।

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘গত ১৭ বছরে দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আমরা গ্রামের মানুষের, নারীদের ভাগ্য পরিবর্তন করতে চাই। মানুষ যেন নিরাপদে পথে হাঁটতে পারে, নিরাপদে ঘুমাতে পারে—সে লক্ষ্যেই কাজ করব। ঢাকায় অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি।’

কৃষকদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে।’

তিনি জানান, নওগাঁ অঞ্চলে ধানের পাশাপাশি আম উৎপাদন হয়, কিন্তু আম সংরক্ষণের জন্য হিমাগার নেই—এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। কৃষিপণ্য কম খরচে ঢাকায় নিতে রেলব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘শহীদ জিয়া পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদ মওকুফ করেছিলেন। আমরা ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদ মওকুফ করব। পর্যায়ক্রমে কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে, যাতে বীজ ও সার সহজে পৌঁছে দেওয়া যায়।’

নারীদের উদ্দেশে বিএনপির চেয়ারম্যান বলেন, মায়েদের স্বাস্থ্যসেবার জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে সরকারিভাবে মাসিক সুবিধা পাওয়া যাবে। গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রামে হেলথকেয়ার ব্যবস্থা চালু করা হবে।

শিক্ষিত বেকারদের উদ্দেশে তিনি বলেন, ‘সবাইকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে—এমন নয়। খেলাধুলা ও আইটি খাতে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করা হবে।’

তিনি জানান, আইটি সেক্টরে বিনিয়োগের জন্য বিদেশি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে, যারা বাংলাদেশে এসে কাজ করতে আগ্রহী

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার

Published

on

By

বর্তমান অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এ গেজেট প্রকাশ করা হয়।

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন এবং তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে।

এ ছাড়া তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়ে আলাদা গেজেট প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

Continue Reading

top1

আব্বাস-নজরুল ইসলাম-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ

Published

on

By

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন দিয়ে তাদের নিয়োগ দেওয়া হয়।

মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা
১) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ
২) নজরুল ইসলাম খান
৩) রুহুল কবির রিজভী আহমেদ
৩) মো. ইসমাইল জবিউল্লাহ
৫) অ. রাশেদ আল মাহমুদ তিতুমীর

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা
১) হামায়ুন কবির
২) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম
৩) ডা. জাহেদুর রহমান
৪) ড. মাহাদি আমিন
৫) রেহান আসিফ আসাম

এর আগে আজ সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শপথ পড়ান।

বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পড়ান।

Continue Reading

top1

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

Published

on

By

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন।

এদিকে, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় এখন জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা।

সে হিসেবে নির্বাচিতরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা।

কিন্তু বিএনপি থেকে নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

Continue Reading

Trending