Connect with us

top1

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি শিবিরের

Published

on

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ৪৭তম বিসিএসে লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ছাত্রশিবিরের পক্ষ থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি পৌঁছে দেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহর নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং পূর্বঘোষিত লিখিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী আগামী ২৭ নভেম্বর ২০২৫ তারিখ থেকে লিখিত পরীক্ষা শুরু হবে। অর্থাৎ, প্রিলিমিনারি পরীক্ষা পরবর্তী লিখিত পরীক্ষার মধ্যে সময়ের ব্যবধান ৬৯ দিন।

নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কমানো এবং অন্যান্য নিয়োগসমূহ রোডম্যাপ অনুযায়ী সম্পন্ন করার পিএসসি’র এই পদক্ষেপ অবশ্যই প্রশংসনীয়। কিন্তু প্রিলি-পরবর্তী ২ মাসের কাছাকাছি সময়ের ব্যবধানে লিখিত পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করা, বিশেষ করে প্রথমবারের মতো লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, পরীক্ষার মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও প্রার্থীরা এখনো পরীক্ষার সময় পিছিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছেন। তাঁদের দাবি হচ্ছে— ‘এর আগে কোনো বিসিএস পরীক্ষার লিখিত অংশ এত দ্রুত অনুষ্ঠিত হয়নি। নতুন অংশ নেওয়া পরীক্ষার্থীদের জন্য মেধাভিত্তিক প্রতিযোগিতা অনেকটাই ব্যাহত হবে। তাই আমাদের প্রস্তুতির জন্য আরও সময় প্রয়োজন।’

নিকট অতীতের বিভিন্ন বিসিএসের প্রিলিমিনারি রেজাল্ট প্রকাশিত হওয়ার পর লিখিত পরীক্ষা নেওয়ার সময়ের ব্যবধান পর্যালোচনায় দেখা যায়—৬ মাসের কম সময়ের ব্যবধানে প্রিলি-পরবর্তী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তাই শিক্ষার্থীদের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত কোনো সমাধানে আসলে সার্বিকভাবে তা সবার জন্যই কল্যাণকর হবে।

স্মারকলিপিতে পিএসসি’র প্রতি জোর দাবি জানিয়ে বলা হয়— পরীক্ষার্থীদের (বিশেষ করে নতুন অংশ নেওয়া) উপযুক্ত প্রস্তুতির সুযোগ নিশ্চিত করতে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি যৌক্তিক পরিবর্তনের মাধ্যমে সমাধান করা হোক।

L

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

রাত থেকেই পর্যাপ্ত তেল পাবে গণপরিবহন

Published

on

By

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে হামলে পড়ার পর বিশ্বে তেলের বাজার অস্থির হয়ে পড়ে। তেল পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম আকস্মিকভাবে বেড়ে যায়। এমতাবস্থায় বাংলাদেশ তেল সরবরাহে রেশনিং পদ্ধতি চালু করে। তবে আজ গণপরিবহনকে তেল পাওয়ার ক্ষেত্রে সুখবর দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন, আজ থেকে রেশনিং পদ্ধতি থাকছে না। রাত থেকেই পর্যাপ্ত তেল পাবে গণপরিবহন।

আজ শনিবার, ১৪ মার্চ রাজধানীর গুলিস্তানে সেতুমন্ত্রী এ কথা জানান। মন্ত্রী বলেন, ‘দূরপাল্লা ও গণপরিবহনে তেলের রেশনিং আজ (শনিবার) রাত থেকে থাকছে না। রাত থেকে পর্যাপ্ত তেল পাবে বাসগুলো।’ মন্ত্রী গণপরিবহনের কথা বললেও ব্যক্তিগত গাড়ির বিষয়ে কোনো তথ্য দেননি।

যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি সাশ্রয়ে গত ৬ মার্চ ফিলিং স্টেশন থেকে যানবাহনে তেল সরবরাহের সীমা বেঁধে দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ওই নির্দেশনা অনুযায়ী একটি মোটরসাইকেলে দিনে ২ লিটার পেট্রল বা অকটেন নেওয়া যাচ্ছে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাচ্ছে সর্বোচ্চ ১০ লিটার তেল।

এ ছাড়া মাইক্রোবাস দিনে পাচ্ছে ২০ থেকে ২৫ লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারছে ৭০ থেকে ৮০ লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনার ট্রাক দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল নিতে পারছে।

Continue Reading

top1

৩ দেশে মার্কিন সেনাদের ওপর ব্যাপক হামলা

Published

on

By

৩ দেশে মার্কিন সেনাদের ওপর ব্যাপক হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিকে নিশানা করে এ হামলা চালানো হয়েছে।

শনিবার (১৪ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের নৌবাহিনী দাবি করেছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে তারা একাধিক দফায় হামলা চালিয়েছে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি জানান, ইরানি বাহিনী মার্কিন বাহিনীর বিরুদ্ধে ‘ধারাবাহিক কয়েক দফা’ হামলা চালিয়েছে।

তিনি বলেন, হামলার লক্ষ্য ছিল সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা ঘাঁটি (আবুধাবি), কুয়েতের আল-আদিরি ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা ঘাঁটি।

তাংসিরি জানান, হামলায় মার্কিন প্যাট্রিয়ট রাডার সিস্টেম, সামরিক বিমান এবং বিমানবাহিনীর জ্বালানি সংরক্ষণ ট্যাংক লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নৌসদস্য নিহত হওয়ার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান আমির হাতামি। তিনি বলেছেন, এই হামলার জবাব অবশ্যই দেওয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে জানানো হয়, ইরানের নতুন যুদ্ধজাহাজগুলোর একটি আইআরআইএস দেনা সামরিক মহড়া শেষে দেশে ফেরার পথে হামলার শিকার হয়। আমির হাতামি বলেন, দেনা ডেস্ট্রয়ারের ক্রুরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে দেশে ফিরছিলেন। তারা কোনো সরাসরি যুদ্ধে জড়িত না থাকা অবস্থায়ই হামলার লক্ষ্যবস্তু হন।

তিনি বলেন, দেনার নাম এবং এর ক্রুদের আত্মত্যাগ ইরানের নৌবাহিনীর ইতিহাসে সাহস ও দায়িত্ববোধের প্রতীক হয়ে থাকবে। সেনাবাহিনী সামুদ্রিক সীমান্ত রক্ষায় আরও দৃঢ়ভাবে কাজ করবে এবং নৌক্ষমতা আরও শক্তিশালী করা হবে

Continue Reading

top1

৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ 

Published

on

By

বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন:

বরিশাল সিটি করপোরেশন: অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

রাজশাহী সিটি করপোরেশন: মো. মাহফুজুর রহমান।

ময়মনসিংহ সিটি করপোরেশন: মো. রুকুনোজ্জামান রোকন।

রংপুর সিটি করপোরেশন: মাহফুজ উন নবী চৌধুরী।

কুমিল্লা সিটি করপোরেশন: মো. ইউসুফ মোল্লা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও নিয়মিত দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বিধি মোতাবেক নির্ধারিত সম্মানি ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ৬টি সিটি করপোরেশনে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজ অবশিষ্ট এই পাঁচটি গুরুত্বপূর্ণ সিটিতে নতুন প্রশাসক পদায়ন করা হলো।

স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Continue Reading

Trending