Connect with us

top3

‘আমার কষ্ট একটাই, ঢাকা-৮ আসনের ভোটার আমি’

Published

on

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজ ভোট এলাকা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। ভোটের দিন এলাকার পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে স্যোশাল মিডিয়ায় নিজের মতামত স্পষ্টভাবে তুলে ধরেন অভিনেত্রী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভেরিফায়েড ফেসবুকে ফারিয়া নিজ ভোট এলাকা ঢাকা-৮ আসনের ভোটার হওয়ার কষ্ট প্রকাশ করেন।

প্রথমে মজা করে লেখেন, শান্তিনগরের ২৪/৭ জ্যাম এইটা নিয়ে আমার কোনো দুঃখ নাই। কিংবা আমার এলাকার কোনো এক মেয়ে জায়েদ খানের ছবি এমবুশ করা বালিশে ঘুমায় এইটা নিয়েও আমার কোনো কষ্ট নাই।

এরপরই ফারিয়া লেখেন, আমার কষ্ট একটাই। শান্তিনগর ঢাকা-৮ আসনে পড়ে আর আমি সেই আসনের ভোটার!

ব্যঙ্গ-রসের আড়ালে এলাকার রাজনৈতিক বাস্তবতা নিয়ে হতাশা প্রকাশ করায় অভিনেত্রীর মন্তব্যে সহমত জানিয়েছেন নেটিজেনরা।

মন্তব্যের ঘরে কেউ কেউ বিষয়টিকে কৌতুকের ছলে দেখলেও বেশিরভাগ নেটিজেনই এলাকার রাজনৈতিক উত্তাপ ও নির্বাচনী সহিংসতার আশঙ্কার কথা মন্তব্যের ঘরে প্রকাশ করছেন।

মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির মির্জা আব্বাস, এনসিপির নাসিরউদ্দিন পাটওয়ারী এবং আলোচিত মডেল মেঘনা আলম।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

সাবেক পর্নো তারকা থেকে এখন কলম্বিয়ার সিনেটর দেইসি ওমানা

Published

on

By

ডিজিটাল ডেস্ক

প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া দেইসি আলেজান্দ্রা ওমানা অর্টিজ এবার রাজনীতিতেও নতুন ইতিহাস গড়েছেন। ‘আমারান্তা হাঙ্ক’ নামে পরিচিত এই সাবেক অভিনেত্রী সম্প্রতি কলম্বিয়ার সিনেটর হিসেবে শপথ নিয়েছেন। বামপন্থী জোট হিস্টোরিক প্যাক্ট-এর প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে তিনি আগামী চার বছর নর্তে দে সান্তান্দের অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৩৩ বছর বয়সী দেইসি গত মার্চে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে জয়ী হন। এরপর ২০ জুলাই রাজধানী বোগোতায় সিনেটর হিসেবে শপথ নেন।

দেইসির পেশাগত জীবনের পথচলা ছিল ব্যতিক্রমী। সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও ২০১৭ সালে তিনি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র জগতে যোগ দেন এবং ‘আমারান্তা হাঙ্ক’ নামে পরিচিতি লাভ করেন। তবে দুই বছরের মাথায় সেই অঙ্গন ছেড়ে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।

বর্তমানে তিনি প্রাপ্তবয়স্ক বিনোদনশিল্পে কর্মরত ব্যক্তিদের শ্রম অধিকার, সামাজিক নিরাপত্তা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার পক্ষে কাজ করছেন। তার মতে, এ খাতের কর্মীদেরও অন্যান্য পেশাজীবীদের মতো আইনগত ও সামাজিক সুরক্ষা পাওয়া উচিত।

সিনেটে দায়িত্ব পালনের সময় তিনি এ খাতের কর্মীদের জন্য সুস্পষ্ট শ্রমনীতি, স্বাস্থ্যসেবা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি নারীর অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, মানসিক স্বাস্থ্য এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় আইন প্রণয়নের বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা জানান।

নির্বাচনে অংশ নেওয়ার পর অতীত পেশা নিয়ে সমালোচনার মুখে পড়লেও দেইসি বলেন, প্রাপ্তবয়স্ক বিনোদনশিল্পে কাজ করেছেন বলে একজন নারী কেন জনগণের ভোটে নির্বাচিত হওয়ার অধিকার হারাবেন—এই প্রশ্নের উত্তর সমাজকেই দিতে হবে।

তিনি ইতালির সাবেক আইনপ্রণেতা ইলোনা স্ট্যালারের উদাহরণ টেনে বলেন, অতীত পেশা নয়, মানুষের যোগ্যতা ও জনসমর্থনই রাজনৈতিক নেতৃত্বের প্রধান ভিত্তি হওয়া উচিত।

কলম্বিয়ার জাতীয় নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সর্বশেষ সিনেট নির্বাচনে হিস্টোরিক প্যাক্ট জোট মোট ভোটের ২২ দশমিক ৭২ শতাংশ পেয়ে ২৫টি আসনে জয় লাভ করে এবং দেশটির অন্যতম বৃহৎ সংসদীয় জোট হিসেবে আত্মপ্রকাশ করে।

কুকুটা শহরে জন্ম নেওয়া দেইসি ওমানা জানান, তার আইন প্রণয়ন কর্মসূচিতে মানসিক স্বাস্থ্যসেবা, যৌন নির্যাতন প্রতিরোধ এবং বৈষম্যবিরোধী নীতিমালা গুরুত্বপূর্ণ অগ্রাধিকার পাবে। তার ভাষায়, জীবনের অভিজ্ঞতাই তাকে বৈষম্য, স্বাধীনতা এবং সামাজিক বাস্তবতা সম্পর্কে গভীর উপলব্ধি দিয়েছে, যা তিনি সংসদে আইন প্রণয়নের আলোচনায় কাজে লাগাতে চান।

Continue Reading

top3

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর বাবার পাশে দাঁড়ালেন বেরোবি ছাত্রদল নেতা রাফি

Published

on

By

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী কফিল হোসেনের ক্যান্সার আক্রান্ত বাবার চিকিৎসায় মানবিক সহায়তার হাত (আর্থিক) বাড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রিফাত হোসেন রাফি।

মঙ্গলবার (২৮শে জুলাই) তিনি চিকিৎসার প্রাথমিক খরচ মেটাতে ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১৫ হাজার টাকা আর্থিক অনুদান দেন।

আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে শিক্ষার্থী কপিল হোসেন বলেন, আমার বাবার ক্যান্সারে আক্রান্ত। অপারেশনের জন্য আড়াই লক্ষ টাকার দরকার।এই অবস্থায় চিকিৎসার খরচ চালানো আমাদের নিম্নবিত্ত পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাই ও সহপাঠীরা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তা আমি কখনো ভুলব না।
বেরোবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফি ভাই আমাদের পাশে দাঁড়িয়ে যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তার জন্য আমি এবং আমার পরিবার উনার প্রতি চিরকৃতজ্ঞ। সবার এই ছোট ছোট সহযোগিতা আমার বাবাকে সুস্থ করে তুলতে বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমি আমার বাবার জীবন বাঁচাতে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

অনুদান প্রদানের পর বেরোবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হোসেন রাফি বলেন, শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি সবসময় সাধারণ শিক্ষার্থীদের সুখে-দুঃখে পাশে থাকে। আমাদের সহপাঠী বা কোনো শিক্ষার্থীর পরিবার যখন সংকটে পড়ে, তখন তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কপিল আমাদেরই ভাই। তার বাবার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান এবং সাধারণ শিক্ষার্থীদেরও যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমাদের ছোট ছোট সাহায্যই পারে একটি জীবন বাঁচাতে।

জানা গেছে কপিল হোসেনের বাবার ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা আর্থিক সহায়তার জন্য তহবিল গঠনের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে পাশে দাঁড়ালেন এই ছাত্রদল নেতা।

Continue Reading

top3

কুবিতে আদিবাসী ছাত্র সংসদের নেতৃত্বে উচিং-মংক্যএ

Published

on

By

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আদিবাসী ছাত্র
সংসদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উচিং মার্মা এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মংক্যএ মার্মা।

মঙ্গলবার (২৯ জুলাই) সদ্য বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ক্যামেলিয়ন চাকমা, ক্লোরিন চাকমা, অর্কিড চাকমা, উর্মি তঞ্চঙ্গ্যা, বৈশাখী চাকমা, কাস্পিয়ান দেওয়ান, অঞ্জনা ত্রিপুরা, সুকন্যা রুথড্রং এবং ময়ুরী ত্রিপুরা।

এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক হিসেবে ত্রিলোচন ত্রিপুরা, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অর্পিত তালুকদার, অর্থ সম্পাদক হিসেবে ডওয়াংনু মার্মা, সহ-অর্থ সম্পাদক হিসেবে কিকিউ মার্মা, সাংগঠনিক সম্পাদক হিসেবে শ্রাবন্তী সিনহা, দপ্তর সম্পাদক হিসেবে ক্যক্যসাইন মার্মা, সহ-দপ্তর সম্পাদক হিসেবে মনিরাম ত্রিপুরা, প্রচার বিষয়ক সম্পাদক হিসেবে রেমি চাকমা, সহ-প্রচার বিষয়ক সম্পাদক হিসেবে অডিথ চাকমা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে প্রিয়াঙ্কা ত্রিপুরা ও জুঁই চওলা বর্মন, ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে কল বিকাশ ত্রিপুরা ও দ্বীপ সাংমা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দিখনজয় ত্রিপুরা ও বিশ্বজয় ত্রিপুরা এবং সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে জমেনজয় ত্রিপুরা ও চেংগ্যহ্লা মার্মাকে মনোনীত করা হয়েছে। এছাড়াও কমিটিতে একাধিক কার্যনির্বাহী সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
 
সদ্য মনোনীত সাধারন সম্পাদক মংক্যএ মার্মা বলেন, ‘নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার ওপর আস্থা রেখে যারা এ দায়িত্ব দিয়েছেন, তাদের প্রতি ধন্যবাদ জানাই। সকলের সহযোগিতায় আদিবাসী ছাত্র সংসদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে আরও কার্যকর, ঐক্যবদ্ধ ও শিক্ষার্থীকল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করব। পাশাপাশি আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে ভূমিকা রাখার চেষ্টা করব।’

সদ্য মনোনীত সভাপতি উচিং মার্মা বলেন, ‘নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি আনন্দিত। এই সংগঠন শুধু একটি শিক্ষার্থী সংগঠন নয়, বরং আদিবাসী শিক্ষার্থীদের ঐক্য, নেতৃত্ব ও সাংস্কৃতিক পরিচয় বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমরা সবাইকে সঙ্গে নিয়ে পারস্পরিক সম্প্রীতি, নেতৃত্বের বিকাশ এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণে কাজ করব। সবার সহযোগিতা ও অংশগ্রহণেই আমাদের এই পথচলা আরও সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি।’

Continue Reading

Trending