Connect with us

সারাদেশ

ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে যদি প্রধানমন্ত্রী হতে না পারেন, সেজন্য দেশে আসার সাহস পাচ্ছেন না

Published

on

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘যারা ১৮ কোটি মানুষকে দেশে ফেলে বিদেশে অবস্থান করেন তারা দেশপ্রেমিক হতে পারে না। জামায়াতের নেতারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে চড়েছেন। তারা দেশ ছেড়ে পালিয়ে যাননি। অনেক নেতা বিদেশে আছেন, তারা দেশে আসার সাহস পাচ্ছেন না। কারণ ইংল্যান্ডের নাগরিকত্ব লাভ করেছেন, নাগরিকত্ব ছেড়ে দিয়ে দেশে আসতে হবে। ভয় পাচ্ছেন নাগরিকত্ব ছেড়ে দিলাম, ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী হতে নাই পারলাম, একূল-ওকূল দুই কূল গেলো। এজন্য দেশে আসার সাহস পাচ্ছেন না। কিন্তু আমার এই ভাই মোসলেহ উদ্দিন ফরিদ, অবিশ্বাস্য হলেও সত্য বিদেশে সব কিছু ফেলে রেখে দেশে এসেছেন আপনাদের সেবা করতে। আমরা তাকে দলীয় প্রার্থী করেছি। আপনারা তাকে বিজয়ী করুন। উনি আপনাদের ছেড়ে যাবেন না।’ 

রবিবার (৩০ নভেম্বর) বিকালে যশোরের চৌগাছা শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে যশোর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে সর্বপ্রথম দেশকে দুর্নীতিমুক্ত করবে জানিয়ে এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘আমাদের দেশটা গরিব নয়, সম্পদশালী। আমাদের দেশে চরিত্রবান নেতাদের অভাব। সে কারণে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। আমি ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলাম। একটি না, তিনটি ফাঁসি। জুলাই গণঅভ্যুত্থান, অনেকে বলেন দ্বিতীয় স্বাধীনতা। সেই আন্দোলনের ফলে মুক্ত হয়েছি। অনেকেই বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি করবে না তার প্রমাণ কী? বিগত দিনে আমাদের দলের দুই মন্ত্রী তিনটি মন্ত্রণালয় চালিয়েছেন। সেখানে সবাই খুঁজেও কোনও দুর্নীতি বের করতে পারেনি। আমরা ক্ষমতায় গেলে তিন থেকে পাঁচ বছরের মধ্যে বেকারত্ব দূর করবো। দেশে বছরে ৫০ হাজার কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব। জাকাতভিত্তিক অর্থনীতির মাধ্যমে সেই টাকা দিয়ে দেশের উন্নয়ন করা হবে।’

জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, ‘আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, আমরা অমুসলিমদের মুসলমান বানাবো। আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে মন্দিরে হামলা করে জামায়াত ও শিবিরকে দায়ী করা হয়েছে। অথচ গত দুই বছরে জামায়াত-শিবিরের কর্মীরা মন্দির পাহারা দিয়েছেন। সারা দেশে এখন দাড়িপাল্লার জোয়ার উঠেছে। এই জোয়ারে ভীত হয়ে আমাদের ওপর হামলার চেষ্টা করছে একটি দল। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা কারও ওপর হামলা করবো না। তবে কেউ হামলা করতে আসলে দুই হাত নিয়ে যেতে পারবে না। এবার আপনারা ভোটকেন্দ্র পাহারা দেবেন। যারা আক্রমণ করতে আসবে, ব্যালট বাক্স ছিনতাই করতে আসবে; তাদের যেমন দুই হাত আছে, আমাদেরও দুই হাত আছে। আমরা দুই হাত দিয়ে তাদের মোকাবিলা করবো। জনগণের ভোট তার পছন্দের প্রার্থীকে দেওয়ার সুযোগ করে দিতে চাই আমরা। এই সুযোগ কেউ কেড়ে নিতে পারবে না।’

চৌগাছা উপজেলা জামায়াতের আমির গোলাম মোর্শেদের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলের যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, জেলা জামায়াতের আমির গোলাম রসূল ও যশোর-২ আসনের প্রার্থী মোসলেহ উদ্দিন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী আহত

Published

on

By

মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর একজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে কালকিনি পৌরসভার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত আসছে…

Continue Reading

top1

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস, নিহত বেড়ে ৮

Published

on

By

ডিজিটাল ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে একটি জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ইশতিয়াক রহমান জানান, কারখানা থেকে দুই দফায় সাতজনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ছয়জনকে মৃত অবস্থায় আনা হয়। অপরজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া ঘটনাস্থলে আরও দুজনের মরদেহ ছিল বলে জানিয়েছে পুলিশ।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, দুর্ঘটনায় মোট আটজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তারা সবাই ভাটিয়ারী এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে কারখানার ভেতর থেকে তীব্র গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। গ্যাসের তীব্রতার কারণে পাশের খালে প্রবেশ করতে পারেননি স্থানীয় জেলেরা। পরে কারখানার ভেতর থেকে শ্রমিকদের চিৎকার শুনে স্থানীয়রা সেখানে ছুটে যান।

একপর্যায়ে জাহাজের ভেতরে কয়েকজনের মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষুব্ধ লোকজন কারখানায় ঢুকে ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যান। যে জাহাজটি কাটা হচ্ছিল, সেটি আগে এলএনজি বহন করত। এ ধরনের জাহাজ কাটার আগে সম্পূর্ণ গ্যাসমুক্ত করা প্রয়োজন।

তিনি বলেন, জাহাজের কিছু ট্যাংকে ফ্লোরিন, কার্বন মনোক্সাইড ও কার্বন ডাই-অক্সাইডের মতো গ্যাস থাকতে পারে। কারখানা কর্তৃপক্ষ ট্যাংক সম্পূর্ণ গ্যাসমুক্ত না করেই জাহাজ কাটার কাজ করায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে কারখানায় শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থাও দুর্বল ছিল বলে জানান তিনি।

Continue Reading

top3

মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

Published

on

By

ডিজিটাল রিপোর্ট

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদে রংপুর নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

বুধবার (১২ আগস্ট) দুপুরে রংপুর মহানগর জামায়াতের উদ্যোগে নগরের পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব ও গ্র্যান্ড হোটেল মোড় প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান। সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল। এতে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ টি এম আজম খান বলেন, মন্ত্রীর বক্তব্যে এমন ধারণা পাওয়া যায় যে রংপুরের মানুষ বিএনপির পরিবর্তে জাতীয় পার্টি বা জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ায় এ অঞ্চল কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। এ ধরনের বক্তব্য রংপুরবাসীর রাজনৈতিক সচেতনতা, স্বাধীন মতপ্রকাশ ও সাংবিধানিক অধিকারকে খাটো করে।

তিনি বলেন, কোন রাজনৈতিক দলকে ভোট দেওয়া হবে, সেটি জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। উন্নয়নের সঙ্গে রাজনৈতিক পছন্দের সম্পর্ক তৈরি করা গ্রহণযোগ্য নয়। সরকারের দায়িত্ব দল-মতনির্বিশেষে দেশের সব অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার ও সুষম উন্নয়ন নিশ্চিত করা।

রংপুরের দীর্ঘদিনের বৈষম্য দূর করতে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং তিস্তা মহাপরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান জামায়াতের এই নেতা।

সমাবেশ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়। একই সঙ্গে রাজনৈতিক আনুগত্যের সঙ্গে উন্নয়নকে যুক্ত না করে রংপুরের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলে মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত রোববার রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুরের মানুষের রাজনৈতিক পছন্দ নিয়ে মন্তব্য করেন। তার ওই বক্তব্যের পর রংপুরের বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এর প্রতিবাদে মঙ্গলবার রাতে রংপুরে জামায়াতের ১১ জন সংসদ সদস্য সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা বলেন, রংপুরের মানুষ কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন, সেটি তাদের গণতান্ত্রিক অধিকার। উন্নয়নের সঙ্গে কোনো অঞ্চলের মানুষের রাজনৈতিক পছন্দকে শর্তযুক্ত করা যাবে না।

Continue Reading

Trending