Connect with us

ক্যাম্পাস

ইবির আইটি সোসাইটির কম্পিউটার ওয়ার্কশপের পুরষ্কার বিতরণী

Published

on

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রযুক্তিনির্ভর সংগঠন ইসলামিক ইউনিভার্সিটি ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটি (আইইউআইটিএস)-এর উদ্যোগে তিনদিনব্যাপী কম্পিউটার ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ৩৩৫ নং কক্ষে সনদ প্রদানের এ আয়োজন করা হয়। এসময় ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের জন্য বেসিক কম্পিউটারের উপরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজে তিনজনকে বিজয়ী ঘোষণা করে পুরষ্কার প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

আইইউআইটিএস-এর সভাপতি তাকি খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম। এছাড়াও ওয়ার্কশপের ট্রেইনার হিসেবে ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আদিল মুহাম্মদ তাছিফ।

ওয়ার্কশপে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমরা তিন দিনের ওয়ার্কশপে এত বেশি শিখতে পারব, ভাবতে পারিনি। আইইউটিএস-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একজন বলেন, পরবর্তীতে এমন ওয়ার্কশপে সবার অংশগ্রহণ করা উচিৎ।

ওয়ার্কশপের ট্রেইনার ও সংগঠনের সাধারণ সম্পাদক আদিল মুহাম্মদ তাছিফ বলেন, “একজন ট্রেইনার ও সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে শিক্ষার্থীদের কম্পিউটারের মৌলিক বিষয়গুলো শেখাতে পারাটা আমার জন্য একটি দারুণ অভিজ্ঞতা। অংশগ্রহণকারীদের আগ্রহ ও উৎসাহ আমাদের আয়োজনকে সফল করেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করি।”

সভাপতি তাকি খান বলেন, “আমরা এমন পরিবেশ তৈরি করতে চাই, যেখানে শিক্ষার্থীরা একে অন্যের কাছ থেকে শিখবে, নিজেদের দক্ষতা আরও উন্নত করবে এবং সম্মিলিতভাবে নতুন কিছু করার সুযোগ পাবে। এই লক্ষ্যকে সামনে রেখে আইইউআইটিএসের উদ্যোগে আয়োজন করা হয় তিন দিনব্যাপী এই কর্মশালা। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আগ্রহী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে শেখার পাশাপাশি নিজেদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির সুযোগ পান। এত সংখ্যক আগ্রহী শিক্ষার্থীকে একসঙ্গে নিয়ে শেখার ও জ্ঞান ভাগাভাগি করার সুযোগ তৈরি করতে পেরে আমরা আনন্দিত।

অনুষ্ঠানের অতিথি অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম বলেন, “বর্তমান সময়ে প্রযুক্তি সম্পর্কে দক্ষতা অর্জন করা আর কোনো বিকল্প নয়, বরং সবার জন্য অপরিহার্য। শিক্ষা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তাই নিজ নিজ বিষয়ের পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জনের প্রতি শিক্ষার্থীদের আরও বেশি গুরুত্ব দিতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের এই সময়ে এআইকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। এআইয়ের সহায়তায় নিজেদের জ্ঞান, দক্ষতা ও কাজের পরিধি আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার পাশাপাশি নিয়মিত শেখার অভ্যাস গড়ে তুলতে হবে।”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

আশরাফুলের চিকিৎসায় ৭০ হাজার টাকা সহায়তা দিল স্পোর্টস সাস্ট

Published

on

By

শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী আশরাফুল আলমের চিকিৎসায় সহায়তার জন্য আয়োজিত ‘স্পোর্টস সাস্ট অ্যাসিস্ট ফর আশরাফুল চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট’ থেকে সংগৃহীত ৭০ হাজার টাকা তাঁর চিকিৎসার জন্য হস্তান্তর করেছে স্পোর্টস সাস্ট।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আশরাফুল আলমের বিভাগের মাধ্যমে তাঁর চিকিৎসার জন্য সংগৃহীত অর্থ পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম।

আশরাফুল আলম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের একজন শিক্ষার্থী। তিনি বর্তমানে দুই কিডনি প্রতিস্থাপনের প্রয়োজনীয়তায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসা, অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসা ব্যয় বাবদ আনুমানিক ৬০ লাখ টাকা প্রয়োজন বলে জানানো হয়েছে। এই বিপুল চিকিৎসা ব্যয় বহন করা তাঁর পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে।

আশরাফুলের চিকিৎসায় সহায়তার উদ্দেশ্যে স্পোর্টস সাস্ট চ্যারিটি ফুটবল টুর্নামেন্টটির আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের ৯০টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্ট থেকে সংগৃহীত অর্থ আশরাফুলের চিকিৎসার জন্য তাঁর বিভাগের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

স্পোর্টস সাস্টের এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার পাশাপাশি মানবিক সহায়তার একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে আশরাফুলের চিকিৎসায় সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

Continue Reading

ক্যাম্পাস

স্বাক্ষরতা দিবস উপলক্ষে ইবি শাখা শিবিরের স্বাক্ষরতা অভিযান

Published

on

By

ইবি প্রতিনিধি

বিশ্ব স্বাক্ষরতা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে শিশুদের নিয়ে ‘স্বাক্ষরতা অভিযান’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বাদ আছর বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস্থ ডরমেটরি ও পার্শ্ববর্তী গ্রামের শিশুদেরকে নাম ও ঠিকানা লেখা শেখানো হয়।

এসময় শাখা ছাত্রশিবিরের পরিবেশ ও সমাজসেবা সম্পাদক মুতাসিম বিল্লাহ খান ও সহকারি পরিবেশ ও সমাজসেবা সম্পাদক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রশিবিরের পরিবেশ ও সমাজসেবা সম্পাদক মুতাসিম বিল্লাহ খান বলেন, “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে শিশুদের নিয়ে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে শিশুদের নিজের নাম লিখতে, স্বাক্ষর করতে এবং নিজ ঠিকানা লেখার প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে শিশুদের মাঝে সচেতনতা সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

উল্লেখ্য, ৮ সেপ্টেম্বরও সংগঠনটি এ কর্মসূচি পালন করে।

Continue Reading

ক্যাম্পাস

ইবির অর্থনীতি বিভাগের ‘কন্সেপ্ট কম্পিটিশন ২০২৬’ এর পুরস্কার বিতরণ

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘Concept Competition-2026’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৮ জন বিজয়ীর মধ্যে অসামান্য বিশ্লেষণমূলক কাজের জন্য সেরা তিনজনকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়। এ সময় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে অর্থনীতি ক্লাবের উদ্যোগে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতার বিষয় ছিল—‘বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক মন্দার কারণ চিহ্নিতকরণ ও উত্তরণের সম্ভাব্য উপায়’।

অর্থনীতি ক্লাবের সভাপতি সহযোগী অধ্যাপক আব্দুল জলিল পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. পার্থ সারথি লস্কর, সহকারী অধ্যাপক মোছা. শামীমা নাসরীন, ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মো. সাব্বির হোসাইন (মাস্টার্স, ২০২৪-২৫)। দ্বিতীয় স্থান অর্জন করেন তানজিন আরা দিনা (অনার্স, ২০২৪-২৫) এবং তৃতীয় হন প্রতিত্ত চাকমা (অনার্স, ২০২৫-২৬)।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সহযোগী অধ্যাপক আব্দুল জলিল পাঠান বলেন, “পরিবর্তিত বিশ্বে বাংলাদেশের চলমান ইতিবাচক অর্থনৈতিক সূচকগুলোর চিত্রায়ণ এবং এর সম্ভাব্য প্রতিকার—এটাই ‘Concept Competition-2026’-এর মূল প্রতিপাদ্য। এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা প্রচলিত জ্ঞানের গণ্ডি পেরিয়ে বর্তমান বাস্তবতার আলোকে নতুনভাবে চিন্তা করতে ও সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে উদ্বুদ্ধ হবে।”

অর্থনীতি ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, “একটি প্রতিযোগিতার সবচেয়ে বড় অর্জন পুরস্কার পাওয়া নয়; বরং এতে অংশগ্রহণের মাধ্যমে নিজের জ্ঞান, চিন্তাশক্তি ও দক্ষতাকে সমৃদ্ধ করা। আমরা অর্থনীতির শিক্ষার্থী। অর্থনীতি শুধু বইয়ের তত্ত্ব বা সমীকরণের বিষয় নয়; এটি আমাদের চারপাশের সমাজ, মানুষের জীবন, সিদ্ধান্ত ও ভবিষ্যৎকে বোঝার গুরুত্বপূর্ণ মাধ্যম।”

তিনি আরও বলেন, “তাই আমাদের সমালোচনামূলক চিন্তাশক্তিসম্পন্ন, সমস্যা সমাধানে দক্ষ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। ভবিষ্যতেও অর্থনীতি ক্লাব শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিতর্ক, কুইজ, কর্মশালাসহ বিভিন্ন কার্যক্রমের সুযোগ তৈরি করবে বলে আশা করি।”

বিভাগের সভাপতি অধ্যাপক ড. পার্থ সারথি লস্কর বলেন, “কনসেপ্ট প্রতিযোগিতার আয়োজনের জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। একটি প্রতিযোগিতা শুধু বিজয়ী নির্ধারণের মাধ্যম নয়; বরং এটি শিক্ষার্থীদের চিন্তাশক্তি, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নতুন কিছু করার সাহস বিকাশের গুরুত্বপূর্ণ সুযোগ। একটি ভালো ধারণা বা কনসেপ্টই অনেক সময় বড় পরিবর্তনের সূচনা করতে পারে। তাই শিক্ষার্থীদের প্রতিটি চিন্তা, উদ্ভাবনী ভাবনা ও উপস্থাপনার মধ্যে ভবিষ্যতের সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও বলেন, “শুধু পুরস্কার পাওয়ার জন্য নয়, নিজের চিন্তাকে অন্যদের সামনে তুলে ধরার জন্যও প্রতিযোগিতায় অংশ নেওয়া উচিত। জয়-পরাজয়ের চেয়েও গুরুত্বপূর্ণ হলো প্রতিযোগিতা থেকে অর্জিত অভিজ্ঞতা এবং তা থেকে শেখার সুযোগ। আমি আশা করি, এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে নতুন চিন্তার বিকাশ ঘটাবে, পারস্পরিক সহযোগিতা বাড়াবে এবং ভবিষ্যতে আরও সৃজনশীল ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে উৎসাহিত করবে।”

Continue Reading

Trending