Connect with us

ক্যাম্পাস

ইবির শাহ আজিজুর রহমান হল সংস্কারে ছাত্রশিবিরের ১৫ দফা দাবি

Published

on

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা দূরীকরণে হল প্রভোস্টের নিকট ১৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ইবি শাখা ছাত্র শিবিরের শাহ আজিজুর রহমান হল শাখা।

সোমবার (২৭ অক্টোবর) হল প্রভোস্ট অধ্যাপক ড. এ.টি.এম. মিজানুর রহমানের নিকট এ স্মারকলিপি জমা দেন তারা। 

তাদের দাবী সমূহ হলো – ১. হল ডাইনিংয়ের খাবারের মান উন্নয়নের লক্ষ্যে প্রশাসনিক ভর্তুকি বৃদ্ধি, পরিচ্ছন্নতা নিশ্চিত ও ন্যায্য মূল্য নির্ধারণ করা। ২. শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের জন্য প্রতিটি ব্লকে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা। ৩. সাপ ও মশার উপদ্রব নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় স্প্রে কার্যক্রম নিয়মিত পরিচালনা করা। ৪. অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রতিটি ব্লকে অগ্নিনির্বাপক যন্ত্র (Fire Extinguisher) স্থাপন করা। ৫. ওয়াশরুমগুলো সপ্তাহে অন্তত দুইবার পরিষ্কার করা এবং প্রতি দুই মাস পর পর ক্যামিক্যাল প্রয়োগের মাধ্যমে সম্পূর্ণ জীবাণুমুক্তকরণ নিশ্চিত করা। প্রয়োজনের আলোকে পরিচ্ছন্নতা কর্মী ‍বৃদ্ধি করা। ৬. হলের আশপাশের ঝোপঝাড় ও ড্রেন নিয়মিত পরিষ্কার করা এবং ফ্লোরে স্থাপিত ময়লায় ঝুড়ি নিয়মিত পরিষ্কার করা। ৭. হল মসজিদে উন্নতমানের সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা এবং প্রতি তিন মাস অন্তর মসজিদের ফ্লোর সম্পূর্ণভাবে পরিষ্কার করা। ৮. রিডিং রুমে পর্যাপ্ত আসন বৃদ্ধি এবং প্রয়োজনীয় সংখ্যক এসি স্থাপন করা। ৯. হলের শিক্ষার্থীদের জন্য ফ্রিজ ও ওয়াশিং মেশিন স্থাপন করা। ১০. গেস্টরুম সংস্কার ও সৌন্দর্যবর্ধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ১১. শিক্ষার্থীদের বিনোদনের জন্য ইনডোর গেমস বৃদ্ধি এবং ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য খেলাধুলার উপকরণ সরবরাহ নিশ্চিত করা। ১২. হল ভবনের ছাদ সংস্কার করে পানি নিষ্কাশনের সুব্যবস্থা করা এবং পানির টাংকি নিয়মতি পরিষ্কারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। ১৩. হল অফিসের অভিযোগ খাতায় লিখিত অভিযোগগুলো নিয়মিত দেখা এবং দ্রুত সমাধান করা। ১৪. দ্রুত সময়ের মধ্যে নতুন এলোটমেন্ট প্রদান এবং মেধা ও সিনিয়রিটির ভিত্তিতে সিট বণ্টন নিশ্চিত করা। ১৫. হলের গণরুম ব্যবস্থা স্থায়ীভাবে বাতিল করে শিক্ষার্থীদের পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করা।

এ বিষয়ে ছাত্রশিবিরের শাহ আজিজুর রহমান হল শাখার সভাপতি তানজিল হোসাইন বলেন,

আমরা ৫ আগস্ট পরবর্তী সময়ে হল সংস্কারের লক্ষ্যে নানাবিধ প্রস্তাবনা নিয়ে প্রভোস্ট  স্যারের সাথে কথা বলেছি। তিনিও আমাদেরকে নিয়ে বিভিন্ন সময় আলোচনায় বসেছেন। শিক্ষার্থীদের প্রত্যাশার আলোকে বেশকিছু সংস্কার কাজ সম্পন্ন করেছেন। বর্তমানে হলে কিছু সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করায়, আমরা স্যারের নিকট  ১৫ দফা সংস্কার প্রস্তাবনা পেশ করেছি। স্যার আমাদেরকে দফা গুলো বাস্তবায়নে আশ্বস্ত করেছেন। আমরা প্রত্যাশা করছি, প্রশাসন শিক্ষার্থীদের কল্যাণে দ্রুত সময়ের মধ্যে যৌক্তিক প্রস্তাবনা গুলো বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ।

এবিষয়ে শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ.টি.এম. মিজানুর রহমান দাবি-দাওয়া পূরণের ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টি পোষণ করে বলেন, প্রস্তাবিত দাবিসমূহ একটি চলমান প্রক্রিয়া। এ দাবিসমূহের উপর কাজ করা হচ্ছে এবং কাজ করে যাব। 

এর পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনে ইতিবাচক দৃষ্টি কামনা করেন। এছাড়া হলের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হল প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থীদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইবি উপাচার্য

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী-সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সবার অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন।

শনিবার (২১ মার্চ) সাংবাদিকদের পাঠানো এক বিবৃতিতে তিনি ঈদের এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বাণীতে উপাচার্য বলেন, পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের জীবনে সৌহার্দ, সহমর্মিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতর সবার মাঝে আত্মশুদ্ধি, উদারতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সব ভেদাভেদ ভুলে এই দিনে সবাই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে মিলিত হয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পরিবারের প্রতি ঈদুল ফিতরের প্রীতি সালাম জানিয়েছেন তিনি।

ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, পবিত্র রমজান মাসের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা গ্রহণ করে বর্তমান নবনির্বাচিত সরকারের নেতৃত্বে একটি উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

Continue Reading

ক্যাম্পাস

স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ২০১৯’ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Published

on

By


গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ২০১৯’ ব্যাচের ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করে শিক্ষার্থীরা।

ইফতার মাহফিলে অংশ নিয়ে ওই ব্যাচের শিক্ষার্থী কাজী সায়হাম বলেন, ‘আমরা এখন সবাই বিভিন্ন জায়গায় থাকি। কেউ পড়াশোনা করছে কেউ চাকরি করছে। এতো দিন পরে সবাই একত্র হয়েছি। খুব ভালো লাগছে। আশা করি ভবিষ্যতেও এমন আয়োজন আরও হবে।’

আরেক শিক্ষার্থী আরাফাত হোসেন পিয়াস বলেন, দীর্ঘদিন পরে সবাই একসাথে হয়েছি। সকল ভেদাভেদ ভুলে আমরা একসাথে বসে ইফতার করছি। আমাদের এ ভাতৃত্ববোধ যে সবসময় থাকে, এটাই প্রত্যাশা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক শিক্ষার্থী এ ইফতার মাহফিলে অংশ নেয়।

Continue Reading

ক্যাম্পাস

২ ঘণ্টার ব্যবধানে চলে গেলেন দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী

Published

on

By

মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুই সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৬ মার্চ) বিকেলে এসব ঘটনা ঘটে। এর মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে হাবিবা রিজুর মৃত্যু হয়েছে বাসার ছাদ থেকে পড়ে। আর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থী দীপা দাস দাম্পত্য কলহের জেরে তিনি ‘আত্মহত্যা’ করতে পারেন বলে মনে করছেন সহপাঠীরা।

জানা গেছে, জাককানইবির রিজু ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তার একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। তার স্বামী মো. রাশিদুল ইসলাম একজন ভেটেরিনারি চিকিৎসক। ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, আমাদের শিক্ষার্থী রিজুর অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।

অপরদিকে ‘আত্মহত্যা’ করা দীপা দাস গোবিপ্রবির বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ শহরের ঘোনাপাড়া এলাকার নিজ বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, ঘটনার দিন বিকেলে স্বামীর সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয় দীপার। পরে তিনি তার স্বামীকে একটি ঘরে আটকে রেখে পাশের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরবর্তীতে তার স্বামী বাড়ির দারোয়ানকে ডেকে ঘরের দরজা ভেঙে পাশের ঘরে গিয়ে দেখেন, তিনি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন।

দীপা দাসের সহপাঠী বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেরভাস বিশ্বাস বলেন, তার আত্মহত্যার বিষয়টি আমরা এখনো পুরোপুরি জানতে পারিনি। তবে দাম্পত্য কলহের জেরে ঝগড়ার পর গতকাল বিকেলে তিনি আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। তার মৃত্যুর খবর পেয়ে আমরা খুবই শোকাহত।

আরেক সহপাঠী রিফাত ইসলাম বলেন, দীপা দাস ছিলেন অত্যন্ত অমায়িক, মেধাবী এবং পড়াশোনায় অনেক ভালো। আমিও জানতে পেরেছি যে, স্বামীর সঙ্গে ঝগড়া-বিবাদের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আমরা এবং বাংলা পরিবার গভীরভাবে শোকাহত।

উল্লেখ্য, দীপা দাসের মৃত্যুর বিষয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে এবং তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Continue Reading

Trending