Connect with us

ক্যাম্পাস

ইবি জিয়া হল শিক্ষার্থীদের ইফতার করালো ছাত্রশিবির, দিলেন কুরআন উপহারও

Published

on

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে হল শাখা ছাত্রশিবির। এতে আল-ঈমান দাওয়াহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ৬০ জন শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) হল মসজিদে ইফতার মাহফিল ও কুরআন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হলের ২৫০ অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন বলে জানা যায়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, অফিস সম্পাদক আসিবুর রহমান, এইচআরডি সম্পাদক মুজাহিদ হোসাইন, হল শাখা সভাপতি মুতাসিম বিল্লাহ ও শহীদ জিয়াউর রহমান হল মসজিদের ইমাম মো. বিলায়েত হোসেন।

হল শাখা সভাপতি মুতাসিম বিল্লাহ জানান, রমজানের সময় ক্লাস বন্ধ থাকলেও ব্যক্তিগত প্রয়োজনে অধিকাংশ শিক্ষার্থী হলে অবস্থান করছেন। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে হল শাখার পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করেছি। সংশ্লিষ্ট হলের কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে ইফতার মাহফিল ও কুরআন বিতরণ অনুষ্ঠিত হয়। এতে হলের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে পেরেছি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা

Published

on

By

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আশরাফুল আলমের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে সাস্ট ফিটনেস ক্লাব আয়োজিত ‘সাস্ট চ্যারিটি রান’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (১লা আগস্ট ) সকালে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে রানটি শুরু হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ৫ কিলোমিটার দৌড় শেষে একই স্থানে এর সমাপ্তি ঘটে।

রান শেষে চ্যারিটি কার্যক্রম থেকে সংগৃহীত অর্থের মধ্যে ৬০ হাজার টাকার একটি চেক সাস্ট ফিটনেস ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. মোজাম্মেল হক-এর মাধ্যমে লোক প্রশাসন বিভাগের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য প্রিমিয়াম টি-শার্ট ও খাবারের ব্যবস্থা ছিল। একজন অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তা করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। তাই প্রতিযোগিতামূলক কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাখা হয়নি।

অনুষ্ঠানের কনভেনর তারেকুল ইসলাম বলেন, সাস্ট ফিটনেস ক্লাব সব সময় মানবতায় বিশ্বাসী। এই আয়োজন সফল করতে অংশ নেওয়া সকল শিক্ষার্থী, শিক্ষক, রানার এবং সাস্ট ফিটনেস ক্লাবের সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। সবার সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

Continue Reading

top3

৩ আগস্ট ববিতে আসছেন মুফতি ফয়জুল করীম

Published

on

By

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আগামী ৩ আগস্ট (সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশেষ ইসলাহী আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠান। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের শিরোনাম— “জুলাই গণঅভ্যুত্থানে অর্জন ও ক্যাম্পাস লাইফে শরীয়াহ”।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং শায়েখে চরমোনাই হিসেবে পরিচিত মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। তিনি ২৪’র জুলাই আন্দোলনের সম্মুখ সারির একজন সক্রিয় ভূমিকা পালনকারী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

অনুষ্ঠানে ইসলাহী আলোচনা ছাড়াও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে, যেখানে সমসাময়িক প্রেক্ষাপটে ক্যাম্পাস জীবন ও শরীয়াহভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে মতবিনিময়ের সুযোগ থাকবে।
অনুষ্ঠানটি সন্ধ্যা ৭:৩০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের ই বাংলা হলের টিভি রুমে অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট আয়োজকরা সকল শিক্ষার্থী ও আগ্রহীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

Continue Reading

ক্যাম্পাস

ক্যাম্পাস জীবন শেষে বাসায় ফিরেই আত্মহত্যা করলেন ইবির এক শিক্ষার্থী

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের অংকন কুন্ডু নামের এক শিক্ষার্থী নিজ বাসায় আত্মহত্যা করেছেন। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ২৫ জুলাই বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ করে বিদায় নিয়েছেন। মেধাবী ওই শিক্ষার্থী বিদেশি উচ্চ শিক্ষার জন্য বিভাগীয় সুপারিশ নিয়েছেন বলে জানান বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক বিলাসী সাহা।

শুক্রবার রাজশাহী সদরে নিজ বাসায় রাত আনুমানিক সাড়ে ১০টায় আত্মহত্যা করেন বলে নিশ্চিত করেছেন তাঁর বাবা অ্যাডভোকেট নরেন্দ্রনাথ কুণ্ডু।

নিহতের বাবা বলেন, “রাত ৯ টার দিকে এক সঙ্গে খাবার খাইলাম। কিছুই বুঝতে পারিনি। ১ ঘণ্টার ব্যবধানে আত্মহত্যা করে পরপারে চলে গেলেন। সৎকার আগামীকাল বিকাল ৩ টার দিকে করানো হবে। তার লাইফ তো বিশ্ববিদ্যালয়ে কেটেছে, বিস্তারিত জানলে বন্ধুবান্ধবরা জানবেন।”

বিভাগের সহপাঠীরা জানান, দুইদিন আগেই ক্যাম্পাসে ছিলেন তিনি। বিদায় নেওয়ার পর এত বড় আত্মঘাতী সিদ্ধান্ত নিবে বুঝতে পারিনি। তবে বেশ কয়েকমাস আগে থেকে তাকে একটু ডিপ্রেশন মনে হতো।

বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক বিলাসী সাহা বলেন, “আমাকে বাড়ি থেকে ফোন দিয়ে নিশ্চিত করেন। সে খুব মেধাবী ছাত্র ছিল। তাঁর অকাল মৃত্যুতে বিভাগ শোকাভিভূত। উচ্চ শিক্ষায় বিদেশে যাওয়ার জন্য আমার সঙ্গে পরামর্শ নিতে আসছিল সে। পড়াশোনায় আগ্রহ ছিল তার।”

Continue Reading

Trending