Connect with us

ক্যাম্পাস

শাবিতে আইপিইস্ফেয়ার এর দ্বিতীয় সিজনের ফাইনাল শুরু

Published

on

শাবি প্রতিনিধি
শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আইপিস্ফেয়ার দ্বিতীয় সিজনের ফাইনাল শুরু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন -সি তে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে থেকে উদ্যোগতা ও এক্সপার্ট বের করে আনতে এ প্রতিযোগিতা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তিনটি সেগমেন্টে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রতিযোগিতার সমন্বয়ক অধ্যাপক ড. নাসিমা বেগম। সেগমেন্টগুলো হলো ক্যাড, বিজনেস কেইস, ইনোভেশন আইডিয়া।
তিনি বলেন, ৩৫ টি বিশ্ববিদ্যালয়ের ১৯৬ টি টিম প্রাথমিকভাবে আবেদন করে। পরবর্তী দুইধাপে বাছাইয়ের মাধ্যমে ২৭ টি টিমকে চূড়ান্ত করা হয় ফাইনালের জন্য। তিনটি সেগমেন্টে মোট ২৭ টিম থেকে ৯ টি টিমকে বিজয়ী হিসেবে গন্য করা হবে।
একইদিনে জব ফেয়ার ও ক্যারিয়ার সচেতনতা নিয়ে “ক্যারিয়ার টক” অনুষ্ঠিত হবে। এতে মনট্রিমস লিমিটেড ও ইনডিটেকস জব ফেয়ারে ৪০ এর মতো সিভি সংসংগ্রহ করেছে।
বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের জন্য সন্ধায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এর ভাইস চ্যাঞ্জেলার অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইকবাল, শাবির প্রো ভাইস চ্যাঞ্জেলার অধ্যাপক. ড. জি এম রবিউল হোসেন ও ডিসটিংগুইস অধ্যাপক ড. মোসতাফিজুর রহমান আইপিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু হায়াত মিঠু, অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ ও অধ্যাপক ড. আবুল আনাম রাশেদ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইবিতে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

Published

on

By

ইবি প্রতিনিধি

জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) তারারমেলা শাখা।

শুক্রবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে এ আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ইবি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়, বেণিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, শেখপাড়া রাহাতুন নেছা গালর্স স্কুল ও মির্জাপুর আমেনা খাতুন স্কুল থেকে ৮ দল এ আয়োজনে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা নির্ধারিত বিষয়ের পক্ষে-বিপক্ষে যুক্তি, তথ্য ও বিশ্লেষণ উপস্থাপনের মাধ্যমে তাদের বিতর্ক দক্ষতা তুলে ধরে। প্রত্যেক দলের অংশগ্রহণকারীদের মেডেল ও বই উপহার দেয়া হয়।

নক আউট পর্বে বিতর্ক প্রতিযোগিতার মধ্যে বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র ও জুনিয়র গ্রুপ ফাইনালে উঠে। এ ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এ সময় শাখা পরিচালক খন্দকার আহনাফুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল আল মুহিত, অধ্যাপক ড. মিন্নাতুল করিম, অধ্যাপক ড. মাসুদ আল মাহদ।

এ সময় মডারেটর হিসেবে ছিলেন শান্ত শিশির, বিচারক রায়হান বিশ্বাস, লাবিব হাসান ইফতি, আব্দুল্লাহ নূর মিনহাজ, রিনি ও আজমেরী রহমান।

শাখা পরিচালক খন্দকার আহনাফুজ্জামান বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হলো, আমরা এই ক্যাম্পাসে পড়াশোনা করছি। আমাদের মধ্যে অনেক তর্ক-বিতর্ক ও চিন্তাভাবনা রয়েছে। তবে দেখা যায়, চার বছর পড়াশোনা শেষ করে আমরা ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু সত্যিকার অর্থে ভালো মানুষ হয়ে ওঠা কিংবা ‘মানুষ গড়ার কারিগর’ হিসেবে এই শিল্পকে প্রতিষ্ঠিত করতে পারছি না।

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, বিতার্কিকরাই পারে আগামী দিনে দেশ গড়তে এবং মানুষ গড়ার কারিগর হয়ে উঠতে। সেই লক্ষ্য নিয়েই আমরা আমাদের এই যাত্রা শুরু করেছি। আমাদের পরিকল্পনা রয়েছে ক্ষুদে বিতার্কিকদের কর্মশালার আয়োজন করার, যার সার্বিক খরচ ও সম্পূর্ণ রেজিস্ট্রেশন ফি আমাদের পক্ষ থেকেই বহন করা হবে।”

Continue Reading

ক্যাম্পাস

মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে সামাজিক প্রতিরোধের ডাক বাকৃবি ছাত্রদলের

Published

on

By

বাকৃবি প্রতিনিধি

মাদকমুক্ত, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল। এ লক্ষ্যে মাদকের সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত ও সরবরাহ রোধে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকার নৌকার মাঝি, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন মিনি কনফারেন্স রুমে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার ও মতবিনিময় সভায় এ উদ্যোগের কথা জানানো হয়।

এসময় সংগঠনটির নেতারা বলেন, মাদক প্রতিরোধকে কেবল প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হিসেবে না দেখে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। বিশ্ববিদ্যালয় কোনো বিচ্ছিন্ন জনপদ নয়। আশপাশের মানুষের জীবনযাত্রা, যোগাযোগ ও সামাজিক পরিবেশের সঙ্গে এর নিবিড় সম্পর্ক রয়েছে। ফলে মাদকের সম্ভাব্য প্রবেশপথ ও ঝুঁকিপূর্ণ এলাকা সম্পর্কে স্থানীয় জনগণের সচেতনতা এবং সহযোগিতা কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আয়োজকরা জানান, ক্যাম্পাসের আশপাশের এলাকায় মাদক সরবরাহের সম্ভাব্য পথ চিহ্নিত এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়াতেই নৌকার মাঝিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সেমিনারে আমন্ত্রণ জানানো হয়। এর মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রমকে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বৃহত্তর সামাজিক পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, শুধু অভিযান কিংবা স্লোগানের মধ্যে সীমাবদ্ধ না থেকে মাদক সমস্যার মূল উৎস চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মানসিক সহায়তা, প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে অংশ নেওয়া স্থানীয় ব্যক্তিরা মাদক প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দায়িত্বশীলভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা, নিয়মিত তথ্য আদান-প্রদান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

‘সচেতনতা হোক প্রতিরোধের প্রথম ধাপ, সামাজিক সহযোগিতা হোক শক্তি’ এমন প্রত্যয়ে মাদকমুক্ত ও নিরাপদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানায় বাকৃবি ছাত্রদল।

Continue Reading

top3

ইবি পূজা উদযাপন পরিষদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

Published

on

By

ইবি প্রতিনিধি :

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পূজা উদযাপন পরিষদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের ১১৬ নম্বর কক্ষে এ এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় নবীন শিক্ষার্থীদের গীতা, ফুল ও শুভেচ্ছা বার্তা দিয়ে বরণ, বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সজীব বিশ্বাসের সঞ্চালনায় ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. লিটন বরণ সিকদার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সহকারী অধ্যাপক বাপ্পা সরকার, কমিউনিকেশন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক তপন কুমার পাল, কোষাধ্যক্ষ দুরন্ত রায় মিলনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক তপন কুমার পাল বলেন, ‘আজকের দিনটি আমাদের জন্য আনন্দ, আবেগ ও স্মৃতির। বিশ্ববিদ্যালয় শুধু সার্টিফিকেট অর্জনের জায়গা নয়। নিজেকে গড়ে তোলা ও মানুষকে বোঝার জন্য অন্যতম মাধ্যম এ শিক্ষাপ্রতিষ্ঠান। আজকের এই বিদায় কোনো বিচ্ছেদ নয়, এটি একটি সুন্দর সম্পর্কে নতুন ঠিকানায় নিয়ে যাওয়ার মুহূর্ত। আশা করি, নবীনদের অংশগ্রহণে আমাদের কার্যক্রম আরও বৃদ্ধি পাবে।’

Continue Reading

Trending