Connect with us

ক্যাম্পাস

ইবি শিক্ষার্থী দীব্যর মৃত্যুতে শাখা ছাত্রদলের শোক

Published

on

ইবি প্রতিনিধি 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবতোষ সরকার দীব্যর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) শাখা ছাত্রদলের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি বিবৃতিতে এ শোকবার্তা প্রকাশ করা হয়। এতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী দেবতোষ সরকার দিব্য গত ৩রা অক্টোবর ২০২৫ তারিখে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল রাতে ডায়রিয়ায় আক্রান্ত হন। পরবর্তীতে আজ ৩০ অক্টোবর ২০২৫ইং রোজ বৃহঃস্পতিবার, শ্বাসকষ্টজনিত কারণে তিনি পরলোকগমন করেন।

বিবৃতিতে আরও বলা হয়, তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। নেতৃদ্বয় প্রার্থনা করে পরমেশ্বর যেন তাঁর আত্মাকে চিরশান্তি দান করেন এবং শোকাহত পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি প্রদান করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

শিক্ষার্থীদের জন্য ‘EDU ID’ চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে: ইবি উপাচার্য

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেছেন, শিক্ষার্থীদের ভর্তি থেকে শুরু করে সার্টিফিকেট অর্জন পর্যন্ত সব তথ্য ও ডিজিটাল সেবা একটি ইউনিক আইডির মাধ্যমে এক জায়গায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হচ্ছে। ‘EDU ID’-এর মাধ্যমে একজন শিক্ষার্থীর সম্পূর্ণ একাডেমিক প্রোফাইল সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে ধীরে ধীরে একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপাচার্য কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, ‘EDU ID’ হবে শিক্ষার্থীদের জন্য একটি ইউনিক আইডি। এর মাধ্যমে ভর্তি থেকে শুরু করে সার্টিফিকেট অর্জন পর্যন্ত শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও ডিজিটাল সেবা একটি প্ল্যাটফর্মের আওতায় আনা হবে। বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, শিক্ষার্থীদের সেবা ডিজিটাল করার লক্ষ্যে কুয়েটের একটি বিশেষজ্ঞ দল ইতোমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সম্ভাব্যতা যাচাই করেছে। বিশেষ করে ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে বর্তমানে কিছু কার্যক্রম ডিজিটাল এবং কিছু ম্যানুয়াল পদ্ধতিতে হওয়ায় পুরো প্রক্রিয়াটিকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার কাজ চলছে।

Continue Reading

ক্যাম্পাস

বেরোবিতে অতিরিক্ত বাস চালুর দাবিতে স্মারকলিপি প্রদান 

Published

on

By

আনাস মাহমুদ; বেরোবি প্রতিনিধি;

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ‘বিশ্ববিদ্যালয়-মেডিকেল মোড়-টি.টি. কলেজ-বিশ্ববিদ্যালয়’  রুটে বিকেল ৫টা ১০ মিনিট ও সন্ধ্যা ৭টা ১০ মিনিটের ট্রিপে অতিরিক্ত বাস চালুর দাবিতে পরিবহন পুলের পরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মো. মাসুদ রানার সঙ্গে সাক্ষাৎ করে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এ স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের অন্যতম মাধ্যম হলো বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা। বিশেষ করে বিকেল ৫টা ১০ মিনিট ও সন্ধ্যা ৭টা ১০ মিনিটের বাসগুলোতে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ থাকায় অনেক শিক্ষার্থী সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। এতে তাদের যাতায়াতে ভোগান্তির পাশাপাশি নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে।

শিক্ষার্থীদের স্বার্থ ও নিরাপদ যাতায়াতের বিষয়টি বিবেচনা করে রুট নম্বর ৪-এ উল্লিখিত সময়ে একটি করে অতিরিক্ত বাস চালুর দাবি জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিরও দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহিন আহমেদ বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে আছি। তাদের কল্যাণে বেরোবি ছাত্রদল সবসময় কাজ করবে। অনেক শিক্ষার্থীর বিকেলে টিউশনসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজ থাকে। বিষয়টি বিবেচনা করে বিকেলের বাসের সংখ্যা বাড়ানোর জন্য আজ আমরা পরিবহন পুলের পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, রুট নম্বর ৪-এ একটি বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে।

 পরিবহন পরিচালক আগামীকাল থেকেই অতিরিক্ত বাস চালু আশ্বাস দিয়েছেন বলে জানান তারা।

এ সময় ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক  সালমান ইমতিয়াজ সাকিব, মাহিন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ আলমসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Continue Reading

ক্যাম্পাস

বেরোবি উপাচার্যের সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ

Published

on

By

আনাস মাহমুদ, বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বেরোবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

গত রবিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপাচার্য দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম, সাবেক শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ, কনভোকেশন, ক্যারিয়ার গাইডলাইন, বৃক্ষরোপণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গত ছয় মাসের কার্যক্রম উপাচার্যের কাছে তুলে ধরার পাশাপাশি আগামী দিনের বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানান তারা।

জানা যায়, আলোচনায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর রিডিংরুমে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বই দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। এর মধ্যে চাকরির প্রস্তুতির বই ও মৌলিক বিষয়ের প্রয়োজনীয় বই দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫০০টি ফলজ ও ঔষধি গাছ রোপণের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। সাবেক শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ সহজ করতে অ্যালামনাই আইডি কার্ড চালুর উদ্যোগের কথা জানানো হয়। উপাচার্য জানান, অ্যালামনাই কার্ডধারী সাবেক শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশে যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

এছাড়া বৈঠকে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক সেমিনার আয়োজনের পরিকল্পনা, সরকারি ও বেসরকারি চাকরি এবং বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে আগ্রহীদের ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা দিতে বিশেষজ্ঞদের নিয়ে এ সেমিনার আয়োজন, রংপুরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সমঝোতা স্মারক (এমওইউ) করার পরিকল্পনা, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিবন্ধন, অফিস বরাদ্দ এবং কনভোকেশন আয়োজনের বিষয়ে আলোচনা হয়।

উপাচার্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিবন্ধন দ্রুত অনুমোদন ও অফিস বরাদ্দ এবং কনভোকেশন আয়োজনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতারা।

অ্যাসোসিয়েশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে উপাচার্য বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি।’

বৈঠকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি সুলতানুল মোসলেমিন অনিক (লাকিম), সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, দপ্তর সম্পাদক আসাদ হোসেন, ক্যারিয়ার ও গাইডলাইন সম্পাদক মো. মোহসিন আলী, মানবসম্পদ সম্পাদক আল আমিন হোসেন, ক্রীড়া সম্পাদক সোহেল রানা ও কার্যনির্বাহী সদস্য মোন সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

Continue Reading

Trending