Connect with us

ক্যাম্পাস

ইবি সাইক্লিস্ট এর যাত্রা শুরু, নেতৃত্বে রেজা-সাকিফ

Published

on

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শরীরচর্চা, সাইক্লিং ইভেন্ট পরিচালনা এবং পরিবেশবান্ধব সাইক্লিংকে শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় করার লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করেছে ‘ইসলামিক ইউনিভার্সিটি সাইক্লিস্ট’। 

সংগঠনটি প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। এতে সভাপতি হিসেবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজাউল রেজা ও সাধারণ সম্পাদক হিসেবে আল-কুরআন  বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকীফ বিন আলম মনোনীত হয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) সংগঠনটির আহবায়ক কমিটির  প্রধান জোবায়ের হোসেন ভূঁইয়া এবং উপদেষ্টা মন্ডলী আগামী ২০২৫-২৬ বর্ষের কার্যনির্বাহী কমিটিটির দেন। 

নবগঠিত কমিটিতে আছেন সহ-সভাপতি শোয়াইব আহমেদ, মনির হোসেন ও রাহিকুল ইসলাম রুহি, যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন এবং সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

অন্যান্য সদস্যরা হলেন দপ্তর সম্পাদক আহমেদ আবদুল্লাহ, উপদপ্তর  সম্পাদক তানিম তানভীর, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, সহ-অর্থ সম্পাদক মানিক রহমান, রাইড ডিরেক্টর সাগর আহমেদ, সহকারী রাইড ডিরেক্টর সম্রাট জিসান প্রচার, সম্পাদক এস.এম. শাহরীয়ার স্বাধীন, সহ-প্রচার সম্পাদক মাওয়াজুর রহমান, পরিকল্পনা বিষয়ক সম্পাদক কাজী জোয়াহের, সহ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক মিনহাজুর রহমান মাহিম, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক রবিউল হাসান, সহ-ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক খন্দকার আহনাফুজ্জামান, মানবসম্পদ সম্পাদক বশির আহমেদ বিজয়, সহ-মানবসম্পদ সম্পাদক হারুন অর রশীদ, আইটি এবং ডিজাইন সম্পাদক মেহেদী হাসান বাপ্পি, সহ-আইটি ও ডিজাইন সম্পাদক এম এইচ পিয়াস, ব্রান্ডিং এন্ড প্রমোশন সম্পাদক জামান উল্লাহ জামান, সহ-ব্রান্ডিং এন্ড প্রমোশন সম্পাদক মারুফ হাসান ও মৃদুল হাসান, কন্টেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক বিপ্লব হোসেন, সহকারী কন্টেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মুবাশ্বির আলম ইমরান ও আহাফিন হাসান।

এছাড়াও সংগঠনে মেন্টরস হিসেবে আছেন মুসা হাশেমি, জোবায়ের হোসেন ভূঁইয়া, আলী আহসান মোহাম্মদ জুবায়ের, আজহারুল ইসলাম, তান়ভীর মাহমুদ মন্ডল, গোলাম রব্বানী, রাকিব রিফাত, সুলতান মাহমুদ মুস্তাকিম, খন্দকার সায়েম, ত্বকী ওয়াসিফ, আশিকুর রহমান, সাইফুল্লাহ আল-মামুন ও এস কে সাজ্জাত।

নবমনোনীত সাধারণ সম্পাদক সাকীফ বিন আলম বলেন, “সাইক্লিং শরীরচর্চার অন্যতম একটি মাধ্যম। একই সাথে এটি পরিবেশবান্ধব ও বটে। এই সাইক্লিংকে একটি প্লাটফর্মের অধীনে নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় করার প্রয়াসেই আইইউ সাইক্লিস্টস এর যাত্রা। আশা করি জনপরিসরে এটিকে সম্পৃক্ত করতে পারবো।”

সভাপতি রেজাউল রেজা বলেন, আমরা সাইক্লিংকে একটি শরীরচর্চা এবং বিনোদনমূলক কার্যকলাপ হিসেবে প্রচার করার পাশাপাশি বিভিন্ন ধরনের সাইক্লিং ইভেন্ট, প্রতিযোগিতা এবং প্রশিক্ষণ সেশন সংগঠিত করব। দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইবি উপাচার্য

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী-সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সবার অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন।

শনিবার (২১ মার্চ) সাংবাদিকদের পাঠানো এক বিবৃতিতে তিনি ঈদের এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বাণীতে উপাচার্য বলেন, পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের জীবনে সৌহার্দ, সহমর্মিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতর সবার মাঝে আত্মশুদ্ধি, উদারতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সব ভেদাভেদ ভুলে এই দিনে সবাই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে মিলিত হয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পরিবারের প্রতি ঈদুল ফিতরের প্রীতি সালাম জানিয়েছেন তিনি।

ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, পবিত্র রমজান মাসের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা গ্রহণ করে বর্তমান নবনির্বাচিত সরকারের নেতৃত্বে একটি উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

Continue Reading

ক্যাম্পাস

স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ২০১৯’ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Published

on

By


গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ২০১৯’ ব্যাচের ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করে শিক্ষার্থীরা।

ইফতার মাহফিলে অংশ নিয়ে ওই ব্যাচের শিক্ষার্থী কাজী সায়হাম বলেন, ‘আমরা এখন সবাই বিভিন্ন জায়গায় থাকি। কেউ পড়াশোনা করছে কেউ চাকরি করছে। এতো দিন পরে সবাই একত্র হয়েছি। খুব ভালো লাগছে। আশা করি ভবিষ্যতেও এমন আয়োজন আরও হবে।’

আরেক শিক্ষার্থী আরাফাত হোসেন পিয়াস বলেন, দীর্ঘদিন পরে সবাই একসাথে হয়েছি। সকল ভেদাভেদ ভুলে আমরা একসাথে বসে ইফতার করছি। আমাদের এ ভাতৃত্ববোধ যে সবসময় থাকে, এটাই প্রত্যাশা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক শিক্ষার্থী এ ইফতার মাহফিলে অংশ নেয়।

Continue Reading

ক্যাম্পাস

২ ঘণ্টার ব্যবধানে চলে গেলেন দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী

Published

on

By

মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুই সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৬ মার্চ) বিকেলে এসব ঘটনা ঘটে। এর মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে হাবিবা রিজুর মৃত্যু হয়েছে বাসার ছাদ থেকে পড়ে। আর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থী দীপা দাস দাম্পত্য কলহের জেরে তিনি ‘আত্মহত্যা’ করতে পারেন বলে মনে করছেন সহপাঠীরা।

জানা গেছে, জাককানইবির রিজু ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তার একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। তার স্বামী মো. রাশিদুল ইসলাম একজন ভেটেরিনারি চিকিৎসক। ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, আমাদের শিক্ষার্থী রিজুর অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।

অপরদিকে ‘আত্মহত্যা’ করা দীপা দাস গোবিপ্রবির বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ শহরের ঘোনাপাড়া এলাকার নিজ বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, ঘটনার দিন বিকেলে স্বামীর সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয় দীপার। পরে তিনি তার স্বামীকে একটি ঘরে আটকে রেখে পাশের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরবর্তীতে তার স্বামী বাড়ির দারোয়ানকে ডেকে ঘরের দরজা ভেঙে পাশের ঘরে গিয়ে দেখেন, তিনি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন।

দীপা দাসের সহপাঠী বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেরভাস বিশ্বাস বলেন, তার আত্মহত্যার বিষয়টি আমরা এখনো পুরোপুরি জানতে পারিনি। তবে দাম্পত্য কলহের জেরে ঝগড়ার পর গতকাল বিকেলে তিনি আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। তার মৃত্যুর খবর পেয়ে আমরা খুবই শোকাহত।

আরেক সহপাঠী রিফাত ইসলাম বলেন, দীপা দাস ছিলেন অত্যন্ত অমায়িক, মেধাবী এবং পড়াশোনায় অনেক ভালো। আমিও জানতে পেরেছি যে, স্বামীর সঙ্গে ঝগড়া-বিবাদের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আমরা এবং বাংলা পরিবার গভীরভাবে শোকাহত।

উল্লেখ্য, দীপা দাসের মৃত্যুর বিষয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে এবং তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Continue Reading

Trending