Connect with us

top1

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে ‘কুপিয়ে মারল’ কর্মচারী

Published

on

কর্মচারীর ছুরিকাঘাতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিহত হয়েছেন। শিক্ষিকাকে হত্যার পর অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমান আত্মহত্যা চেষ্টা করেছেন।

বুধবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে অবস্থিত সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমাম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা

Published

on

By

সৌদি আরামকোর সবচেয়ে বড় রিফাইনারি রাস তানুরায় বুধবার আবারও একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে খবর এসেছে।

রয়টার্স জানিয়েছে, কমপ্লেক্সের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। গত সোমবার ড্রোন হামলার কারণে এই রিফাইনারি সাময়িক বন্ধ রাখা হয়েছিল।

সোমবারের জন্য ইরানকে দায়ী করা হলেও তেহরান তা অস্বীকার করে বলেছিল, তারা কেবল মার্কিন ও ইসরাইলি স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাকেই নিশানা করছে। আরামকোতে ইরান হামলা করেনি, ইসরাইল সেখানে ‘ছদ্মবেশী হামলা’ চালিয়েছে।

Continue Reading

top1

৮ প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন?

Published

on

By

মন্ত্রিপরিষদ বিভাগ আটজন প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন করেছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বুধবার (৪ মার্চ) জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এত দিন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. শরীফুল আলমকে এখন শুধু বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকু এখন থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হাবিবুর রশিদকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফারজানা শারমীন এখন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।

এ ছাড়া শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. নুরুল হককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারি কার্যক্রমে সমন্বয় ও দক্ষতা বাড়াতেই এই পুনর্বণ্টন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Continue Reading

top1

ভারত মহাসাগরে ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন যুদ্ধজাহাজে আগুন

Published

on

By

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ভারত মহাসাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজ (ডেস্ট্রয়ার) লক্ষ্য করে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মঙ্গলবার আইআরজিসির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘ঘাদর-৩৮০’ এবং ‘তালাইয়েহ’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, হামলার সময় যুদ্ধজাহাজটি ইরানের সীমান্ত থেকে ৬০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান করছিল এবং একটি মার্কিন ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহ করছিল। হামলায় দুটি জাহাজেই ব্যাপক আগুন ধরে যায় বলে আইআরজিসি জানিয়েছে। খবর প্রেসটিভির।

‘গাদর’ হলো মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ২,০০০ কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে ‘তালাইয়েহ’ একটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা ১,০০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং মাঝপথে লক্ষ্য পরিবর্তনের ক্ষমতা রাখে।

আইআরজিসি এই হামলাকে ‘ট্রু প্রমিস ৪’ নামে একটি অভিযানের অংশ বলে উল্লেখ করেছে। তারা দাবি করেছে, শনিবার থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে নতুন করে আগ্রাসন শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে এই প্রতিশোধমূলক অভিযান চালানো হচ্ছে। অভিযানের অধীনে ইরান ইতোমধ্যে ইসরায়েলের অভ্যন্তরে একাধিক স্পর্শকাতর ও কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে মার্কিন স্বার্থের ওপর প্রতিশোধমূলক আক্রমণ করেছে বলে দাবি করা হয়েছে। এর মধ্যে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের মার্কিন স্থাপনাও রয়েছে।

যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত এই দাবির কোনো স্বীকৃতি বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Continue Reading

Trending