Connect with us

আইন-শৃঙ্খলা

উখিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা: ভুয়া সাংবাদিক আটক, পলাতক ২

Published

on

কক্সবাজারের উখিয়া রেঞ্জের সদর বিটের আর্মি ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত বনভূমিতে নির্মাণাধীন একটি অবৈধ স্থাপনা ভাঙতে গেলে বন বিভাগের সদস্যদের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। রাজধানী টিভির সাংবাদিক পরিচয়ে পরিচিত নুর, মফিজ ও তাদের ক্যামেরাপার্সন রাসেলের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে রাসেলকে আটক করা হলেও নুর ও মফিজ পালিয়ে যায়।

গতকাল সোমবার দুপুরে বন বিভাগের টিম অবৈধ স্থাপনা উচ্ছেদে গেলে কথিত সাংবাদিকরা কর্মকর্তাদের সঙ্গে তর্ক-বিতর্ক শুরু করে এবং জব্দ করা মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে রাসেল সরকারি মোটরসাইকেল ভাঙচুর করে এবং বন বিভাগের সদস্যদের ওপর হামলা চালায়। পরবর্তীতে তাকে আটক করে উখিয়া বন বিভাগ।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল মান্নান জানান, সংরক্ষিত বনে কোনো ধরনের স্থাপনা নির্মাণই অপরাধ। নিয়মিত অভিযানের সময় কয়েকজন ব্যক্তি সাংবাদিক পরিচয়ে এসে সরকারি কাজে বাধা দেয় ও মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আমরা একজনকে আটক করতে সক্ষম হয়েছি, বাকিরা পালিয়েছে। সরকারি সম্পদ ভাঙচুর ও হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বন রক্ষার এই অভিযানে আমাদের কার্যক্রম চলমান থাকবে।

এদিকে, স্থানীয় সূত্র ও সচেতন মহল জানায়, সাংবাদিক পরিচয়ে পরিচিত নুর প্রকৃতপক্ষে রোহিঙ্গা। তিনি টাকা দিয়ে সাংবাদিকতার পরিচয়পত্র সংগ্রহ করেছেন এবং তার ন্যূনতম সাংবাদিকতার জ্ঞান নেই বলেও অভিযোগ রয়েছে। নুর বিভিন্ন এলাকায় একজন ক্যামেরাপার্সনকে সাথে নিয়ে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও নানা অপকর্ম করে আসছে। এছাড়া নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানিরও অভিযোগ আছে।

নুর কক্সটিভি নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করে, যেখানে তার কর্মকাণ্ড পর্যালোচনা করলে সাংবাদিকতার ন্যূনতম জ্ঞান না থাকা এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারসহ নানা অপকর্মের প্রমাণ মিলবে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এর আগেও নুর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে সোর্স পরিচয় ভাঙানো ও সাংবাদিকতার পরিচয়ে অপকর্ম করার বিষয়ে স্বীকারোক্তিও দিয়েছিল বলে জানা গেছে। সচেতন মহল জানিয়েছে, সাংবাদিকতার নামে যারা প্রতারণা ও চাঁদাবাজিতে লিপ্ত, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তাদের মতে, এ ধরনের চক্রকে কঠোর শাস্তির আওতায় না আনলে ভবিষ্যতে আরও বড় ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ আহত ৩

Published

on

By

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহতের তথ্য পাওয়া গেছে।

সোমবার (০৬ জুলাই) রাত নয়টা ৪৩ মিনিটের দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটে।

আহতরা হলেন- মো শাহীন খান্দকার(৩০), মো জসিম (২৬), মো শাহাদাত হোসেন (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে। এসময় মঞ্চে এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরান্চল) সারজিস আলমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মীরা তাদের বাঁচাতে মানবঢাল তৈরি করেন।

বিস্ফোরণের পর সমাবেশস্থল ধুলোয় ঢেকে যায়। অনেকেই দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।

ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় কাউকে আটক বা শনাক্ত করা যায়নি।

একইসঙ্গে হামলার বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩

Continue Reading

top1

এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

Published

on

By

এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণএনসিপির সাভার পদযাত্রাপরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ১০টায় সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটানো হয়।

ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইন্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য প্রদানকালে এ বিস্ফোরণ ঘটে। এসময় সমাবেশ মঞ্চে এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক সারজিস আলমসহ নেতৃবৃন্দ উপস্থিত অবস্থায় এ হামলা চালানো হয়।

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রার প্রথম দিন গাজীপুরের কালীগঞ্জে পদযাত্রায় বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসাইন এমপি।

Continue Reading

top3

মাদক চোরাচালানের অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

Published

on

By

প্রায় ৩০০ কেজিরও বেশি মেথামফেটামিন নামের এক ধরনের মারাত্মক মাদক পাচারের চেষ্টার অভিযোগে এক ব্রিটিশ অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অই অভিনেত্রীর নাম এমা হুসেইন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ঘানা থেকে অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদক আমদানি করা একটি চক্রের সঙ্গে ৩৪ বছরে অই অভিনেত্রী জড়িত বলে অভিযোগ পুলিশের।

বৃহস্পতিবার (১৮ জুন) সিডনির একটি আদালতে অভিনেত্রী এমা হুসেইনকে হাজির করা হয়। অপরাধ প্রমাণিত হলে তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

পুলিশ জানায়, ঘানা থেকে সিডনি বন্দরে আসা দুটি শিপিং কনটেইনার এক্স-রে করার পর এই মাদকচক্রের সন্ধান মেলে। কনটেইনারগুলোতে সাধারণ কাঠকয়লার ব্যাগ থাকার কথা থাকলেও তার ভেতরে লুকানো ছিল ৩২০ কেজি মেথামফেটামিন। যার মূল্য প্রায় ২০৮ মিলিয়ন মার্কিন ডলার।

সীমান্ত কর্তৃপক্ষ কনটেইনারে মাদকের অস্তিত্ব টের পাওয়ার পর এপ্রিল মাসে তদন্ত শুরু করে।তবে অপরাধীদের ধরতে পুলিশ চালানের ভেতর থেকে মাদকগুলো আগেই সরিয়ে ফেলে এবং কনটেইনারটি সিডনির একটি গুদামে পৌঁছানোর ব্যবস্থা করে।

পুলিশের অভিযোগ, অভিনেত্রী এমা হুসেন নিজেই ওই গুদামে গিয়ে লোকবল দিয়ে কনটেইনারটি খোলার পুরো বিষয়টি তদারকি করেন।

এরপর তারা কয়েকটি ব্যাগ গাড়িতে লোড করে একটি বাড়িতে নিয়ে যান। সেখান থেকেই পুলিশ এমা হুসেইনকে গ্রেপ্তার করে এবং তার ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস ও একটি নোটবুক জব্দ করে।

এমা হুসেইন ব্রিটিশ টিভি সিরিজ ইস্টএন্ডার্সের স্পিন-অফ ‘ই২০’ এবং বিখ্যাত হলিউড অভিনেতা জেসন স্ট্যাথামের ২০১৩ সালের অ্যাকশন সিনেমা ‘হামিংবার্ড’-এ অভিনয় করেছিলেন

Continue Reading

Trending