Connect with us

আন্তর্জাতিক

‘একটি ফোন কল করব এবং থাইল্যান্ড- কম্বোডিয়ার যুদ্ধ বন্ধ হবে’ : ট্রাম্প

Published

on

বুধবার (১০ ডিসেম্বর) থাইল্যান্ড এবং কম্বোডিয়া একে অপরের বিরুদ্ধে সীমান্ত আক্রমণে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধ করতে ও জুলাই মাসে তার মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি পুনরুদ্ধারে তাকে একটি ফোন করতে হবে।

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ বন্ধে ট্রাম্প ফোন কল করার প্রতিশ্রুতি দিয়েছেন। 

রয়টার্স বলছে, সোমবার থেকে নতুন করে শুরু হওয়া সংঘর্ষের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই দেশ একে অপরকে দোষারোপ করেছে এবং কয়েক মাস ধরে চলমান সীমান্ত উত্তেজনার কূটনৈতিক সমাধানের ব্যাপারে এখনও মতবিরোধে রয়েছে।

এদিকে, মঙ্গলবার এক সাক্ষাৎকারে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি আলোচনার কোনো সম্ভাবনা দেখছেন না, তিনি আরও যোগ করেন, পরিস্থিতি তৃতীয় পক্ষের মধ্যস্থতার জন্য অনুকূল নয়।

অন্যদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেটের একজন শীর্ষ উপদেষ্টা রয়টার্সকে জানান, তার দেশ যেকোনো সময় আলোচনার জন্য প্রস্তুত।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় পেনসিলভানিয়ায় এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প দক্ষিণ-পূর্ব এশিয়ার নতুন করে এই সংঘাতের বিষয়ে মন্তব্য করার আগে পাকিস্তান ও ভারত, ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে তার সহায়তার দাবি করেন।

‘আমাকে কম্বোডিয়া-থাইল্যান্ড সংঘাতের কথা বলতে খারাপ লাগছে।  আজ তারা যুদ্ধ করছে তবে তা থামাতে আগামীকাল আমাকে একটি ফোন কল করতে হবে। আর কে বলতে পারে যে আমি একটি ফোন কল করব এবং দুটি অত্যন্ত শক্তিশালী দেশ, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যুদ্ধ বন্ধ করবে।’ ট্রাম্প বলেন। 

এদিকে, ট্রাম্পের আবারও হস্তক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে, কম্বোডিয়ান সরকারের মুখপাত্র পেন বোনা বলেন, নমপেনের অবস্থান একই রয়ে গেছে, তারা কেবল শান্তি চায়।

থাই সরকারের একজন মুখপাত্র বলেন, তিনি জানেন না যে প্রধানমন্ত্রী ট্রাম্পের সাথে কথা বলেছেন কিনা, কারণ তিনি সংসদে ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, বুধবার সকালে কম্বোডিয়ান বাহিনীর ছোড়া বিএম-২১ রকেট সুরিন জেলার ফানম ডং রাক হাসপাতালের কাছে পড়ে, যার ফলে রোগী এবং কর্মীদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়। এটি আরও বলেছে যে, বিতর্কিত প্রিয়াহ বিহার মন্দির কমপ্লেক্সের কাছাকাছিসহ অন্যান্য সীমান্ত পয়েন্টে ড্রোন এবং রকেট ও ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে, কম্বোডিয়ার সামরিক বাহিনী জানায়, থাইল্যান্ড পুরসাত প্রদেশে আক্রমণ চালানোর জন্য কামান এবং সশস্ত্র ড্রোন ব্যবহার করেছে, বাটামবাং প্রদেশে বেসামরিক বাসস্থানে মর্টার নিক্ষেপ করেছে এবং থাই এফ-১৬ যুদ্ধবিমান কম্বোডিয়ার আকাশসীমায় প্রবেশ করা ছাড়াও বেসামরিক এলাকার কাছে বোমা ফেলেছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

হরমুজে ২ মার্কিন নৌযান ও ৮ তেলবাহী ট্যাংকারে হামলার দাবি ইরানের

Published

on

By

ডিজিটাল ডেস্ক

হরমুজ প্রণালীতে দুটি মার্কিন নৌযান ও আটটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)।

বুধবার (৯ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মার্কিন বাহিনীর পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলার জবাবে তারা এই পদক্ষেপ নিয়েছে।

বিবৃতিতে মার্কিন বাহিনীকে ‘আমেরিকান সন্ত্রাসী বাহিনী’ হিসেবে উল্লেখ করে আইআরজিসি। একই সঙ্গে মার্কিন সহায়তায় হরমুজ প্রণালীর ‘নিষিদ্ধ ও বিপজ্জনক অঞ্চল’ দিয়ে যাওয়ার চেষ্টা করা আরও ১০টি নিয়ম লঙ্ঘনকারী জাহাজকে লক্ষ্যবস্তু করার দাবি করা হয়েছে।

আইআরজিসি আরও বলেছে, হরমুজ প্রণালী এখনো তাদের ‘শক্তিশালী ও কর্তৃত্বপূর্ণ নজরদারি ও নিয়ন্ত্রণের’ আওতায় রয়েছে।

তবে হামলার এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আল জাজিরা

Continue Reading

top2

যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে ইরান, আশঙ্কা মার্কিন গোয়েন্দাদের

Published

on

By

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত আরও দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান এমন আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। দেশটির নেতৃত্ব বড় পরিসরের সংঘাতে যাওয়ার বিষয়টিও বিবেচনা করছে বলে সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে।

শুক্রবার দ্য নিউইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা মূল্যায়নের বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ছয় মাস ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দফায় দফায় সংঘাতের পর মধ্যপ্রাচ্যজুড়ে হামলা চালানোর সক্ষমতা নিয়ে ইরান আগের তুলনায় বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। একই সঙ্গে মার্কিন চাপের সীমাবদ্ধতা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে কাজে লাগানোর সুযোগ সম্পর্কেও দেশটির নেতৃত্বের ধারণা আরও স্পষ্ট হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক হামলা-পাল্টা হামলা তুলনামূলকভাবে সীমিত থাকলেও ইরানের কট্টরপন্থী নেতৃত্ব সংঘাত আরও বড় পরিসরে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে।

গোয়েন্দা মূল্যায়নে আরও বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত বন্ধে দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানো কঠিন হতে পারে। এমনকি আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত সংঘাত চালিয়ে যাওয়ার কৌশল ইরান বিবেচনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের হিসাব অনুযায়ী, হরমুজ প্রণালি বন্ধ করে জ্বালানির দাম বাড়াতে পারলে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টির জন্য রাজনৈতিক চাপ তৈরি করতে পারে।

এ ছাড়া মার্কিন নিষেধাজ্ঞার জবাবে ইরান আরও উত্তেজনামূলক পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, হরমুজ প্রণালিতে জাহাজে হামলা এবং প্রতিবেশী দেশগুলোর অবকাঠামো লক্ষ্য করে আক্রমণের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ইরানি হ্যাকাররা নতুন করে সংগঠিত হয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলা চালাতে পারে বলেও সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এসব হামলার অন্যতম লক্ষ্য হতে পারে যুদ্ধের বিষয়ে মার্কিন জনগণের সমর্থন দুর্বল করা।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

Continue Reading

top2

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

Published

on

By

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা এবং মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে সম্ভাব্য বিঘ্নের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। চলতি সপ্তাহে তেলের দামের এই ঊর্ধ্বগতি জুলাইয়ের মাঝামাঝির পর সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধি হিসেবে দেখা দিয়েছে।

আন্তর্জাতিক বাজারের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহমূল্য ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বেড়ে ৯৫ দশমিক ৯৩ ডলারে উঠেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩২ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৮৮ ডলারে লেনদেন হচ্ছে।

বাজার বিশ্লেষণ অনুযায়ী, গত এক সপ্তাহে ব্রেন্টের দাম ৭ শতাংশের বেশি এবং ডব্লিউটিআইয়ের দাম ৯ শতাংশের বেশি বেড়েছে। এর আগে ২০ জুলাইয়ের পর কোনো একক সপ্তাহে তেলের বাজারে এত বড় সাপ্তাহিক উত্থান দেখা যায়নি।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কয়েক দিন ঊর্ধ্বমুখী থাকতে পারে।

সূত্র: অয়েল প্রাইস ডটকম

Continue Reading

Trending