Connect with us

রাজনীতি

এনসিপি থেকে পদত্যাগকারীদের সঙ্গে আলোচনা চলছে: আখতার

Published

on

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা নেতাদের সঙ্গে দলের পক্ষ থেকে আলোচনা চলছে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। রোববার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যারা পদত্যাগ করেছেন, তাদের বিষয়টি আমাদের আহত করেছে। তারা পদত্যাগপত্র দিয়েছেন, তবে আমরা এখনো তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করিনি। তাদের সঙ্গে আলোচনা চলছে।”

আসন সমঝোতা প্রসঙ্গে আখতার হোসেন বলেন,“আসন বিন্যাসের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এটি আদর্শিক জোট নয়, বরং একটি নির্বাচনী সমঝোতা—আগেই আমাদের আহ্বায়ক এ কথা বলেছেন।”

জাতীয় পার্টি প্রসঙ্গে তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন,“যে দল স্বৈরাচার তৈরি করেছে, তারা যেন কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে না পারে। জাতীয় পার্টিকে নির্বাচনে সুযোগ দেওয়া মানে স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা।”

এ সময় ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের সমালোচনা করে এনসিপির সদস্যসচিব বলেন,“ভেনেজুয়েলার ঘটনা আন্তর্জাতিক রীতিনীতি ও আইনের পরিপন্থী। বিশ্বের প্রতিটি দেশের আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত।”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

নূরাকে ধরতে হবে ২৪ ঘণ্টার মধ্যে: হাসনাত আবদুল্লাহ

Published

on

By

ধর্ষক নূরাকে ধর‌তে হ‌বে ২৪ ঘণ্টার ম‌ধ্যে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দাবি জানিয়েছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘নর‌সিংদী‌তে কি‌শোরী‌কে ধর্ষণ ও বাবার কাছ থে‌কে ছি‌নি‌য়ে নি‌য়ে হত‌্যায় জানা যা‌চ্ছে, স্থানীয় বিএন‌পি নেতাও জ‌ড়িত। তি‌নি হ‌লেন, মহিষাশুরা ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান।’

সংবাদমাধ‌্যমের খবরের বরাত দিয়ে তিনি আরও লিখেন, ‘সংবাদমাধ‌্যমের খবর অনুযায়ী, নরসিংদীর মাধবদীতে দিন ১৫ আগে স্থানীয় নূরার নেতৃত্বে ৫/৬ জনের একটি বখাটে দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির বাবার বিচার চেয়ে স্থানীয় মেম্বারের কাছে বিচার দেন। কিন্তু ধর্ষক‌দের কাছ থে‌কে টাকা খে‌য়ে বিএন‌পি নেতা ও মেম্বার আহম্মদ আলী দেওয়ান আপো‌সের না‌মে ধর্ষণ ধামাচাপা দেওয়ার চেষ্টা ক‌রেন। মামলা কর‌তে দেন‌নি। উল্টো মে‌য়ে‌টির প‌রিবার‌কে এলাকা ছাড়তে ব‌লেন।’

শেষে তিনি লিখেন, ‘এতে চা‌পে প‌ড়ে বুধবার বিকেলে কিশোরী মেয়েকে খালার রেখে আসতে যাচ্ছিলেন বাবা। সে সময় তুলে নিয়ে নুরা। বৃহস্পতিবার সরিষা ক্ষেতে মেয়েটির লাশ পাওয়া যায়। পু‌লিশ মহিষাসুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ানসহ চারজন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে। যা য‌থেষ্ট নয়। ধর্ষক নূরাকে ধর‌তে হ‌বে ২৪ ঘণ্টার ম‌ধ্যে। আহম্মদ আলী দেওয়ানের শ‌ক্তির উৎস বিএন‌পি নেতা‌দের ধর‌তে হ‌বে। স্বারাষ্ট্রমন্ত্রী‌কে বল‌তে হ‌বে, বিএন‌পি নেতা‌দের প্রশ্রয়ে ধর্ষণ অপহরণ খু‌নের মত জঘণ‌্য অপরাধ ক‌বে থাম‌বে?’

Continue Reading

top3

প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌঁড়ানো আমাদেরকে কষ্ট দেয়: সারজিস

Published

on

By

প্রধানমন্ত্রী তারেক রহমান– এর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌঁড়ানোর ঘটনা তাকে কষ্ট দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের সংসদ সদস্য সারজিস আলম।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন– এ জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, অমর একুশে বইমেলার উদ্বোধনে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির পেছনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব–কে দৌড়াতে দেখা যায়। বিষয়টি তার কাছে দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।

তবে ভিডিও বিশ্লেষণে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলা উদ্বোধনে গেলে প্রোটোকল রক্ষায় ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

সারজিস বলেন, “তার নেতৃত্বে লাখ লাখ ছাত্র রয়েছে। একজন ছাত্রনেতা হিসেবে এ ধরনের আচরণ সম্মানজনক নয়। এমন দৃশ্য আওয়ামী লীগের সময়েও দেখিনি।”

ছাত্রদলের উদ্দেশে তিনি আহ্বান জানান, ছাত্ররাজনীতিতে নতুন একটি মানদণ্ড তৈরি করতে হবে। এমন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে, যা বাংলাদেশের ছাত্ররাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে।

অনুষ্ঠানে সারজিস আলম আরও বলেন, দেশে নতুন করে রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। তার দাবি, একদিকে ক্ষমতাসীন দল নিজেদের কর্মকাণ্ডে আগের সরকারের চেয়েও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, অন্যদিকে রাজনৈতিক কার্যক্রমের পরিবর্তে ‘অভিনয় প্রতিযোগিতা’ চলছে।

তিনি অভিযোগ করেন, দেশে সমঝোতার রাজনীতি শুরু হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির পুনরাবৃত্তি ঘটছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে ছাত্রশক্তিকে সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি

Continue Reading

top2

সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

Published

on

By

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকারি রাস্তার পাশে লাগানো দুটি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা পিয়ার আলীর বিরুদ্ধে। তিনি জামায়াতে ইসলামীর শ্রীরামিসি আঞ্চলিক শাখার সভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসী রসুলপুর গ্রামের পিয়ার আলী ও আহবাব মিয়া শ্রীরামিসি বাজার থেকে মিয়ার বাজার সড়কের পাশে লাগানো দুটি প্রাপ্তবয়স্ক গাছ অনুমতি ছাড়া কেটে নেন। গাছ দুটির বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি জায়গার গাছ কেটে প্রায় ২০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। প্রভাবশালী হওয়ায় কেউ প্রকাশ্যে কথা বলছেন না বলেও তারা জানান।

অভিযুক্ত পিয়ার আলী দাবি করেন, রাস্তা দিয়ে চলাচলের সময় গাছটি বিদ্যুতের তার ও যানবাহনের সঙ্গে লাগছিল। তাই সরল মনে সেটি কেটে ফেলেছেন।

মিরপুর, সৈয়দপুর শাহাড়পাড়া ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা সজল তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ জব্দ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন বলেন, বিষয়টি তার নজরে এসেছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading

Trending